Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বসেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথম সারিতে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
Share on FacebookShare on Twitter

বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) সম্প্রতি চলতি বছরের সেরা ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ৪২ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।

বোস্টন কনসাল্টিং গ্রুপ প্রকাশিত নতুন এ প্রতিবেদনে অ্যাপল, অ্যালফাবেট, অ্যামাজন, মাইক্রোসফট ও হুয়াওয়ে তালিকার প্রথম ছয়টি স্থানে রয়েছে এবং এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে আলিবাবা, আইবিএম, সনি ও ফেসবুক।

নতুন এ র‍্যাংকিং তৈরিতে উদ্ভাবন সংশ্লিষ্ট আড়াই হাজারের বেশি নির্বাহীর মধ্যে জরিপ পরিচালনা করা হয় এবং চারটি মানদণ্ডের নিরিখে প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করা হয়। মানদণ্ডগুলো হলো: সারা বিশ্বের গ্রাহক ও ভোক্তাদের মধ্যে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে উদ্ভাবন, খাত সংশ্লিষ্ট অন্যান্যদের দৃষ্টিভঙ্গি এবং সংশ্লিষ্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান । এ বছর এক্ষেত্রে নতুন করে আরো একটি মাপকাঠি যুক্ত করেছে বিসিজি; আর তা হলো প্রতিষ্ঠানগুলোর বৈচিত্র্যময়তা এবং নতুন ধারণা ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা এবং পাশাপাশি ব্যবসায়িক খাতের প্রতিকূলতা দুরীকরণে নিজেদের সক্ষমতা এবং নিজদের সেবার বাহিরে গিয়ে অন্য পণ্য বা সেবাখাতে ভূমিকা রাখা।

বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জামাদি সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে প্রতিনিয়ত এর বার্ষিক রাজস্বের ১০ শতাংশেরও বেশি গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) ব্যয় করে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির আরঅ্যান্ডডি বাবদ সর্বমোট খরচ হয়েছে ১৩১,৬৫৯ মিলিয়ন চীনা ইউয়ান, যা প্রতিষ্ঠানটির সর্বমোট রাজস্বের ১৫.৩ শতাংশ।

ফাইভজি প্রযুক্তি নিয়ে হুয়াওয়ে গত দশকে চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে, যা প্রতিষ্ঠানটিকে পরবর্তী প্রজন্মের প্রযুক্তির বিকাশে নেতৃস্থানীয় পর্যায়ে পরিণত করেছে। ফাইভজির বাণিজ্যিক ব্যবহার ও ফাইভজি অ্যাপ্লিকেশনগুলোর নতুন নতুন উদ্ভাবনকে ত্বরান্বিত করতে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী মোবাইল অপারেটরগুলোর সাথে যৌথভাবে ফাইভজি উদ্ভাবন কেন্দ্র তৈরি করেছে।


বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক এ প্রযুক্তি প্রতিষ্ঠান নিজের উদ্ভাবন ১.০ মডেলকে উদ্ভাবন ২.০ এ সংস্করণ করছে, যা প্রচলিত কার্যক্রম পরিচালনা ও নতুন প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে এবং প্রতিষ্ঠানটিকেও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে এগিয়ে নেবে।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারি রুখতে হুয়াওয়ে তাদের উদ্ভাবনমুখী প্রচেষ্টাকে আরো বেগবান করেছে এবং এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি কোভিড-১৯ পার্টনার প্রোগ্রাম চালু করেছে যার মূলে রয়েছে এআই, রিমোট অফিস, স্মার্ট হেলথকেয়ার ও অনলাইন শিক্ষা। উদাহরণ হিসেবে বলা যায়, প্রতিষ্ঠানটির এআই-অ্যাসিসটেড রোগনির্ণয়ের বিষয়ের মাধ্যমে সিটি (কম্পিউটেড টোমোগ্রাফি) এর পরিমাণগত ফলাফল কয়েক সেকেন্ডের মধ্যে পাওয়া যায়, যা সম্মুখসারির চিকিৎসাকর্মীদের কোভিড-১৯ শনাক্তে সহায়তা করে।

বিসিজি প্রতিবেদনের রচয়িতা বলেন, ‘যখন আমরা বিসিজি’র সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠান সম্পর্কিত প্রতিবেদনের চতুর্দশ সংস্করণ তৈরির জন্য গবেষণা শুরু করি তখনও কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরু হয়নি। আমাদের গবেষণাকালে এবং ক্লায়েন্টদের সাথে আলোচনায় তখনই স্পষ্ট হয়ে গেছে যে, এ বছরের মূল বিবেচনার ক্ষেত্রে অগ্রগতি ত্বরাণ্বিতকরণ ও ধারাবাহিকভাবে উদ্ভাবন নিয়ে আসা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। কেননা, পণ্য বা সেবা সরবরাহ, চাহিদা, ভোক্তাদের ব্যবহার এবং সর্বোপরি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন ক্ষেত্রেগুলোর সাথে মানিয়ে নিতে উপরোক্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

রক্তচাপ শনাক্তকরণে ফিটবিটের নতুন প্যাটেন্ট
নির্বাচিত

রক্তচাপ শনাক্তকরণে ফিটবিটের নতুন প্যাটেন্ট

ইনফিনিক্সের সর্বশেষ স্মার্টফোন ‘হট ১১এস’এখন দেশের বাজারে
নির্বাচিত

ইনফিনিক্সের সর্বশেষ স্মার্টফোন ‘হট ১১এস’এখন দেশের বাজারে

অবৈধ ফোন বন্ধ হচ্ছে না – সুবিধা পাচ্ছে কারা?
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন বন্ধ হচ্ছে না – সুবিধা পাচ্ছে কারা?

উইন্ডোজ টেনের টাস্কবারে নতুন উইজেট
নির্বাচিত

উইন্ডোজ টেনের টাস্কবারে নতুন উইজেট

আবার ফাটলো শাওমি ফোন, অল্পের জন্য রক্ষা পেলো বাচ্চার জীবন
নির্বাচিত

আবার ফাটলো শাওমি ফোন, অল্পের জন্য রক্ষা পেলো বাচ্চার জীবন

চট্টগ্রাম বন্দরে রবি’র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক
টেলিকম

চট্টগ্রাম বন্দরে রবি’র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক

Load More

ট্রেন্ডিং টপিক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ
অর্থ ও বাণিজ্য

দাম বাড়বে ও কমবে যেসব পণ্যের

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুন ২০২০

বিশ্বসেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথম সারিতে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix