Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেগাপিক্সেল প্রতারনা থেকে সাবধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 May 2019
মেগাপিক্সেল প্রতারনা থেকে সাবধান
Share on FacebookShare on Twitter

মিনিটখানেকের বিজ্ঞাপনের চমকের মোড়কে যা দেখা যায়, তার অনেক গুণ তথ্য যেমন ‘টার্মস অ্যান্ড কন্ডিশনন্ড অ্যাপ্লায়েড’-এর ফাইন প্রিন্টসে লুকিয়ে থাকে, তেমনই মোবাইল ক্যামেরার প্রতি বিশেষ দূর্বলতা থাকা গ্রাহকদেরও ভেবে নেওয়ার কোনও কারণ নেই কোনও মোবাইলে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা আছে মানেই সেটা কিনে ফেললে দুরন্ত সব ছবি তোলা যাবে। এই ফাঁদে পা না দেওয়াই বুদ্ধিমানের কাজ।

২০০৯-২০১০ সালের দিকে যখন নকিয়া ফোনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করত তথন কিছু চাইনিজ কোম্পানি তাদের ফোন ব্যবহার করত ৬ থেকে ৮ মেগাপিক্সেল ক্যামেরা । তবে তাদের ফোনের তোলা ছবির পার্থক্য তো আমাদের সবার জানা ।

তাই সবার আগে মনে রাখা দরকার, বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা একটি অত্যন্ত জটিল এবং অত্যাধুনিক প্রযুক্তির গ্যাজেট, যা ভালো মানের কি না জানতে হলে, তার পিছনের সর্বাধুনিক অপারেটিং প্রযুক্তি এবং ক্যামেরায় ছবি তোলার প্রযুক্তির খুঁটিনাটি হয় আপনাকেই বুঝতে হবে। আর না হলে, যাঁরা বোঝেন, তাদের থেকে বিষয়টি বুঝে নিয়ে, তবেই সেই ‘ক্যামেরা’ওলা ফোন কেনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত হবে।

শুরুর থেকে শুরু করার আগে, এক মিনিট চিন্তা করে নিন, ৪৯ হাজারের ওয়ানপ্লাস ৭ প্রো বা ৩৮ হাজারি ‘অনর ভিউ২০’, ৩২ হাজারের (সম্ভাব্য) ‘আসুস জেনফোন ৬’ থেকে ২৮ হাজারের ‘ভিভো ভি১৫ প্রো’ বা ৩৯ হাজারের ‘অপাে এফ১১ প্রো’ মায় ১৮ হাজারি ‘শাওমি রেডমি নোট ৭’- সবাই কী ভাবে তাদের স্মার্টফোনের দামের এ হেন তফাৎ সত্ত্বেও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দিতে পারেন। তাহলে কি মেগাপিক্সেল ততটা গুরুত্বপূর্ণ নয়? এ বার কিন্তু সঠিক পথে ভাবতে শুরু করেছেন আপনি।

সোজা কথায় বললে, বেশি মেগাপিক্সেলই নয়, মোবাইল ক্যামেরার কার্যকারিতা নির্ভর করে চারটি স্তম্ভের উপর-সেন্সর, অ্যাপারচার, লেন্স এবং মেগাপিক্সেল কাউন্ট। কে প্রথম, কে দ্বিতীয় তা নিয়ে তর্ক চলতেই পারে। তবে এই চারমূর্তির মধ্যে সবথেকে দুর্বল বৈশিষ্ট্য যে মেগাপিক্সেল, তা বোঝার জন্য রকেট সায়েন্স বা ন্যানো টেকনোলজি বুঝতে হবে না। এর সঙ্গেই রাখতে হবে মোবাইল ক্যামেরার জন্য বরাদ্দ অপারেটিং প্রযুক্তির উপর। হাল আমলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, টেট্রাসেল টেকনোলজি বা অত্যাধুনিক অ্যালগরিদমের ‘বলে’ বলীয়ান ক্যামেরার সঙ্গে পুরোনো দিনের প্রযুক্তি দেওয়া একই বৈশিষ্ট্যের ক্যামেরা কখনওই পাল্লা টানতে পারবে না।

এর মধ্যে সেন্সর হল সেই উপাদান, যে কোনও ক্যামেরায় ভালো ছবি তোলার ক্ষেত্রে যার ভূমিকা বাকি সবার থেকে বেশি হলেও, তাকে নিয়ে আলোচনা ততটাই কম করা হয়। সেন্সরের কাজ হল ছবির আলো ক্যামেরায় ঢোকার পর তাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিবর্তিত করা, যা পরবর্তী কালে যা ইমেজ সিগন্যাল প্রসেসরের সাহায্যে পিক্সেলে পরিণত হয়। এই পিক্সেল জুড়েই হয় ছবি। তাই ‘থাম্ব রুল’ ধরা যেতে পারে, যত বড় সেন্সর এবং যত ছোট ‘ক্রপ ফ্যাক্টর’, তত ভালো ক্যামেরা। মোবাইলে সেন্সরের আয়তন বড় করার খুব বড় করার সুযোগ না থাকায়, মোবাইল সংস্থাগুলি এখন ব্যাক ক্যামেরায় একই সঙ্গে দুই বা ততোধিক সেন্সরকে ডিজিটাল প্রযুক্তিতে জুড়ে কাজে লাগাচ্ছে। ফলে ‘ভালো’ মানের সেন্সর না থাকলে মেগাপিক্সেল বাড়ালেও ছবি কিন্তু প্রত্যাশিত মানের হবে না। তবে প্রায় কোনও মোবাইলেই সেন্সরের পরিমাপ উল্লেখ না থাকায়, এটা যাচাই করতে বিশেষজ্ঞের সাহায্য নিতেই হবে। সাধারণ ভাবে বর্তমানে সব দামী ফোনেই হয় সোনির আইএমএক্স৫৮৬ না হলে স্যামসাং-এর আইসোসেল ব্রাইট, ব্রিটেসেল সেন্সর ব্যবহার করা হয়।

এর পরে আসছে অ্যাপারচার। মোবাইলের বিজ্ঞাপনে মেগাপিক্সেল-এর পরিমাপের সঙ্গে এফ/১.৮, এফ/১.৮ জাতীয় যে সব বৈশিষ্ট্য লেখা থাকে, তা হল ওই ক্যামেরার অ্যাপারচারের পরিমাপ। এখন এই ‘এফ’-এর পরের সংখ্যা যত ছোট (এফ/২.৮ এর থেকে এফ/১.৮), তত বেশি আলো ক্যামেরার সেন্সরে পড়তে পারে, ফলে ছবির ক্ল্যারিটিও তত ভালো হয়। আলোই কম ঢুকলে তো শুধু মেগাপিক্সেল বেশি বলে ক্যামেরা সেই ছবিকে উন্নত করতে পারবে না। তাই ৪৮ এর বদলে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া ফোনও নিতে পারেন, যদি তার অ্যাপারচার এফ/৮ এর বদলে এফ/২.৮ হয়। অ্যাপারচার বড় হলে ফিক্সড লেন্স ক্যামেরায় ডিএসএলআর-এর মতো শাটার স্পিড বা আইএসও অ্যাডজাস্টের চিন্তাও থাকে না। মেগাপিক্সেল তখনই বেশি দরকার লাগবে, যখন সেই ছবি অনেক বড় করে প্রিন্ট করার দরকার পড়বে।

মেগাপিক্সেল ছাড়া তাহলে মোবাইল ক্যামেরা ভালো হওয়ার জন্য আর যা নিয়ে আপনাকে মাথা ঘামাতেই হবে, তা হল লেন্স। ধরুন আপনার হাতে বোল্ট অ্যাকশন ০.৩০৩ ডবল ব্যারেল গাদা বন্দুক আছে আর আপনার প্রতিপক্ষের হাতে কালাশনিকভ। সেই যুদ্ধে আপনি যত দক্ষ শ্যুটারই হোন না কেন, যেমন জিততে পারবেন না। তেমনই লেন্স ভালো মানের না হলে বাকি মেগাপিক্সেল ৪৮ এর জায়গায় ৯৬ করে দিলেও গোড়ায় গলদ থেকেই যাচ্ছে। কার্ল জেইস, লেইকা বা ক্যাননের মতো নামী ব্র্যান্ডের লেন্স থাকলে ক্যামেরার ভিত মজবুত হতে বাধ্য।

আর ‘নট বাট নট দ্য লিস্ট’, আধুনিক স্মার্টফোনের ক্যামেরায় ছবি তোলার পর তা যেহেতু একাধিক ডিজিটাল ফিল্টার এবং কনভার্শন-এর মধ্যে দিয়ে যায়, তাই সবকিছুর পরেও মোবাইলে ব্যবহৃত ইমেজ প্রসেসিং বা ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন, পিক্সেল বিন্নিং এর মতো প্রযুক্তিও ভালো ছবি তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।

ফলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, শুধু মেগাপিক্সেল এর বলে বলীয়ান হয়ে ক্যামেরা ‘যুদ্ধ’ জয় সম্ভব নয়। তাই পরের মোবাইল ক্যামেরা বাছার আগে পকেট বুঝে নজর দিন একটু বাকি বৈশিষ্ট্যগুলিতেও। তাহলেই কেল্লা ফতে হওয়া সম্ভব বাস্তবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক

হ্যাকিংয়ের শিকার ইন্টেল
প্রযুক্তি সংবাদ

১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় আয় প্রবৃদ্ধি ইন্টেলের

স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?
নির্বাচিত

স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?

স্টার্টআপ বান্ধব রাজস্ব নীতি প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রতিমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বান্ধব রাজস্ব নীতি প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রতিমন্ত্রীর

সফটওয়্যার আপডেট পেলো রেডমি নোট ৯ প্রো ম্যাক্স
নির্বাচিত

সফটওয়্যার আপডেট পেলো রেডমি নোট ৯ প্রো ম্যাক্স

ইন্টেল এর ১১ প্রজন্মের প্রসেসর নিয়ে এল স্মার্ট
প্রযুক্তি বাজার

ল্যাপটপের প্রসেসর বিক্রি রেকর্ড সর্বনিম্নে

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2019

মেগাপিক্সেল প্রতারনা থেকে সাবধান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix