Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী ছাড়িয়েছে ৫৫২ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
ইন্টারনেটে ভ্যাট ফিরছে আগের হারে
Share on FacebookShare on Twitter

ডিজিটাল জগৎ যত দ্রুত প্রসারিত হচ্ছে, অনলাইনে মানুষের সংযুক্তি ততই বাড়ছে। প্রযুক্তির গতি বাড়ার সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনেও ইন্টারনেটের প্রভাব আরো গভীর হচ্ছে। গত ছয় বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এর ব্যবহারের হার। ২০২৪ সালের অক্টোবরের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ৫৫২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ডাটা বিশ্লেষণ অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, বিশ্ব জনসংখ্যার প্রায় ৬৭ দশমিক ৫ শতাংশই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম। বিপরীতে ২০১৮ সালের জুলাইয়ে ব্যবহারকারী সংখ্যা ছিল ৩৮৫ কোটি। ছয় বছরে ১৬৭ কোটি নতুন করে ইন্টারনেটে যোগ হয়েছে।

সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহাকারী দেশের তালিকায় ভারত শীর্ষস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে ১২৪ কোটি মানুষ এ প্রযুক্তি ব্যবহার করছে। ডিমান্ডসেইজ বলছে, একজন মানুষ গড়ে দিনের প্রায় সাড়ে ৬ ঘণ্টা অনলাইনে ব্যয় করে। বিশ্বব্যাপী ইন্টারনেটে সময় কাটানোর পরিমাণ কভিড মহামারী চলাকালে সবচেয়ে বেশি ছিল। ঘরবন্দি থাকার ফলে অনলাইন কার্যক্রমের ওপর নির্ভরশীলতা বাড়তে থাকে। এ সময় ভিডিও কনফারেন্সিং, অনলাইন শিক্ষা, ই-কমার্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য। তবে গত কয়েকটি প্রান্তিকে এ প্রবণতা কমে গেছে অনেকটা।

ইন্টারনেট ব্যবহারের গতি বাড়ার পেছনে কিছু সাধারণ কারণ উল্লেখ করেছেন বিশ্লেষকরা। তার মধ্যে রয়েছে প্রযুক্তির অগ্রগতি ও স্মার্টফোনসহ ইন্টারনেট পরিষেবার সহজলভ্যতা। বর্তমান যুগে ইন্টারনেট অনেক কাজ সহজ ও দ্রুত করতে সহায়ক, যেমন শিক্ষা, কাজ, কেনাকাটা, বিনোদন ইত্যাদি। ডিজিটাল বিনোদনের ক্ষেত্রে গত কয়েক বছরে অনলাইন স্ট্রিমিং পরিষেবা যেমন নেটফ্লিক্স, ইউটিউব, স্পটিফাই বেশ জনপ্রিয় হয়েছে। ফলে মানুষ টেলিভিশনের বিকল্প হিসেবে এসব প্লাটফর্ম ব্যবহার করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের মতো সোশ্যাল মিডিয়া যোগাযোগের মূল মাধ্যম হয়ে ওঠায় মানুষের অনলাইন উপস্থিতি আরো বেড়েছে। তবে এসব কিছুর ঊর্ধ্বে রয়েছে স্মার্টফোন ও কম্পিউটার হাতের নাগালে চলে আসা। ইন্টারনেট ব্যবহারের সবচেয়ে সহজ মাধ্যম হলো স্মার্টফোন।

প্রযুক্তিবিদরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন কোম্পানির, বিশেষ করে চীনা ব্র্যান্ডগুলো সাশ্রয়ী ডিভাইস বাজারে আনায় স্মার্টফোনের বিক্রি ও ব্যবহার বেড়েছে। ইন্টারনেট ছাড়া একটি স্মার্টফোন প্রায় ‘অচল’। ডিমান্ডসেইজের প্রতিবেদন বলছে, বিশ্বের প্রায় ৯৫ শতাংশের বেশি ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে ইন্টারনেট চালায়। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন ইন্টেলিজেন্সের (জিএসএমএ) সাম্প্রতিক জরিপ বলছে, বর্তমানে পৃথিবীর ৪৬০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। বাংলাদেশের ক্ষেত্রে এ হার ৩৭ শতাংশ। চীন, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের মতো দেশগুলোয় মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেশি। তবে বর্তমানে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের কোনো কাভারেজ নেই, এমন অঞ্চলে বসবাস করে বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষ।

জাতিসংঘের জনসংখ্যা বিভাগের গত ডিসেম্বরের তথ্যানুযায়ী, গত ২০ বছরে বিশ্বে জনসংখ্যার তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক দ্রুত হারে বেড়েছে। প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারী ৯ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে, যেখানে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ১৫ শতাংশ।

স্ট্যাটিস্টা বলছে, উন্নত নেটওয়ার্ক অবকাঠামো ও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোনের সহজলভ্যতার কারণে প্রতি বছর অন্তত ২৩ কোটি ৬০ লাখ ব্যবহারকারী অনলাইনে যুক্ত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো রেনো ১৪ ৫জি: ডিজাইন, পারফরম্যান্স ও ক্যামেরার এক দারুণ সমন্বয়
প্রযুক্তি সংবাদ

অপো রেনো ১৪ ৫জি: ডিজাইন, পারফরম্যান্স ও ক্যামেরার এক দারুণ সমন্বয়

ফোনের ভলিউম বাটনের এই কাজগুলো জানেন না অনেকেই
নির্বাচিত

ফোনের ভলিউম বাটনের এই কাজগুলো জানেন না অনেকেই

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে প্রবেশের পরিকল্পনা টিকটকের

আজ ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ
নির্বাচিত

আজ ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ

ডার্ট বাইক আনল হিরো, জানুন দাম
অটোমোবাইল

ডার্ট বাইক আনল হিরো, জানুন দাম

২০২৩-২৪ মেয়াদে টেলিটক এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন (টেওয়া) এর কমিটি গঠন
টেলিকম

২০২৩-২৪ মেয়াদে টেলিটক এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন (টেওয়া) এর কমিটি গঠন

Load More

ট্রেন্ডিং টপিক

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত
প্রযুক্তি সংবাদ

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির

ব্যক্তিগত মুহূর্ত সুরক্ষিত রাখতে স্মার্টফোনের ৭টি জরুরি সেটিংস
কিভাবে করবেন

ব্যক্তিগত মুহূর্ত সুরক্ষিত রাখতে স্মার্টফোনের ৭টি জরুরি সেটিংস

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর...

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জানুয়ারি ২০২৫

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী ছাড়িয়েছে ৫৫২ কোটি

Techzoom.TV |
TechzoomTV