Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী-শিশুর নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপ, বাটন চাপলেই বিপৎসংকেত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 September 2020
নারী-শিশুর নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপ, বাটন চাপলেই বিপৎসংকেত
Share on FacebookShare on Twitter

বিপদে নারী ও শিশুদের জরুরিভাবে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে গত বছর একটি বিশেষ অ্যাপ চালুর কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশ পুলিশ। এটি এখন চূড়ান্ত পর্যায়ে। অ্যাপটির নাম নির্ধারণসহ পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) অনুমোদন পেলেই চালু হবে নতুন এই সেবা। এর মাধ্যমে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা-নিপীড়ন বন্ধে বড় ধরনের অগ্রগতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মোবাইল ফোনে এই অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় নারী-শিশুরা একটি বাটন টিপে সংকেত দিতে পারবে। পুলিশের প্রযুক্তি বিভাগের মাধ্যমে সবচেয়ে কাছে থাকা পুলিশ কর্মকর্তা ওই নারী বা শিশুর অবস্থান জেনে যাবেন এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে যাবেন। অনলাইনের পাশাপাশি ইন্টারনেট নেটওয়ার্কের বাইরে (অফলাইন) থাকলেও এই বিশেষ বাটন দিয়ে সেবা নেওয়া যাবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিকভাবে অ্যাপটির নাম রাখা হয়েছিল ‘রোকেয়া’। পরে সেটি পরিবর্তন করে রাখা হয়েছে ‘আশ্রয়’। নাম চূড়ান্তসহ আইজিপির অনুমোদন পেলেই চালু হবে এই সেবা। ফলে ছিনতাই, অপহরণ, বাল্যবিয়ে, যৌন নিপীড়ন, হয়রানি, ইভ টিজিং, ধর্ষণসহ যেকোনো ধরনের সহিংসতা-নির্যাতন বন্ধে এই অ্যাপ বিশেষ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষেই অ্যাপটি চালুর পরিকল্পনা আছে। এরই মধ্যে অ্যাপটি অনলাইনে দেওয়া হয়েছে। গুগল প্লেস্টোরে সার্চ দিলে এটি পাওয়া যাচ্ছে। অনুমোদনের পর পুলিশের সার্ভারে যুক্ত করে ব্যবহারের জন্য অবমুক্ত করা হবে অ্যাপটি।

তাঁরা জানান, অ্যাপটি অত্যন্ত সহজভাবে তৈরি করা হয়েছে, যেন লেখাপড়া না জানা নারীরাও ব্যবহার করতে পারেন, শিশু-কিশোরীরাও যেন সহজে বুঝতে পারে এর ব্যবহার। বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে পুলিশ সদর দপ্তরের ইনোভেশন শাখা এটি তৈরি করেছে।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপদির্শক (এআইজি ইনোভেশন) নেসারউদ্দিন আহমেদ জানান, ‘অ্যাপটি যাঁর ফোনে থাকবে, তিনি একটি সুইচে চাপ দিলেই সবচেয়ে কাছের, অর্থাৎ ওই এলাকার বিট পুলিশ অফিসার এবং থানায় ফোনে কল চলে যাবে। এই কলটি সাধারণ কলের চেয়ে অনেক বেশি শব্দে বাজবে। পুলিশ কর্মকর্তা স্ক্রিনে বিপদগ্রস্তের অবস্থান দেখতে পাবেন।’

তিনি বলেন, ‘অনেক সময় নারীরা বিব্রতকর অবস্থায় সমস্যার কথা বলতে চান না। এ কারণে হেল্প বাটনে চাপ দিলেই হবে। অ্যাপে পরিবারের বা ঘনিষ্ঠ কয়েকজনকে যুক্ত করা যাবে। ফলে স্বজনদের কাছেও বিপদে পড়ার কল যাবে।’ নামও চূড়ান্তসহ আইজিপির অনুমোদন পাওয়ার পরপরই এটি চালু হবে জানান তিনি।

প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‘অনেক আধুনিক ফিচারের অ্যাপটি আপডেট করা সম্ভব। অনলাইনের পাশাপাশি অফলাইনেও এটি কাজ করবে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা ও পোস্টার প্রদর্শনী’ অনুষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নারীর জন্য অ্যাপ চালুর প্রস্তাবটি বিশেষভাবে উচ্চারিত হয়। এ ছাড়া বিভিন্ন মহল থেকে একই দাবি ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও মেসেজ পাঠাতে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
নির্বাচিত

ভিডিও মেসেজ পাঠাতে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের

১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়ার সম্পন্ন মিনি ইউপিএস নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়ার সম্পন্ন মিনি ইউপিএস নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড

১৫ মিনিটে উবারের ভাড়া ৩৩ লাখ টাকা!
অটোমোবাইল

১৫ মিনিটে উবারের ভাড়া ৩৩ লাখ টাকা!

প্রযুক্তিগত উদ্ভাবনের বিকাশে হুয়াওয়ে উইমেন ডেভেলপারস প্রোগ্রাম
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিগত উদ্ভাবনের বিকাশে হুয়াওয়ে উইমেন ডেভেলপারস প্রোগ্রাম

জি-মেইল এখন আরও নিরাপদ, আসছে নতুন সুবিধা
নির্বাচিত

জি-মেইল এখন আরও নিরাপদ, আসছে নতুন সুবিধা

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার
প্রযুক্তি সংবাদ

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার

Load More

ট্রেন্ডিং টপিক

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 September 2020

নারী-শিশুর নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপ, বাটন চাপলেই বিপৎসংকেত

Techzoom.TV |
TechzoomTV