Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নাজিমুদ্দিন মোস্তান কেবল সাংবাদিক নন প্রযুক্তি যোদ্ধা ছিলেন: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 11 September 2020
নাজিমুদ্দিন মোস্তান কেবল সাংবাদিক নন প্রযুক্তি যোদ্ধা ছিলেন: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে যখন বাংলা ভাষায় কম্পিউটার বিষয়ক একটি খবর লেখার মানুষ খোঁজে পাওয়া যেতোনা তখন তিনি সাধারণ মানষের কাছে এই প্রযুক্তিকে সহজ সরলভাবে তুলে ধরেছেন। কম্পিউটার বিপ্লবের ইতিহাসে সাংবাদিক নাজিমুদ্দিন মোস্তান তার ক্ষুরধার লেখনি কাজে লাগিয়েছেন।

কম্পিউটার কি কাজে লাগে, কী কাজ করা যায়, বাংলা লেখনির সংগ্রাম, কম্পিউটার থেকে শুল্ক প্রত্যাহারের সংগ্রাম এবং কম্পিউটার মেলার আয়োজনের সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে তিনি যোদ্ধা হিসেবে কাজ করেছেন।

মন্ত্রী আজ ঢাকায় নাজিমুদ্দিন মোস্তান স্মরণে ডিজিটাল প্লাটফর্ম এ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তথ্য প্রযুক্তি সাংবাদিকতায় নাজিমুদ্দিন মোস্তানের অবদান স্মরণ করে বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন সাংবাদিক নাজিমুদ্দিন মোস্তান। প্রযুক্তি বিষয়ক রিপোর্ট, তরুণদের সম্ভাবনা নিয়ে রিপোর্টের দিকে তাঁর ঝোঁক ছিল বেশি। তাঁর সময়ের লোকজন যেখানে প্রযুক্তি বিমুখ ছিলো, এমনকি সাংবাদিকরাও পারলে বিষয়টিকে এড়েয়ে যেতেন তখন তিনি ছিলেন সম্পূর্ন ভিন্ন। পরিপূর্ণভাবে প্রযুক্তিবান্ধব।কম্পিউটার প্রযুক্তির অগ্রগতি এবং সম্ভাবনার খবরাখবর তিনিই প্রথম জাতীয় পত্রিকায় তুলে ধরেন। তিনি মূলত অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা করতেন। তিনি বুঝতে পেরেছিলেন দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে তথ্যপ্রযুক্তি। সারা পৃথিবীতেই সেসময় তথ্যপ্রযুক্তির ধারণা নতুন। তিনি নতুন পথেই হাঁটলেন। শুরু করলেন, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি নিয়ে লেখালেখি।

১৯৮৭-৮৮ সালে দৈনিক ইত্তেফাকের বিশেষ এক ক্রোড়পত্রে প্রথম কম্পিউটার নিয়ে লেখেন। তারপর থেকে নিয়মিতই কম্পিউটার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং এর জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে লিখে গেছেন। যেকোন উপলক্ষ্যেই তিনি এবিষয়ে লিখতে ভালোবাসতেন। এবিষয়ে লেখালেখির রসদ সংগ্রহ করার উদ্দেশ্যে সবসময় বিভিন্ন কোম্পানিতে যেতেন, বিদেশী পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন লেখা, বিভিন্ন পণ্যের ব্রশিওর সংগ্রহ করতেন। কম্পিউটার জগৎ পত্রিকার প্রথম প্রচ্ছদ প্রতিবেদনটিও তিনি যৌথভাবে লিখেছেন।

হানিফ উদ্দিন মিয়ার হাত ধরে যেমন এই দেশে কম্পিউটার এসেছে, কম্পিউটার বি্প্লবে আবদুল কাদেরের অবদান যেমন জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদেরকে যেমন সম্মানিত করা হয়ে্ছে তেমনি নাজিমুদ্দিন মোস্তানকে সম্মানিত করা সময়ের দাবি।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মোস্তান ভাই এর কাছে ঋণী। কম্পিউটারে বাংলা প্রচলন করতে গিয়ে যতো বাধার মুখোমুখী হয়েছি তার সবটাতেই তিনি বন্ধুর মতো পাশে দাড়িয়েছেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান গুণিজন সৈয়দ আবদুল হক এবং বিশিষ্ট সাংবাদিক সানজিদা খাতুন বক্তৃতা করেন। বক্তারা নাজিমুদ্দিন মোস্তানের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন বিশেষ করে তথ্য প্রযুক্তি সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।
ম. শেফায়েত হোসেন/ তথ্য ও জনসংযোগ অফিসার

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের
নির্বাচিত

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ১৮ শতাংশ
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ১৮ শতাংশ

যেভাবে ‘মুভমেন্ট পাস’ নিয়ে চলাচল করা যাবে মোটরসাইকেলে
অটোমোবাইল

যেভাবে ‘মুভমেন্ট পাস’ নিয়ে চলাচল করা যাবে মোটরসাইকেলে

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত
উই

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত

সাগরে তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন, আশঙ্কা বিজ্ঞানীদের
প্রযুক্তি সংবাদ

সাগরে তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন, আশঙ্কা বিজ্ঞানীদের

গ্রে’ মার্কেটের আড়ালে হাজার কোটি টাকার ডলার পাচার, ৭৫% ফোনই ‘রিফারবিশড’
প্রযুক্তি সংবাদ

গ্রে’ মার্কেটের আড়ালে হাজার কোটি টাকার ডলার পাচার, ৭৫% ফোনই ‘রিফারবিশড’

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2020

নাজিমুদ্দিন মোস্তান কেবল সাংবাদিক নন প্রযুক্তি যোদ্ধা ছিলেন: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV