Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল টাওয়ার থেকে ওয়াইফাই চালুর পরীক্ষা সফল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
মোবাইল টাওয়ার থেকে ওয়াইফাই চালুর পরীক্ষা সফল
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনের টাওয়ার থেকে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেওয়ার পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ‌‌’একটা জায়গায় এটা পরীক্ষা করেছি, এটা কাজ করেছে। ৫০ এমবিপিএস পিক দিতে পারি আমরা, এটা যথেষ্ট। যে জায়গাতে আমি কেবল দিতে পারব না, সে জায়গাতে যদি আমি এটা দিতে পারি তাহলে কাজে লাগবে। যখন প্রয়োজন হবে আমরা এটা ব্যবহার করব।’

ভয়েস কল ও ডেটা সেবা দুটোই মিলছে এখন মোবাইল টাওয়ার থেকে। এবার এই টাওয়ার দিয়ে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ চালুর পরীক্ষায় সফল হওয়ার কথা জানালেন মন্ত্রী।

সপ্তাহখানেক আগে নেত্রকোনার খালিয়াজুরীর কৃষ্ণপুরে টাওয়ার থেকে ওয়াইফাই করার এ পরীক্ষা করে টেলিটক। এতে আবদুল জব্বার রাবেয়া খাতুন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার দেশের ১৪৬টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউটে বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই চালুর কার্যক্রম উদ্বোধন করে।

টেলিকম অপারেটরগুলোও মেট্রোপলিটন এলাকায় এই সেবা চালু করতে আগ্রহী। তবে আইএসপিএবি বলছে, টাওয়ারের ওয়াইফাই প্রযুক্তিতে উচ্চগতির ইন্টারনেটের মান সার্বক্ষণিক ধরে রাখা কঠিন।

মোবাইল ফোনের টাওয়ার ব্যবহার করে ওয়াইফাই দিতে আগ্রহী টেলিকম কোম্পানিগুলো। তবে কোম্পানিগুলো মেট্রোপলিটন এলাকায় এই প্রযুক্তি চালুর সুযোগ চায়। দেশে এখন চারটি টেলিকম কোম্পানির মোবাইল টাওয়ার প্রায় ৩৫ হাজার।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেছেন, ‘যদি ওয়াইফাই দিতে চাই, তাহলে আমাদের শুরুটা হবে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ায়। কারণ, এখান থেকে বেশিরভাগ কাস্টমারের ওয়াইফাই ডিমান্ড বেশি। কিন্তু পলিসিতে বলা আছে, ঢাকা ও চট্টগ্রামে অপারেটররা ওয়াইফাই দিতে পারবে না। ওয়াইফাইয়ের ক্ষেত্রে আলাদা করে পলিসি করে আমাদের সে সুযোগটা দেয়া হোক, যাতে আমরা ওয়াইফাইটা মানুষের দরবারে নিয়ে যেতে পারি।’

এদিকে মোবাইল টাওয়ার ব্যবহার করে ব্রডব্যান্ড মানের ইন্টারনেট দেয়া কঠিন, বলছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। সংগঠনটির সভাপতি এম এ হাকিম বলেন, ‘ওয়্যারলেস টেকনোলজিতে ফাইভ জি না আসা পর্যন্ত এই টেকনোলজি দিয়ে ব্রডব্যান্ড সেবা দেয়া সম্ভব না। এখানে এত লিমিটেড চ্যানেল আছে, লিমিটেড চ্যানেল দিয়ে নাম্বার অব এক্সেস পয়েন্ট ডেপ্লয় করলে ফ্রিকোয়েন্সি ওভারল্যাপিং হবে। প্রিমিয়াম লেভেলে সার্ভিস কোনভাবেই ডেপ্লয় করা সম্ভব হয় না।’

তবে টাওয়ারে ওয়াইফাই চালু হলেও মোবাইল ডেটা ও ভয়েসে কোনো সমস্যা হবে না। রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম আরও বলেন, ‘আমরা যদি ওয়াইফাই এর মাধ্যমে নেটওয়ার্ক দেই সেক্ষেত্রে ভয়েস বা অন্যান্য জায়গায় সমস্যা হওয়ার কথা না। কারণ ক্যাপাসিটি রেখেই আমারা ওয়াইফাইয়ের জন্য ক্যাপাসিটি নির্ধারণ করে রাখব। সেক্ষেত্র টেকনোলজিকালি কোনো সমস্যা হওয়ার কারণ নেই।’

Tags: মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

চার্জার বাদ দিতে পারে স্যামসাং
নির্বাচিত

চার্জার বাদ দিতে পারে স্যামসাং

টিপস

সাইবার ক্রাইমে থেকে প্রতিষ্ঠানকে নিরাপদ রাখবেন যেভাবে

বিশ্বের প্রথম স্মার্টফোনটি কেমন, কোথায় আছে?
নির্বাচিত

বিশ্বের প্রথম স্মার্টফোনটি কেমন, কোথায় আছে?

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রযুক্তি সংবাদ

প্রবাসী ও বিদেশিদের নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে বললেন প্রধানমন্ত্রী

২০২৪ সালে যেসব শক্তিশালী স্মার্টফোন আসছে
নির্বাচিত

২০২৪ সালে যেসব শক্তিশালী স্মার্টফোন আসছে

১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
নির্বাচিত

১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix