Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন এসিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 September 2020
ওয়ালটন এসিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা
Share on FacebookShare on Twitter

এয়ার কন্ডিশনার গ্রাহকদের জন্য ‘সুপার সেভিং ডিল’ ক্যাম্পেইন চালাচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর আওতায় ইনভার্টার ও স্মার্ট ইনভার্টারসহ অর্ধশতাধিক নির্দিষ্ট মডেলের এসিতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি। রয়েছে ফ্রি ইনস্টলেশন সুবিধা। যার ফলে এই ক্যাম্পেইন ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় এর মেয়াদ বাড়িয়েছে ওয়ালটন।

এদিকে, সারা দেশে ওয়ালটন এসি এক্সচেঞ্জ সুবিধা রয়েছে। ওয়ালটন প্লাজা ও শোরুমে যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে ওয়ালটনের নতুন এসি কেনা যাচ্ছে। পুরনো এসি জমা দিয়ে গ্রাহক তার পছন্দকৃত নতুন ওয়ালটন এসিতে ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন। তবে এই সুুবিধা ‘সুপার সেভিং ডিল’-এ কার্যকর নয়।

জানা গেছে, ‘সুপার সেভিং ডিল’ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের রিভারাইন ও ভেনচুরি সিরিজের ১, ১.৫ ও ২ টনের ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির এসিতে সর্বোচ্চ ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। অনলাইনে ই-প্লাজা এবং সারা দেশে ওয়ালটনের যেকোনো আউটলেট থেকে এসি কেনায় এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। রয়েছে ৬ মাসের ইএমআই ও কিস্তি সুবিধা। ক্রেতাদের জন্য এসব সুযোগ থাকছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

ওয়ালটন এসির সেলস ও মনিটরিং বিভাগের ইনচার্জ জাহিদুল ইসলাম জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ‘সুপার সেভিং ডিল’ ক্যাম্পেইনটি ২৮ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান ছিলো। কিন্তু গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় এর সময়সীমা বাড়ানো হয়েছে। এর আওতায় ওয়ালটনের রিভারাইন সিরিজের ১ টনের ৩৬ হাজার ৯০০ টাকার এসিটি কেনা যাচ্ছে ৩২ হাজার ৮৪১ টাকায়, ১.৫ টনের ৪৯ হাজার ৯০০ টাকার এসি ক্রেতারা পাচ্ছেন ৪৪ হাজার ৯১০ টাকায় এবং ২ টনের ৫৬ হাজার ৯০০ টাকার এসি কেনা যাচ্ছে ৫৪ হাজার ৫৫ টাকায়।

তিনি বলেন, একই ক্যাম্পেইনের আওতায় ভেনচুরি সিরিজের ১ টনের ৪৮ হাজার টাকার আয়োনাইজার এসি পাওয়া যাচ্ছে ৩৮ হাজার ৪০০ টাকায়, ১.৫ টনের ৬৫ হাজার টাকার এসি কেনা যাচ্ছে ৫২ হাজার টাকায় এবং ২ টনের ৭৬ হাজার ৪০০ টাকার এসি ক্রেতারা পাচ্ছেন ৬৬ হাজার ৪৬৮ টাকায়। করোনাভাইরাস দুর্যোগের মাঝে এসি ক্রেতাদের বিশেষ সুবিধা দিতেই ওয়ালটনের এ উদ্যোগ।

ওয়লটন এসি আরএনডি (গবেষণা ও উন্নয়ন) বিভাগের প্রধান প্রকৌশলী সন্দ্বীপ বিশ্বাস জানান, ওয়ালটনের সব এসি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করা হচ্ছে। এতে ব্যবহৃত হচ্ছে সঠিক স্পেসিফিকেশনের ক্যাবল বা তার। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে তৈরি ওয়ালটন এসির ক¤েপ্রসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর-৪১০এ এবং আর-৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড, ডুয়েল ডিফেন্ডার এবং আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠাণ্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। ইভাপোরেটর এবং কন্ডেন্সারে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি ব্যবহার করায় ওয়ালটন এসি অনেক টেকসই, দীর্ঘস্থায়ী ও নিরাপদ।

ওয়ালটন এসির চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) ওয়ালটার কিম বলেন, আমার ৩০ বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, ওয়ালটনের ফ্যাক্টরিতে আন্তর্জাতিক মানের এসি তৈরি হচ্ছে। এসিতে বহুমাত্রিক ফিচার ব্যবহার করায় এবং এর উচ্চমান নিশ্চিত করায় বিভিন্ন দেশ থেকে ব্যাপক রপ্তানি আদেশ পাচ্ছে ওয়ালটন।

জানা গেছে, সম্প্রতি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী মডেলের এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। রিভারাইন সিরিজের ওই মডেলের এসির নাম দেয়া হয়েছে ‘সুপারসেভার’। আকর্ষণীয় ডিজাইনের ওই স্পিøট এসিতে আরো সংযুক্ত হয়েছে স্মার্ট ইনভার্টার প্রযুক্তিসহ অত্যাধুনিক সব ফিচার। বর্তমানে ১.৫ (দেড়) টনের মডেল বাজারে এলেও খুব শিগগিরই ১ এবং ২ টনের মডেলগুলো পাওয়া যাবে। দেড় টনের সুপার সেভার মডেলের ওয়ালটন স্মার্ট ইনভার্টার এসিটির দাম মাত্র ৬৬,৪০০ টাকা।

১, ১.৫ এবং ২ টনের স্পিøট এসির পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেলের মতো মাঝারি স্থাপনার জন্য ৪ ও ৫ টনের ক্যাসেট ও সিলিং টাইপ এসি ব্যাপকভাবে বাজারজাত করছে ওয়ালটন। বড় স্থাপনার জন্য ওয়ালটনের রয়েছে ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ (VRF) এবং চিলার (Chiller)।

সারা দেশে ১৭ হাজারেরও বেশি আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ‘ই-প্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম’ (https://eplaza.waltonbd.com) থেকে ক্রেতারা তাদের পছন্দের এসি কিনতে পারছেন।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরে বাজারজাতকরা হয়। তাই এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার। পাশাপাশি প্রায় ৩০০ সার্ভিস পার্টনারের মাধ্যমে দেশব্যাপী এসির গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। এদিকে ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসির ক্রেতাদের ফ্রি সার্ভিসিং দিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান
প্রযুক্তি সংবাদ

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান

ইন্টারনেট সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইএসপিএবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইএসপিএবি

রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হচ্ছে
প্রযুক্তি সংবাদ

বিনা মূল্যের ইন্টারনেট মানবাধিকার

অ্যাপলের এ১৬-কে ছাড়াবে মিডিয়াটেকের ডাইমেনসিটি
নির্বাচিত

অ্যাপলের এ১৬-কে ছাড়াবে মিডিয়াটেকের ডাইমেনসিটি

ওয়ালটনের সেরা পণ্যের তালিকা
প্রযুক্তি বাজার

ওয়ালটনের সেরা পণ্যের তালিকা

স্মার্ট গ্লাস-এআই সার্ভারের জন্য বিশেষ চিপ তৈরি করছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্মার্ট গ্লাস-এআই সার্ভারের জন্য বিশেষ চিপ তৈরি করছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 September 2020

ওয়ালটন এসিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ৬ মাসের ইএমআই সুবিধা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix