Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 July 2020
ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

৩৩ বছর ধরে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করছে। ব্রিটিশ এবং পাকিস্তান শাসনের পর বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসেবে পৃথিবীতে সমাদৃত ছিল। কৃষিপ্রধান দেশকে প্রযুক্তিতে এগিয়ে নেয়ার জন্য যাদের অবদান রয়েছে, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। ছোট পরিসরে আমরা প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে আজ আমরা দেশকে ‘ডিজিটাল বাংলাদেশ’ এ রূপান্তর করতে পেরেছি। চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদের সক্ষমতা প্রকাশ করতে আমাদের সরকার বরাবরের মতোই কার্যকর ভূমিকা পালন করছে। ২০০৮ সালে বাংলাদেশই প্রথম ‘ডিজিটাল’ শব্দটি ব্যবহার করেছে। আমাদের ছেলেরাই বিশ্ব প্রোগ্রামিং প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছে।

১৪ জুলাই (মঙ্গলবার) রাতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব ব্লকচেইন’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি আরো বলেন, দক্ষ এবং অভিজ্ঞ নেতৃত্বে ব্লকচেইনেও আমরা সফলতা পাবো এবং দৃঢ়ভাবে এগিয়ে যাবো। অনুকরণ নয়, জনগণের প্রয়োজনেই দেশে ব্লকচেইন, আইওটি অথবা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এবং রোবটিকসের মতো অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে । তবে জনঘনত্বের বিবেচনায় চালকহীন গাড়ি এবং রোবট ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হবে। প্রযুক্তিতে নিজেদের সমৃদ্ধি এবং প্রাত্যহিক জীবনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারলে অধিক জনসংখ্যার এই দেশ একদিন পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্তভূর্ক্ত হবে।

ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে টেলিকম মন্ত্রী বলেন, আমি এখন যে চেয়ারটিতে বসে আছি, গত তিনমাস ধরে এখানে বসেই আমি আমার মন্ত্রণালয়ের সব কাজ করেছি। এখনো পর্যন্ত আমার দপ্তরের কোন ফাইল পেন্ডিং নেই। এটাই কৃষিপ্রধান দেশ থেকে ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়ার সুফল। স্বশরীরে এর আগে আমি যতো মিটিং এ অংশগ্রহণ করেছি এই সংকটময় সময়ে তারচেয়ে তিনগুণ মিটিং এ আমি অংশগ্রহণ করতে পেরেছি। কপি পেস্ট নয় বরং আমরা আমাদের মেধার স্বদব্যবহার করে দেশের এই সিস্টেমকে দিনকে দিন উন্নত করতে পেরেছি। দেশের প্রত্যন্থ অঞ্চলে বসবাসকারী একজন কৃষকও আজ মোবাইল ব্যাংকির সেবার আওতায় অন্তভূর্ক্ত।

ওয়েবিনারের বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইনফরমেশন অন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) মহাসচিব জেমস পয়সান্ট। তিনি ব্লকচেইন প্রসঙ্গে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ব্লকচেইনের উপর সেমিনার আয়োজন করার জন্য তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি মানুষকে প্রতিদিন জীবন বদলে দেয়ার চ্যালেঞ্জ দিচ্ছে। তথ্যপ্রযুক্তির এখন কোন নির্দিষ্ট ক্ষেত্র নেই। আমাদের প্রতিটি কাজেই আমরা প্রযুক্তির সহায়তা নিচ্ছি। স্মার্টফোনে রয়েছে এখন মিলিয়নের বেশি অ্যাপস। মুঠোফোনেই বাসা বা অফিসের কঠিন কাজগুলো সমাধান হচ্ছে। আইওটি, বিগ ডাটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ব্লকচেইন এবং ক্লাউড কম্পিউটটিংয়ের মতো প্রযুক্তিগুলো ই-কমার্স থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতিতেও ভূমিকা রাখছে। শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা এমনকি প্রাত্যহিক জীবনেও প্রযুক্তি ছাড়া মূলত আমরা পরিপূর্ণ নই। ব্লকচেইনকে কাজে লাগিয়ে দেশকে প্রযুক্তি খাতে সমৃদ্ধ করার মোক্ষম সময় এখনি। আশা করছি এই বিষয়ের সেমিনার থেকে শ্রোতারা উপকৃত হবেন এবং আমাদের নীতি নির্ধারকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন।

ওয়েবিনারে মডারেটর ছিলেন বিসিএস এর উপদেষ্টা শাফকাত হায়দার। তিনি বলেন, কোভিড-১৯ এর প্রভাব আমাদের জীবনকে হঠাৎ করেই বদলে দিয়েছে। এই বদলে যাওয়ার মধ্যেই যে বিষয়টির উপর আমরা অতি নির্ভরশীল হয়ে ওঠেছি সেটা প্রযুক্তি। সুসংবাদের বিষয়টি হলো বাংলাদেশেও ব্লকচেইন নিয়ে কাজ শুরু হয়েছে। আজ যারা এখানে ব্লকচেইন নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন তারা পৃথিবী জুড়ে ব্লকচেইন নিয়ে কাজ করছেন।’

ব্লকচেইন সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের হায়দ্রাবাদ থেকে আইবিএম এর গ্লোবাল এক্সিকিউটিভ চেইন হিরন শাহ, আইবিএম হাইব্রিড ক্লাউড ইন্টিগ্রেশনের চ্যানেল অ্যান্ড অ্যালাইয়েন্স বিভাগের এশিয়া প্যাসিফিক প্রধান ম্যাট কাডাউর এবং দ্য কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিক-ই-রব্বানি, এফসিএ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫০০ এর বেশি প্রযুক্তিপ্রেমী সেমিনারটি উপভোগ করেন।

সেমিনারে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান, বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজনসহ দেশি বিদেশি সরকারি এবং বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আবার শুরু দারাজের সেলার মৈত্রী প্রোগ্রাম
ই-কমার্স

আবার শুরু দারাজের সেলার মৈত্রী প্রোগ্রাম

ইউটিউবে পিকচার ইন পিকচার মোড ব্যবহারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না
নির্বাচিত

ইউটিউবে পিকচার ইন পিকচার মোড ব্যবহারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না

ভিভো’র ‘সুইফট-পারফরমেন্স’ ফোন ওয়াই-৫১; শুরু হচ্ছে প্রি-বুকিং
প্রযুক্তি সংবাদ

ভিভো’র ‘সুইফট-পারফরমেন্স’ ফোন ওয়াই-৫১; শুরু হচ্ছে প্রি-বুকিং

ছয় মিনিটেই মোবাইল হবে ফুল চার্জ!
প্রযুক্তি সংবাদ

ছয় মিনিটেই মোবাইল হবে ফুল চার্জ!

উচ্চগতির ব্রডব্যান্ডের আওতায় আসছে লক্ষাধিক প্রতিষ্ঠান: পলক
প্রযুক্তি সংবাদ

উচ্চগতির ব্রডব্যান্ডের আওতায় আসছে লক্ষাধিক প্রতিষ্ঠান: পলক

আগামী দিনে আইসিটি সেক্টরে বিশ্বব্যাংকের আরো সহযোগিতাপূর্ণ সম্পর্কের আশাবাদ পলকের
প্রযুক্তি সংবাদ

আগামী দিনে আইসিটি সেক্টরে বিশ্বব্যাংকের আরো সহযোগিতাপূর্ণ সম্পর্কের আশাবাদ পলকের

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি
প্রযুক্তি সংবাদ

লক্ষাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যোগ হচ্ছে অডিওবুক ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 July 2020

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix