Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কিরিন প্রসেসর উৎপাদন বন্ধ করলো হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 August 2020
কিরিন প্রসেসর উৎপাদন বন্ধ করলো হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ের ওপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার এখন পর্যন্ত সবচেয়ে বড় ধাক্কার খবরটি জানালেন প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা। প্রতিষ্ঠানটির প্রায় সব ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহৃত কিরিন প্রসেসর আর বানাতে পারবেনা চীনা এই মোবাইল ফোন জায়ান্ট।

আগামী মাস থেকেই ফ্ল্যাগশিপ কিরিন প্রসেসর বানানো বন্ধ করছে হুয়াওয়ে। বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে হুয়াওয়ে সরবরাহকরা। ফলে প্রতিষ্ঠানটির হাইসিলিকন চিপ বিভাগের পক্ষে এটি তৈরি অব্যাহত রাখা অসম্ভব হয়ে উঠেছে।

এ বিষয়ে প্রথমে জানিয়েছে আর্থিক ম্যাগাজিন কাইক্সিন। রয়টার্স এক প্রতিবেদনে বলছে, নিজেদের নতুন মেইট ৪০ হ্যান্ডসেট লঞ্চের অনুষ্ঠানে হুয়াওয়ের কনজিউমার বিজনেস ইউনিট প্রধান রিচার্ড ইউ জানান, যুক্তরাষ্ট্রের চাপের কারণে সরবারহকদের বিপাকে পড়ার খবর। তিনি জানান, প্রধান প্রধান উপাদান সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

“সেপ্টেম্বর ১৫ থেকে আমাদের ফ্ল্যাগশিপ কিরিন প্রসেসর তৈরি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিপ আর প্রক্রিয়াজাত করা হবে না। এটি আমাদের জন্য অনেক বড় ধরনের একটি ক্ষতি।” – বলেছেন রিচার্ড ইউ।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে রকমের সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। হুয়াওয়েকে চীনা সরকারের গুপ্তচর আখ্যা দিয়ে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এমনকি কানাডা থেকে হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝুকেও দেশের মাটিতে এনে বিচারের সম্মুখীন করতে চাইছে ট্রাম্প প্রশাসন।

মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে হুয়াওয়েকে কালো তালিকাভূক্ত করে। এর ফলে বিশেষ অনুমতি ছাড়া কোনো মার্কিন প্রতিষ্ঠান বা প্রযুক্তি নির্মাতার পক্ষে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করার পথ বন্ধ হয়ে যায়। পাশাপাশি যে কোনো মার্কিন মালিকানাধীন প্রযুক্তির ব্যবহারও হুয়াওয়ের জন্য নাগালের বাইরে চলে যায় ওই আদেশে।

নিজেদের চিপ নকশা করতে সিনোপসিস ইনকর্পোরেটের সাহায্য নিতো চীনা প্রতিষ্ঠানটি, নিজেদের উৎপাদনের কাজ-ও অনেক সময় তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কো (টিএসএমসি)-কে দেয় হুয়াওয়ে। সমস্যা হলো, টিএসএমসি হুয়াওয়ের সে কাজ করতে মার্কিন যন্ত্রাংশ ব্যবহার করে।

কাইক্সিন প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হুয়াওয়ে। টিএসএমসি, কেডেন্স ও সিনোপসিসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

কিরিন প্রসেসর-সহ অনেক চিপ তৈরি করে থাকে হাইসিলিকন। হুয়াওয়ে স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত হয় চিপগুলো। মোবাইল ফোন নির্মানের ক্ষেত্রে মার্কিন চিপ নির্মাতা কোয়ালকমের চিপকে মানের দিক থেকে চ্যালেঞ্জ জানাবার মতো একমাত্র চীনা প্রতিষ্ঠান হাইসিলিকন।

“হুয়াওয়ে দশ বছরের বেশি হবে চিপ খাতে এসেছে, অনেক পিছিয়ে থাকা স্বত্ত্বেও, ধীরে ধীরে দূরত্ব কমিয়ে এনেছে এবং নেতৃস্থানীয় পর্যায়ে এসেছে। আমরা গবেষণা ও উন্নয়নের জন্য প্রচুর সম্পদ বিনিয়োগ করেছি, এবং কঠিন প্রক্রিয়া পার করেছি।” – বলেছেন রিচার্ড ইউ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কিরিন প্রসেসর

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনুমোদনহীন ফোন বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা
নির্বাচিত

অনুমোদনহীন ফোন বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

ভুয়া খবরের দায়ে পৌনে দুই লাখ টুইটার অ্যাকাউন্ট ডিলিট
প্রযুক্তি সংবাদ

ভুয়া খবরের দায়ে পৌনে দুই লাখ টুইটার অ্যাকাউন্ট ডিলিট

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক

আন্তর্জাতিক পুরস্কার পেল আইসিটি বিভাগের আইডিইএ প্রকল্প
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক পুরস্কার পেল আইসিটি বিভাগের আইডিইএ প্রকল্প

পুরোনো গ্রাফিক চিপেই নতুন চমক এএমডি’র
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় চিপ উৎপাদন কমেছে

পিক্সেলেও যুক্ত হচ্ছে স্যাটেলাইটনির্ভর বার্তা
নির্বাচিত

পিক্সেলেও যুক্ত হচ্ছে স্যাটেলাইটনির্ভর বার্তা

Load More

ট্রেন্ডিং টপিক

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 August 2020

কিরিন প্রসেসর উৎপাদন বন্ধ করলো হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV