Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের ইন্টারনেট-মোবাইল ফোনে উৎসাহিত করা উচিৎ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 July 2020
শিশুদের ইন্টারনেট-মোবাইল ফোনে উৎসাহিত করা উচিৎ
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার উপযুক্ত মানব সম্পদ তৈরিতে শিক্ষার প্রাথমিক স্তরে ডিজিটাল শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। দক্ষ মানব সম্পদ তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭৭ সালে কম্পিউটারকে শিক্ষার উপকরণ হিসেবে দেখছে। ডিজিটাল শিক্ষা পদ্ধতি প্রচলিত শিক্ষা পদ্ধতির চেয়ে সহজ ও আনন্দদায়ক হওয়ায় শিশুদের মনন ও মেধা বিকাশে কার্যকর ও ফলপ্রসূ একটিপদ্ধতি।

মন্ত্রী গতকাল শনিবার রাতে ডিজিটাল প্লাটফর্মে প্রাথমিক শিক্ষা পরিবার, সারা বাংলা নামের ফেসবুক গ্রæপের সাথে আজকের শিশু আগামীর ভবিষ্যত শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার এবং বিজয় ডিজিটাল এর প্রধান নির্বাহী জেসমিন জুই বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, শিশুকাল হচ্ছে তাদের আগামী দিনের সুযোগ্য করে গড়ে তোলার উৎকৃষ্ট সময়। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিশুদের ভবিষ্যত ভিত তৈরির সূতিকাগার। তারা কাঁদা মাটির মতো তাদের যে ভাবে গড়তে চান সেভাবেই তারা তৈরি হবে। শিশুদের তৈরি করার জন্য প্রাথমিক শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী। শিশুরা তাদের মা বাবার চেয়ে শিক্ষকদের পরামর্শ বেশী অনুসরণ করে। শিক্ষকদের নির্দেশনাই তাদের পাথেয়। তিনি বলেন,দক্ষ জাতি গঠনে বঙ্গবন্ধু দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন।

জনাব মোস্তাফা জব্বার শিক্ষার ডিজিটাল রূপান্তরে ১৯৯৯ সাল থেকে তার অর্জিত অভিজ্ঞতা তুলে ধরে বলেন. এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একবছরের পাঠ্যক্রম দুইমাসের মধ্যে শেষ করতে সক্ষম। এই ক্ষেত্রে তিনি দুটি চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ডিভাইস এবং ডিজিটাল কনটেন্ট শিক্ষার ডিজিটাল রূপান্তরের অন্তরায়। ২০০৯ সাল থেকে দীর্ঘ প্রচেষ্টায় চতুর্থ শ্রেণি পর্যন্ত ডিজিটাল কনটেন্ট তৈরি করতে তিনি সক্ষম হয়েছেন এবং পঞ্চম শ্রেণির কনটেন্ট তৈরির কাজ চলছে বলে উল্লেখ কওে মন্ত্রী বলেন, বিজয় ডিজিটালের তৈরি এই কনটেন্ট গুলো শিক্ষার্থীরা অনল্ইান থেকে বিনা টাকায় ডাউন লোড করে ডিজিটাল পদ্ধতিতে করোনাকালে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারছে। কনটেন্টে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে ইন্টারনেটেরও দরকার হয় না। তিনি বাচ্চাদেরকে ইন্টারনেট ও মোবাইল ফোন থেকে দূরে রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তাদেরকে উৎসাহিত করা উচিৎ বলে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ দেন। তিনি বলেন. ইন্টারনেটের ভাল দিকটাই দেখতে হবে। খারাপ দিকটা বর্জন করতে হবে । সেজন্য প্যারেন্টাইল গাইড প্রয়োগ করে শিশুদের নিরাপদ রাখা সম্ভব। ইন্টারনেট নিরপদ রাখতে সরকার ইতোমধ্যে ২৬হাজার সাইট আমরা বন্ধ করেছি। শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ রাখতে সম্ভাব্য সব কিছু করতে সরকার বদ্ধপরিকর।

ব্যারিস্টার শামীম হায়দার বলেন, শিশুদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে ডিজিটাল শিক্ষার বিকল্প নেই। আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার প্রকৃত কারিগর হিসেব গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের ডিজিটাল প্রযুক্তি নির্ভর ব্যাপক প্রশিক্ষণ প্রয়োজন।

জেসমিন জুই বলেন. ডিজিটাল পদ্ধতিতে শিশুরা খেলার ছলে তার পাঠপুস্তক সহজে নিজে থেকে আয়ত্ত¡ করতে পারে। এই পদ্ধতিতে নিজেরাই খেলার ছলে পাঠ্যপুস্তকের পড়া শিখে নিতে পারে। একবার কৌশলটা দেখিয়ে দিলে তাকে ডিভাইস থেকে সরানো কঠিন। তিনি বলেন, কনটেন্ট তৈরির জন্য পাঠধারার সাথে সামঞ্জস রেখে শিশুদের চাহিদা তাদের ভাল লাগা ইত্যাদি অনেক মনস্তাত্বিক বিষয় নির্মাতাকে মাথায় রেখে কাজ করতে হয়। গত দশবছরে আমরা অত্যন্ত সফলতার সাথে তা করতে পেরেছি। করোনাকালে তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের প্রচেষ্টার বিরাট একটা সফলতা দেখছি।

অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা পরিবার সারা বাংলার সদস্যরা অংশ গ্রহণ করেন। তারা প্রাথমিক বিদ্যালয় সমূহে ফ্রি ওয়াইফাই সংযোগ প্রদানের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন উৎপাদনে ভারতকে প্রাধান্য দিচ্ছে অ্যালফাবেট
নির্বাচিত

স্মার্টফোন উৎপাদনে ভারতকে প্রাধান্য দিচ্ছে অ্যালফাবেট

অনলাইনে যেভাবে করবেন ফিটনেসবিহীন গাড়ির অভিযোগ
নির্বাচিত

অনলাইনে যেভাবে করবেন ফিটনেসবিহীন গাড়ির অভিযোগ

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগলের সহজ সমাধান
নির্বাচিত

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগলের সহজ সমাধান

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার
প্রযুক্তি সংবাদ

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার

গ্রাহক নিজেই জানে না তার নামে ৩০ সিম!
টেলিকম

গ্রাহক নিজেই জানে না তার নামে ৩০ সিম!

যে কারণে ওপেনআইয়ের চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক
নির্বাচিত

যে কারণে ওপেনআইয়ের চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2020

শিশুদের ইন্টারনেট-মোবাইল ফোনে উৎসাহিত করা উচিৎ

Techzoom.TV |
TechzoomTV