Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নজরকাড়া ডিজাইনের শক্তিশালী ফিচারের নতুন ওয়ালটন ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 July 2020
নজরকাড়া ডিজাইনের শক্তিশালী ফিচারের নতুন ওয়ালটন ফোন
Share on FacebookShare on Twitter

নজরকাড়া ডিজাইনের নতুন স্মার্টফোন বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বড় পর্দার ফোনটির মডেল ‘প্রিমো এনফোর’। ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রমের পর এবার ৪জিবি র‌্যাম ও ৬৪জিবি রমের আরেকটি ভার্সনে ফোনটি বাজারে এলো। পেছনে তিন ক্যামেরাযুক্ত সাশ্রয়ী মূল্যের ফোনটির দুর্দান্ত সব ফিচার স্মার্টফোনপ্রেমীদের অসাধারণ অভিজ্ঞতা দেবে।

ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ফোনটি পিএমএমএ ম্যাটেরিয়ালে তৈরি। এটি রেইনবো ব্ল্যাক এবং সি গ্রিন দুটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে। রেইনবো ব্ল্যাক রঙের ফোনটির ব্যাককভার আলোতে রঙধনুর মতো বিভিন্ন রঙ ধারণ করে। যা ফোনটিকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর। এছাড়া সাধারণ প্লাস্টিক ম্যাটেরিয়াল থেকে এই ফোনে অনেক কম স্ক্র্যাচ পড়ে।

তিনি জানান, ৪জিবি র‌্যাম ও ৬৪জিবি রমের নতুন ভার্সনটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩,১৯৯ টাকায়। আর ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রমের ভার্সনটির দাম ১১,৬৯৯ টাকা। অনলাইনের ই-প্লাজা (https://bit.ly/primoN4) থেকে কিনলে ৬ শতাংশ মূল্যছাড় মিলবে। ফলে ফোনটির দাম পড়বে যথাক্রমে ১২,৪৯৭ এবং ১০,৯৯৭ টাকা। এই মুহূর্তে এটিকে বাজারের সেরা বাজেট ফোন বলা যায়।

‘এনফোর’ মডেলের এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৫ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত।

অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৩ প্রসেসর। উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-জি৭১ এমপি২। বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা দিতে রয়েছে ৩ অথবা ৪ জিবির দ্রুতগতির এলপিডিডিআর৪এক্স র‌্যাম। আছে ৩২ কিংবা ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফলে অনেক বেশি ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।

এই স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল অটোফোকাস ক্যামেরা। এফ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে পিডিএএফ প্রযুক্তি। ১/৩.১ ইঞ্চি সেন্সরের ৫পি লেন্স সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেলের প্রধান কামেরায় ছবি হবে নিখুঁত উজ্জ্বল ও রঙিন। ৬পি লেন্স সমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেবে ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার সুবিধা। আর ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা নিশ্চিত করবে ছবি ডেফথ অব ফিল্ড।

দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে আছে পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৫পি লেন্স। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। রয়েছে পিকচার ইন পিকচার সুবিধা।

ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো মোড, এআই ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, টাচ-শট, এইচডিআর, টাইম ল্যাপস, স্লো মোশন, প্যানোরমা, স্মার্ট সিন, নাইট মোড, ওয়াইড শট, বোকেহ, বিএসআই, স্মাইল শট, পোরট্রেইড মোড, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, জিও ট্যাগিং, কার্ড স্ক্যানার, জিফ, ওয়াটারমার্কসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। যা দেবে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ।

ডুয়াল সিমের ফোরজি স্মার্টফোনটির সুরক্ষায় রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি ২, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা। এছাড়া অনলাইন থিমস, অ্যামবিয়েন্ট ডিসপ্লে, স্মার্ট কন্ট্রোলসহ ফোনটি অসংখ্য আকর্ষণীয় ফিচারে সমৃদ্ধ।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিনটি ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ এল টেকনো স্পার্ক ৮ প্রো
নির্বাচিত

তিনটি ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ এল টেকনো স্পার্ক ৮ প্রো

আসছে রিয়েলমি নারজো ৩০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

আসছে রিয়েলমি নারজো ৩০ সিরিজ

গুগল পিক্সেল ১০
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেল ১০ সিরিজের দাম ফাঁস: ফোল্ডেবল মডেলের দাম ছুঁতে পারে ২ লক্ষ টাকা!

বাংলাদেশে শাওমি নিয়ে এলো সুপার নোটঃ রেডমি নোট ১৩ 
নির্বাচিত

বাংলাদেশে শাওমি নিয়ে এলো সুপার নোটঃ রেডমি নোট ১৩ 

প্রযুক্তি সংবাদ

ই-সিমের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

আইফোন সারারাত চার্জ দিলেও সমস্যা নাই
নির্বাচিত

আইফোন সারারাত চার্জ দিলেও সমস্যা নাই

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 July 2020

নজরকাড়া ডিজাইনের শক্তিশালী ফিচারের নতুন ওয়ালটন ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix