Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউবের সার্চ কিভাবে কাজ করে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 August 2020
টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
Share on FacebookShare on Twitter

অনেক ইউটিউবারের কাছে একপ্রকার রহস্যই থেকে গেছে ইউটিউবের সার্চ প্রক্রিয়াটি। হালে এ সম্পর্কে খোলাসা করে কথা বলেছে গুগল। শুধু তা-ই নয়, বিষয়টি নিয়ে আলাদা এক ওয়েবসাইট ‘হাউ ইউটিউব ওয়ার্কস’ও তৈরি করেছে তারা। বিস্তারিত আশরাফুল ইসলামের কাছে

গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সার্চ রেজাল্টে এগিয়ে থাকার চেষ্টা করেন সব ইউটিউবারই। আর এতে সফল হলে ভিডিওর ভিউ বেশি হয়। কিন্তু প্রশ্ন হলো, হাজারো ভিডিওর ভিড়ে কিভাবে সার্চ ফলাফলে এগিয়ে থাকা যাবে?

যদি জানা যায়, ইউটিউবের সার্চ অ্যালগরিদম কিভাবে কাজ করে, তাহলে কাজটা একটু সহজ হয় বৈকি!

প্রাসঙ্গিক ভিডিও
সার্চ প্রাসঙ্গিক ভিডিও নির্ধারণের সময় ইউটিউবের র‌্যাংকিং অ্যালগরিদম অনেক বিষয়ের ওপর কাজ করে। ধরুন, আপনি কোনো ভিডিও ইউটিউবে সার্চ করলেন, তখন সবার আগে ভিডিওর শিরোনাম, ট্যাগ ও বর্ণনায় যুক্ত করা টেক্সট কনটেন্ট যাচাই করে দেখবে ইউটিউবের নিউরাল নেটওয়ার্ক সিস্টেম। তারপর সার্চের কি-ওয়ার্ডের সঙ্গে মিল আছে এমন ভিডিওগুলো দেখাবে সবার প্রথমে।

এনগেজমেন্ট
দ্বিতীয় ধাপে ইউটিউবের অনুসন্ধান অ্যালগরিদম ব্যবহারকারীদের থেকে পাওয়া তথ্য গবেষণা করে। ইউটিউবের সার্চ রেজাল্ট একেক ব্যবহারকারীর জন্য এক এক রকম হতে পারে। অর্থাৎ কোন ব্যবহারকারী কোন ইউটিউব চ্যানেলের ভিডিও সবচেয়ে বেশি দেখেন, কোন কি-ওয়ার্ড নিয়ে ভিডিও আগে সেই ব্যবহারকারী দেখছেন। সেই সব তথ্য আছে ইউটিউবের কাছে। অ্যালগরিদম সেই তথ্য যাচাই-বাছাই করে ব্যবহারকারীকে সেই অনুযায়ী ভিডিও সাজেশন করে থাকে সার্চ রেজাল্টে।

ভিডিও মানসম্মত কি না
কনটেন্ট ক্রিয়েটরদের সব সময় মানসম্মত ভিডিও তৈরিতে উৎসাহ দিয়ে থাকে ইউটিউব। ভিডিওর মান যদি ভালো হয়, সেই ভিডিওটি সার্চ রেজাল্টের সবার ওপর দেখাবে। গুগলের পক্ষ থেকে এই সম্পর্কে বলা হয়েছে, ‘আমাদের অ্যালগরিদম কোন ভিডিও মানসম্মত তা যাচাই করতে পারে। অর্থাৎ ব্যবহারকারী যে কি-ওয়ার্ড দিয়ে সার্চ করেছে সেই কি-ওয়ার্ড আছে এমন ভিডিওগুলো মুহূর্তের মধ্যেই গুগলের অ্যালগরিদম যাচাই করে সিদ্ধান্ত নিয়ে ফেলে কোনটি মানসম্মত আর কোনটি মানসম্মত নয়। তারপর সে অনুযায়ী মানসম্মত ভিডিওটিকে সার্চ রেজাল্টের সবার ওপর দেখায়। তাই সার্চ রেজাল্টে ভিডিও দেখাতে হলে ভিডিওয়ের মান ঠিক রাখাটা জরুরি। সবচেয়ে ভালো হয় টাইটেলের সঙ্গে ভিডিও কনটেন্টের মিল রাখা, ৪কে বা এইচডিতে ভিডিও শুট করা এবং ভিডিওতে যথেষ্ট পরিমাণ তথ্য থাকা। যেন ব্যবহারকারী যে কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার ভিডিওটিতে এসেছিল তা দেখে যেন নিরাশ না হন।

সাজেশন ভিডিও
ইউটিউবে ভিডিও দেখার সময় পাশে দেখবেন কিছু সাজেশন ভিডিও দেখা যায়। এ ছাড়া নেক্সট বাটনেও সাজেশন ভিডিও দেখিয়ে থাকে। কোন ভিডিও সাজেশনে দেখা তা মূলত সেই ব্যবহারকারীর কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। এসবের মধ্যে থাকে—ব্যবহারকারীর ভিডিও দেখা ও সার্চের ইতিহাস, কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, লোকেশন, সময়, সাজেশন থাকা বিষয়টির ভিডিও কতজন দেখেছে প্রভৃতি।

চাইলে সাজেশন আসা কোনো ভিডিওতে যদি ব্যবহারকারী ‘not interested’ বাটনে ক্লিক করে, তাহলে সেই ধরনের ভিডিও সাজেশন দেখাবে না আর।

ইউটিউবে ভিডিও আপলোডের সময় এসব বিষয় মাথায় রাখলে সার্চ রেজাল্টে এগিয়ে থাকা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিউব

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
নির্বাচিত

আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

২০১৯ সাল: ১ মিনিটে ইন্টারনেটে যা ঘটেছে
প্রযুক্তি সংবাদ

২০১৯ সাল: ১ মিনিটে ইন্টারনেটে যা ঘটেছে

শক্তিশালী ফিচার ফোন আনছে নকিয়া
নির্বাচিত

শক্তিশালী ফিচার ফোন আনছে নকিয়া

নিজস্ব অপারেটিং সিস্টেমে চলা প্রথম ডিভাইস আনল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

নিজস্ব অপারেটিং সিস্টেমে চলা প্রথম ডিভাইস আনল হুয়াওয়ে

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

দাম বাড়ার বাজারে ৫ স্মার্টফোনের দারুণ বিকল্প

নির্বাচিত

শাওমি নতুন ফাস্ট-চার্জার

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 August 2020

ইউটিউবের সার্চ কিভাবে কাজ করে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix