Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ চ্যালেঞ্জে তরুণদের অভাবনীয় অংশগ্রহণে দেশব্যাপী ডিজিটাল ম্যাপিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 June 2020
বাংলাদেশ চ্যালেঞ্জে তরুণদের অভাবনীয় অংশগ্রহণে দেশব্যাপী ডিজিটাল ম্যাপিং সম্পন্ন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির শুরুর দিকে দেশব্যাপী ডিজিটাল ম্যাপিং এর লক্ষ্যে পরিচালিত ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ নামক ক্যাম্পেইনে তরুণদের অভাবনীয় অংশগ্রহণে এক লাখ ১০ হাজার লোকেশন গুগল ম্যাপ ও ওপেন স্ট্রিট ম্যাপে যুক্ত করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই এবং গুগল-এর সমন্বয়ে বেসরকারি টেলিকম অপারেটর কোম্পানি গ্রামীণফোন এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইন আজ ২১ জুন ২০২০ তারিখ এক অনলাইনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপি।

‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ উদ্যোগের মাধ্যমে সারাদেশের তরুণরা ঘরে বসে গুগল ম্যাপ এবং ওপেন স্ট্রিট ম্যাপে তাদের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোর পিনপয়েন্ট করার সুযোগ পেয়েছে। বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে প্রতিটি দেশের ভৌগলিক ম্যাপিং হালনাগাদ করা খুবই জরুরি। কারণ হাসপাতাল, স্থানীয় পণ্যের বাজার, রিচার্জ পয়েন্ট, নগদ/বিকাশ পয়েন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলো ম্যাপে পয়েন্ট করা জরুরি। ঢাকার বাইরে যারা জরুরি সেবা প্রদানের সাথে জড়িত তাদের জন্য এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। পূর্বে শহর অঞ্চলের বাইরের গুগল ম্যাপে পয়েন্ট করা ছিল না বলে নাগরিকদের বিভিন্ন স্থান সনাক্ত করতে সমস্যা সৃষ্টি হচ্ছিল। ডিজিটাল ম্যাপ হালনাগাদ করার কারণে এ জাতীয় সমস্যা সমাধানে সহায়তা করবে।

অনলাইনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি বলেন, ‘আমাদের ম্যাপিং- এর ধারণায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে গুগল ম্যাপ। স্মার্টফোন দিয়ে জিপিএস ব্যবহার, পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। তবে, এর সাথে আমাদের ভাবতে হবে, যেনো প্রযুক্তি আমাদের মধ্যে বৈষম্য তৈরি না করে। বিশেষ করে, বর্তমানের এ প্রতিকূল সময়ে যখন জরুরি সেবা ঘরে পৌঁছে দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা আইসিটি বিভাগ থেকে পাঁচটি কন্টিনিউটি পরিকল্পনা করেছিলাম এ সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে। সেখানে আমাদের অন্যতম কৌশল ছিলো সরকারের সাথে সকল বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে যুক্ত করা। এক্ষেত্রে, প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি আমরা। তারি ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি, শহরের ক্ষেত্রে হাসপাতাল সহ নানা জরুরি স্থাপনা গুগুল ম্যাপে রয়েছে, কিন্তু সে তুলনায় গ্রামে জরুরি স্থাপনা চিহ্নিত করা নেই। আর এ সমস্যা সমাধানে এটুআই, গ্রামীণফোন, বাংলাদেশ স্কাউটস ও প্রেনিউর ল্যাবসহ সবাই মিলে বাংলাদেশ চ্যালেঞ্জ উদ্যোগ নিয়ে এসেছে, যেখানে দেশের তরুণরাই ঘরে বসেই পথ দেখাতে পারে। আমরা আনন্দিত যে এ চ্যালেঞ্জ সবাইকে আলোড়িত করেছে।’

এখন পর্যন্ত এ কার্যক্রমে প্রায় ৩১,০০০ রেজিস্ট্রেশনের মাধ্যমে এক লাখ ১০ হাজার ম্যাপ পোস্ট পাওয়া গেছে। অন্যদিকে ফেসবুকে ৮.৫ মিলিয়নের বেশি রিচ এবং ৯৬.৭ মিলিয়নের বেশি ইমপ্রেশন পাওয়া গেছে। তরুণরা তাদের বাড়িতে অবস্থান করে সামাজিক দূরত্বের বিধি মেনেই এই পুরো ম্যাপিং প্রক্রিয়াটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে। উক্ত ম্যাপিং কার্যক্রমে অবদানকারী শীর্ষ ১০০ জন তরুণকে গ্রামীণফোনের পক্ষ থেকে ২ মাসের জন্য ১০ জিবি (৫জিবি ৩০ দিন+ ৫জিবি ৩০ দিন) ইন্টারনেট প্রদান করা হয়েছে। অনলাইন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক ক্রেস্ট প্রাপ্ত শীর্ষ ১০০ জন ম্যাপারের নাম ঘোষণা করেন। অন্যদিকে শীর্ষ ২০০ জন ম্যাপার এটুআই-এর ‘একশপ’ প্ল্যাটফর্মের সাথে কাজ করার সুযোগ প্রাপ্ত হবে। তাঁরা সুপার স্টোর, মুদি দোকান, ফার্মেসি, কুরিয়ার সার্ভিস, পাবলিক টয়লেট এবং দেশের পর্যটন স্থানগুলোর ভৌগলিক ম্যাপিং করার কাজে সহযোগিতা করবে যা জেলা-ব্রান্ডিং কার্যক্রমকেও এগিয়ে নিয়ে যাবে। সেইসাথে ৩১ হাজার রেজিস্টার্ড ম্যাপারের সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ই-সার্টিফিকেট প্রদান করা হবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি আমাদের নতুন স্বাভাবিকতায় অভ্যস্ত করে তুলছে। কানেক্টিভিটির কারণেই এ অভুতপূর্ব সময়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জরুরি সেবাদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। এটুআই, আইসিটি বিভাগ ও প্রযুক্তিপ্রেমী তরুণ ম্যাপারদের সাথে এ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমার বিশ্বাস, দেশজুড়ে গুগল এবং ওপেন স্ট্রিট ম্যাপ ব্যবহার করে ফার্মেসি, রিচার্জ পয়েন্ট, হাসপাতাল, স্কুল সহ জরুরি স্থান ও স্থাপনা চিহ্নিতে আমাদের এ প্রচেষ্টা সহায়তা করেছে। যেসব অংশগ্রহণকারী ম্যাপ অন্তর্ভুক্তিকরণে কাজ করেছেন তাদের ধন্যবাদ। আপনাদের এ সহায়তা যেকোনো সময় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আসুন, আমরা ধারাবাহিকভাবে এমন উদ্যোগ নিয়ে কাজ করার মাধ্যমে সমাজের পাশে দাঁড়াই।’

এটুআই’র পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী বলেন, ‘আমাদের বর্তমান সঙ্কটে হাসপাতাল, ফার্মেসি, মুদি দোকানসহ জরুরি স্থাপনা সহজে খুঁজে বের করতে আমাদের তরুণ প্রজন্ম কীভাবে সহায়তা করতে পারে সে ধারণা থেকেই বাংলাদেশ চ্যালেঞ্জ উদ্যোগের যাত্রা শুরু। এক্ষেত্রে, গ্রামীণফোন, প্রেনিউর ল্যাব, গুগল এগিয়ে আসে। এ উদ্যোগে গ্রামীণফোন টেকনোলজি পার্টনার হিসেবেখুবই গুরুত্বপূর্ব ভূমিকা রেখেছে। বাংলাদেশ চ্যালেঞ্জের মাধ্যমে ৫ হাজার হাসপাতাল, ১৬ হাজার ফার্মেসি, ২০ হাজার গ্রোসারি স্টোর ম্যাপে সন্নিবেশিত হয়েছে। বর্তমানের সঙ্কটে এ ম্যাপিং কার্যক্রম দেশজড়ে মানুষকে দারুণভাবে সহায়তা করবে। পাশাপাশি, এ ম্যাপিং প্রক্রিয়া ই-কমার্স ও ডেলিভারি সেবা সহ জরুরি নানা সেবা গ্রহণ ও প্রদানে নতুন সম্ভাবনা উন্মোচন করবে।’

এই ক্যাম্পেইনকে সফল করতে বাংলাদেশ স্কাউটস, এটুআই, গ্রামীণফোন, প্রিনিয়র ল্যাব, ইয়ুথ হাব এর আয়োজনে সহযোগি প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিলেন গুগল ডেভেলপার গ্রুপ, লোকাল গাইডস বাংলা, ইউএনডিপি, ওপেন স্ট্রিট ম্যাম বাংলাদেশ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং উইমেন টেকমেকারর্স।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস জনাব খায়রুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনলাইনে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি জনাব আবুল কালাম আজাদ, প্রিনিয়র ল্যাবের প্রধান নির্বাহি কর্মকর্তা আরিফ নেজামি, গুগল-এর রিজিওনাল হেড (সাউথ এশিয়া) ফারহান কুরেশী, দুইজন ম্যাপার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, গ্রামীণফোন-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীগণ। অনুষ্ঠানে ম্যাপাররা ম্যাপিং সম্পর্কিত তাদের অভিজ্ঞতার গল্পগুলো সবার সাথে শেয়ার করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওজন কমাতে অস্বাস্থ্যকর আচরণ করেন ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা
নির্বাচিত

ওজন কমাতে অস্বাস্থ্যকর আচরণ করেন ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা

তিন ক্যাটাগরিতে উইটসা অ্যাওয়ার্ড পেল উই এবং এটুআই
প্রযুক্তি সংবাদ

তিন ক্যাটাগরিতে উইটসা অ্যাওয়ার্ড পেল উই এবং এটুআই

ফেসবুক ‘ভেরিফায়েড’ এ মন্ত্রী-এমপিরা অগ্রাধিকার পান
নির্বাচিত

ফেসবুক ‘ভেরিফায়েড’ এ মন্ত্রী-এমপিরা অগ্রাধিকার পান

বিটিআরসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জন কারাগারে
নির্বাচিত

বিটিআরসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জন কারাগারে

যিনি করোনাভাইরাস আবিষ্কার করেছিলেন
প্রযুক্তি সংবাদ

যিনি করোনাভাইরাস আবিষ্কার করেছিলেন

৫০ গ্রাম হবে ‘ডিজিটাল ভিলেজ’
প্রযুক্তি সংবাদ

৫০ গ্রাম হবে ‘ডিজিটাল ভিলেজ’

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2020

বাংলাদেশ চ্যালেঞ্জে তরুণদের অভাবনীয় অংশগ্রহণে দেশব্যাপী ডিজিটাল ম্যাপিং সম্পন্ন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix