Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাহিম সালেহ’র স্মৃতিচারণ করলো বাংলাদেশ ভিসি এবং স্টার্টআপ কমিউনিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ জুলাই ২০২০
ফাহিম সালেহ’র স্মৃতিচারণ করলো বাংলাদেশ ভিসি এবং স্টার্টআপ কমিউনিটি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের স্টার্টআপ খাতে বিশেষ অবদানের মাধ্যমে ফাহিম সালেহ তরুণ উদ্যোক্তাদের মধ্যে যে প্রেরণা যুগিয়েছেন তার আনুষ্ঠানিক স্মৃতিচারণ করেছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে তার হটাৎ চলে যাওয়ায় শোক প্রকাশ করা হয় এবং মাত্র ৩৩ বছর বয়সেই কীভাবে পাঠাও, গোকাডা, জোবাইকসহ অনেক উদ্ভাবনী স্টার্টআপ প্রতিষ্ঠা ও বিনিয়োগ করেছে সে বিষয় তুলে ধরা হয়।

স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যোগদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামীম আহসান।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফাহিম সালেহের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাকে ব্যতিক্রমী উদ্ভাবনী মনের একজন মানুষ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, তার হটাৎ করে চলে যাওয়া আমাদের শোকবিহ্বল করে তুলেছে। আমরা আমাদের তথ্যপ্রযুক্তি খাতের একজন খুবই মেধাবী তরুণ উদ্যোক্তাকে হারিয়েছি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, তার সফলতার কারণে অনেক তরুণ উদ্যোক্তা চাকরি খোঁজার পরিবর্তে নতুন উদ্ভাবনী ব্যবসায় ধারণা নিয়ে এগিয়ে এসেছে। আমরা আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের একজন আইকনকে হারালাম।

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে ফাহিম সালেহ একজন পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সে বিশ্বব্যাপী স্টার্টআপ ব্যবসায়কে ছড়িয়ে দিতে তার একাগ্র চেষ্টাকে মেলে ধরতে পেরেছিলো, বলেন ভিসিপিয়াবের চেয়ারম্যান শামীম আহসান।

শামীম আহসান আরও বলেন, উন্নয়নশীল দেশে ব্যতিক্রমী দর্শনের উদ্ভানী চিন্তার মাধ্যমে প্রযুক্তিবিশ্বে একজন উজ্জ্বল দৃষ্টান্তের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো ফাহিম। ফাহিম এবং আমি জোবাইক বোর্ডে এবং অন্যান্য প্রকল্পে কাজ করার সময় আমি আবিষ্কার করেছি যে তিনি একজন স্বপ্নদ্রষ্টা, ও উদ্ভাবনী মানুষ এবং প্রকল্প বাস্তবায়নে ছিলেন তৎপর। তার হটাৎ চলে যাওয়া আমাদেরকে শোকাহত করেছে এবং আমরা সত্যিকারের এমন একজন উদ্ভাবনী মানুষকে হারিয়েছি যে আমাদের দেশে স্টার্টআপগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিলো।

ভিসিপিয়াবে সাধারণ সম্পাদক শওকত হোসেন তার বক্তব্যে ফাহিম সালেহের অবদান এবং তার হটাৎ চলে যাওয়ায় কতোটা শূণ্যস্থান তৈরি হয়েছে সেটি তুলে ধরেন। তিনি বলেন, ফাহিমের মতো তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত পাঠাওয়ের মতো স্টার্টআপ আমাদের স্টার্টআপ অর্থনীতিতে প্রবর্তক হিসেবে কাজ করছে। তার চলে যাওয়ায় যে শূণ্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা অংশীদার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, সালেহ শুধুমাত্র একজন উদ্যোক্তা নয়, একজন প্রেরণারও নাম; যে বাংলাদেশের টেক স্টার্টআপে অনেক উদ্যোক্তাকে কমিউনিটি তৈরিতে প্রেরণা দিয়েছে।

এএসএল সিস্টেম লিমিটেডের পরিচালক এবং যেতেচাও ডট কমের সহ-প্রতিষ্টাতা মেহনাজ তাবাসসুম বলেন, তার মতো অনেক উদ্যোক্তার প্রয়োজন রয়েছে যারা দেশকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে পারে। যেতেচাও ডট কমের জন্য তাঁর সাথে কাজ করে আমি বুঝতে পেরেছিলাম যে তিনি আমাদের দেশে একটি আন্তর্জাতিক ক্যালিবার নিয়ে এসেছেন। তাকে হারানো স্মার্টআপ কমিউনিটির জন্য বড় দুঃখ ও বেদনার।

একটি ভৌগলিক অঞ্চলে স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে আপনার একটি অঞ্চলে প্রাথমিকভাবে সফলতার দরকার। পাঠাও, জো-বাইক এবং অনন্যা স্টার্টআপ এর মাধ্যমে আমাদের ইকোসিস্টেমের জন্য ফাহিম সেটি করে দেখিয়েছিল, বলেন ইনফ্লেকশন ভেঞ্চারস লিমিটেডের অংশীদার তানভীর আলী। তিনি ফাহিম সালেহের প্রতি শোক জ্ঞাপন করে বাংলাদেশের স্টার্টআপ অর্থনীতিতে তার অবদান তুলে ধরেন।

ওয়াল-উল-মারুফ মতিন, মাসলিন ক্যাপিটাল লিঃ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, ফাহিম তরুণ উদ্যোক্তাদের জন্য দুর্দান্ত অনুপ্রেরণা ও রোল মডেল ছিলেন। তার হঠাৎ বিদায় আমাদের সবার জন্য একটি বিশাল ক্ষতি।

পাঠাওয়ের সিইও হুসেন এম ইলিয়াস ফাহিমের অকাল মৃত্যুকে “বিধ্বংসী” ও “অবাক করা” বলে বর্ণনা করেছেন। তিনি আরও যোগ করেছিলেন, “ফাহিম আমাদের মধ্যে সম্ভাবনা দেখেছিল, যখন পাঠাও ছিল এক ধারণা মাত্র। আমি তাঁর মতো খুব কম স্বপ্নদর্শী মানুষের সাথে দেখা করেছি – তিনি ছিলেন সত্যিকারের নির্মাতা।

জোবাইক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা ফাহিমকে নিজের এবং প্রযুক্তি সম্প্রদায়ের জন্য একটি সত্যিকারের অনুপ্রেরণা হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেছিলেন, “ফাহিম সালেহই সেই ব্যক্তি যিনি জোবাইক, আমাদের স্বপ্ন, আমাদের দৃষ্টিভঙ্গিতে প্রথম বিশ্বাস করেছিলেন এবং জোবাইককে গড়ে তোলার জন্য আমাদের সমর্থন করার জন্য এগিয়ে এসেছিলেন। তিনি আমাদের প্রথম এঞ্জেল এবং একই থাকবেন! ”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা
নির্বাচিত

ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা

মার্কিন কংগ্রেসে চার প্রযুক্তি জায়ান্ট প্রধানের হাজিরা এ মাসেই
প্রযুক্তি সংবাদ

মার্কিন কংগ্রেসে চার প্রযুক্তি জায়ান্ট প্রধানের হাজিরা এ মাসেই

১৩ দিনেই ‘আলাপ’ অ্যাপের ৩ লাখ ডাউনলোড
প্রযুক্তি সংবাদ

১৩ দিনেই ‘আলাপ’ অ্যাপের ৩ লাখ ডাউনলোড

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি ১০ হাজার টাকা
নির্বাচিত

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি ১০ হাজার টাকা

সেপ্টেম্বরেই বাজারে আসছে ‘অদৃশ্য’ ক্যামেরার ফোন
নির্বাচিত

সেপ্টেম্বরেই বাজারে আসছে ‘অদৃশ্য’ ক্যামেরার ফোন

হ্যাকিংয়ের কবলে টুইটার ও ইনস্টাগ্রাম
নির্বাচিত

হ্যাকিংয়ের কবলে টুইটার ও ইনস্টাগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

অটোমোবাইল

প্রথম বৈদ্যুতিক গাড়ি টোরকালের ঝলক দেখাল বেন্টলি

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা
নির্বাচিত

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা

সোস্যাল মিডিয়ায় ব্যবহৃত বট বাহিনী কিভাবে অপকর্ম করে
বিবিধ

সোস্যাল মিডিয়ায় ব্যবহৃত বট বাহিনী কিভাবে অপকর্ম করে

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
অর্থ ও বাণিজ্য

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পুঞ্জীভূত...

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখ ভিডিও ডিলিট করেছে টিকটক

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুলাই ২০২০

ফাহিম সালেহ’র স্মৃতিচারণ করলো বাংলাদেশ ভিসি এবং স্টার্টআপ কমিউনিটি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix