Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিসের ডাটা প্রাইভেসি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 25 August 2020
সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে ‘ডায়লগ অন ডাটা প্রাইভেসি অ্যান্ড ডাটা প্রটেকশন’ শীর্ষক একটি আলোচনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ডাটা বা তথ্যের কোনো শ্রেণীবিন্যাস নেই এবং সুরক্ষার জন্য নেই কোনো সুনির্দিষ্ট গাইডলাইন। তাই ডাটা প্রাইভেসির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে বেসিস এ অনলাইন সংলাপের আয়োজন করে।

ওই সংলাপে ভারতের স্বনামধন্য ল ফার্ম ‘খাইতান অ্যান্ড কো’র বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশ নেন। খাইতান ভারতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল ২০১৮-এর খসড়া তৈরিতে ভারত সরকারকে পরামর্শ প্রদানের কাজে নিয়োজিত রয়েছে। তারা ডাটা প্রাইভেসি ও প্রটেকশনের ওপর একটি উপস্থাপনা পেশ করেন। আলোচকরা সেটির ওপর ভিত্তি করে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বাংলাদেশে ডাটা প্রাইভেসি এবং প্রটেকশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে ডাটা প্রাইভেসি ও ডাটা প্রটেকশন দেশের প্রচলিত তথ্য অধিকার আইন দ্বারা পুরোপুরি সংরক্ষিত হচ্ছে না। তাই ব্যক্তি গোপনীয়তার অধিকার রক্ষার্থে তথ্য গোপনীয়তার অধিকার নিশ্চিত করতে বিরোধপূর্ণ যেকোনো আইন বাতিল ও সংশোধন করার দাবি জানান তিনি। একই সঙ্গে অনুষ্ঠিত সংলাপের আলোকে বেসিস ডাটা প্রাইভেসি এবং ডাটা প্রটেকশন বিষয়ে খসড়া একটি গাইডলাইন প্রস্তুত করে তা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন খায়তান অ্যান্ড কো পার্টনার সুপ্রতীম চক্রবর্তী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. রোকন-উজ-জামান, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার কেএম তানজীব-উল আলম, ব্যারিস্টার মিতি সানজানা এবং পার্টনার লিগ্যাল কাউন্সেল বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং করপোরেট ও মেধাসম্পদ আইনজীবী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ, এসপ্যায়ার টু ইনোভেশন (এটুআই) প্রোগ্রামের চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ আরফে এলাহী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (প্রোগ্রামিং) দেবদুলাল রায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের এডিসি মো. নাজমুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সিস্টেমস ম্যানেজার মোহাম্মদ শফিকুর রহমানসহ প্রমুখ।

শুরুতেই খায়তান অ্যান্ড কোর পার্টনার সুপ্রতীম চক্রবর্তী ডাটা প্রাইভেসি ও ডাটা প্রটেকশন সম্পর্কে তার উপস্থাপনায় বলেন, অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে ডাটাগুলো দিচ্ছি এমনকি ট্রেনে-বাসে একে অপরের সঙ্গে কথাবার্তার সময় নিজেদের যেসব তথ্য আদান-প্রদান করছি, তার গোপনীয়তা নিয়েও আমাদের ভাবতে হবে। ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ আইন তৈরির উদ্যোগ নিচ্ছে। ভ্রমণের সময় পাসপোর্ট বা ভিসাতে প্রদত্ত তথ্য হচ্ছে ব্যক্তিগত ডাটা এবং শরীরের তাপমাত্রা বা স্বাস্থ্যগত তথ্যাদি হলো স্পর্শকাতর ডাটা। এ-সংক্রান্ত আইন তৈরির ক্ষেত্রে আমাদের কতকগুলো বিষয় মাথায় রাখতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন।

ড. রোকন-উজ-জামান বলেন, এখনো আমাদের দেশে ডাটা প্রাইভেসি নিয়ে কোনো গবেষণা করা হয়নি। যার ফলে আমরা এখনো জানি না ডাটা প্রাইভেসি নিয়ে আমাদের দেশে আসলে কীভাবে কাজ করা যেতে পারে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় অধিকাংশ দেশের কোনো আইনি কাঠামো নেই এ বিষয়ে। কম্পিটিশন ল, কনজিউমার ল এবং ডাটা প্রটেকশন লর মধ্যে সাদৃশ্য আনতে হবে। ভবিষ্যতে কী হবে তার ওপর ভিত্তি করে এ আইন তৈরি করতে হবে। এছাড়া ব্যক্তিগত, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কার কী দায়িত্ব থাকবে তা ঠিক করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ

দেশের আইসিটি খাতে সম্ভাবনা ‘দেখছে’ ইইউ
নির্বাচিত

দেশের আইসিটি খাতে সম্ভাবনা ‘দেখছে’ ইইউ

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক
নির্বাচিত

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক

জনপ্রিয় এই ১০টি অ্যাপ আপনার তথ্য বাইরে বিক্রি করছে
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় এই ১০টি অ্যাপ আপনার তথ্য বাইরে বিক্রি করছে

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

চাহিদার শীর্ষে যে ধরনের ফোন

জানেন, গুগলে গোপনে গোপনে যে ১০ টি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন মেয়েরা
কিভাবে করবেন

জানেন, গুগলে গোপনে গোপনে যে ১০ টি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন মেয়েরা

Load More

ট্রেন্ডিং টপিক

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
প্রযুক্তি সংবাদ

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 August 2020

বেসিসের ডাটা প্রাইভেসি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix