Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 June 2020
কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ফেটে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ব্যাটারী সম্পর্কিত বিষয়ে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি স্যামসাং এবং শাওমির বহু ফোন ফেটে যাওয়ার ঘটনা আমাদের সামনে এসেছে। এমনকি ফ্ল্যাগশিপ ডিভাইস অ্যাপেলের স্মার্টফোনেও এর আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার এই একই ঘটনা ঘটলো মিডরেঞ্জ সেগমেন্টে ব্যাপক জনপ্রিয় রিয়েলমি এক্সটি এর সাথে। একজন রিয়েলমি ব্যবহারকারী দাবি করেছেন যে তার নতুন ডিভাইস রিয়েলমি এক্সটি কেনার সাথে সাথে ২৪ ঘন্টার মধ্যেই চার্জ দেওয়ার সময় ফেটে গিয়েছে।

ওই ব্যবহারকারী জানিয়েছেন যে, তিনি কোম্পানির দেওয়া আসল চার্জারের মাধ্যমেই তার স্মার্টফোন চার্জ করছিলেন, সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। ওই গ্রাহক দাবি করেছেন যে তার নতুন রিয়েলমি ডিভাইসে আগে থেকেই সমস্যা ছিল। তবে রিয়েলমি তরফ থেকে এই দাবি সম্পূর্ণরূপে নাকচ করে দেওয়া হয়েছে।

ওই গ্রাহক রিয়েলমির পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ এনেছেন। ৯১ মোবাইলস এর রিপোর্ট অনুযায়ী রিয়েলমির তরফ থেকে জানানো হয়েছে যে, ওই রিয়েলমি এক্সটি ইউনিটে বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল, এবং সেই কারণেই ওই ইউনিটের ব্যাটারিতে আগুন ধরে গেছে। তাদের কোম্পানির তরফ থেকে কোনরকম সমস্যা হয়নি। ব্যাটারি বাইরে থেকে পাংচার হয়ে গিয়েছিল বলে ওই ব্যাটারিতে আগুন ধরেছে।

রোশন সিং নামের ওই ব্যবহারকারী দাবি করেছেন যে তিনি রিয়েলমি কোম্পানির সার্ভিস সেন্টারে তার ইউনিটের বর্তমান অবস্থা এবং বিলের ছবি তুলে শেয়ার করেছিলেন। কিন্তু ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তাকে জানিয়েছে যে, ওই ফোনে বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। তাদের মতে, ডিভাইস এর বর্তমান অবস্থা দেখে এরকমই তাদের মনে হয়েছে। তবে টুইটারে এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার পর রোশনের সঙ্গে রিয়েলমি যোগাযোগ করে। তারা জানায় যে এই ঘটনাটিকে তারা খতিয়ে দেখবে। এখনো অব্দি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনরকম ব্যবস্থা গ্রহণ করেনি রিয়েলমি কোম্পানির তরফ থেকে- এমনটাই আমাদের জানিয়েছেন ওই ব্যবহারকারী।

এই ঘটনার পরে রিয়েলমি এক বিবৃতিতে জানিয়েছে,” আমাদের কাছে জিনিসের কোয়ালিটি সবথেকে বড় স্তম্ভগুলির মধ্যে একটি। রিয়েলমি প্রত্যেকটি স্মার্টফোনকে ভালোভাবে যাচাই করে নেওয়া হয় বিক্রির আগে। আমরা প্রাথমিকভাবে যা দেখেছি তা থেকে জানা যায় যে ওই রিয়েলমি এক্সটি ইউনিটে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছিল। এর ফলেই বাইরে থেকে সেই ব্যাটারি পাংচার হয়ে যায় এবং সেই ব্যাটারীতে আগুন ধরে যায়।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি ফোন বিস্ফোরিত

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসছে হুয়াওয়ে পপআপ ক্যামেরা ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে হুয়াওয়ে পপআপ ক্যামেরা ফোন

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

পুঁজিবাজারে সুবাতাস আনছে ওয়ালটন

স্মার্টফোন আসক্তি কমানোর নতুন উপায়
কিভাবে করবেন

স্মার্টফোন আসক্তি কমানোর নতুন উপায়

২০২১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস ও টুলস অনলাইনে আসবে: পলক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস ও টুলস অনলাইনে আসবে: পলক

৫জি সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার ?
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর বাংলাদেশে ৫জি চালু: টেলিযোগাযোগমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ন্যানো স্যাটেলাইট
প্রযুক্তি সংবাদ

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ন্যানো স্যাটেলাইট

Load More

ট্রেন্ডিং টপিক

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 June 2020

কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি

Techzoom.TV |
TechzoomTV