Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক অ্যাপ ডাউনলোড বন্ধ হয়ে যেতে পারে ৪৮ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 19 September 2020
ভারতে টিকটক বন্ধে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট অ্যাপ ডাউনলোড করার সুযোগ ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। এক চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি না হলে আগামী রোববার থেকে দেশটির বাসিন্দারা চীনের ওই অ্যাপ দুটি আর পাবেন না। এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর।

ভিডিও প্রচার বা প্রকাশের ক্ষেত্রে বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় অ্যাপ টিকটক। আর বার্তা আদান-প্রদানে বেশ জনপ্রিয় উইচ্যাট। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, চীনের এই অ্যাপ দুটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে চীন সরকারের কাছে চলে যাচ্ছে ব্যবহারকারীদের তথ্যউপাত্ত। তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছে চীন ও অ্যাপ দুটি পরিচালনাকারী দুই প্রতিষ্ঠান। তাদের অভিযোগ, প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিষয়ে অনেক দিন ধরে হুমকি দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। একপর্যায়ে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান এই অ্যাপ কিনে নিয়ে পরিচালনা করলে তিনি নিষেধাজ্ঞা দেবেন না। শেষ পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে সম্মত হয় টিকটকের মালিক-প্রতিষ্ঠান বাইটড্যান্স। সেটি প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে রোববারের সময়সীমার মধ্যেই তিনি বিষয়টি পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এই সময়সীমা ট্রাম্প বেঁধে দিয়েছিলেন গত আগস্টে। তখন তিনি এক নির্বাহী আদেশে সই করেন। তাতে বলা হয়, ২০ সেপ্টেম্বরের মধ্যে টিকটককে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি না করলে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে। এই আদেশ কার্যকর করার দায়িত্ব দেশটির বাণিজ্য দপ্তরের।

বিবিসি জানিয়েছে, বাণিজ্যমন্ত্রী উইলবার রস এক বিবৃতিতে বলেছেন, শেষ মুহূর্তে ট্রাম্প ওই চুক্তি অনুমোদন না করলে, রোববার থেকে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা টিকটক ও উইচ্যাট কোনো প্ল্যাটফর্ম থেকেই আর ডাউনলোড করতে পারবেন না। মন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্টের নির্দেশনা মোতাবেক, আমেরিকান জনগণের ব্যক্তিগত তথ্য সংগ্রহে চীনের অপচেষ্টা বন্ধে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।’

বাণিজ্য দপ্তর স্বীকার করেছে, উইচ্যাট ও টিকটক নিয়ে হুমকি কতটা, তা পুরোপুরি শনাক্ত করার মতো বিষয় নয়। কিন্তু উভয় প্রতিষ্ঠানই যে নেটওয়ার্কের কর্মকাণ্ড, অবস্থানের তথ্য এবং ইন্টারনেটে খোঁজাখুঁজির তথ্য সংগ্রহ করেছে, এটা নিশ্চিত।
যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন ব্যবহারকারী রয়েছে টিকটকের। বাইটড্যান্স বলে আসছে, তারা টিকটক ব্যবহারকারীদের কোনো তথ্য চীনে রাখে না। সব তথ্য জমা রাখে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে। আর উইচ্যাটের মালিক-প্রতিষ্ঠান টেনসেন্ট বলেছে, তাদের অ্যাপে যেসব বার্তা আদান-প্রদান হয়ে থাকে, তার সবই ব্যক্তিগত। এক বিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে উইচ্যাটের। তবে চীনের বাইরে ব্যবহারকারীর সংখ্যা কত, তা নিশ্চিত নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কুলপ্যাড কুল ২০: সস্তার মধ্যে সেরা ফোন
নির্বাচিত

কুলপ্যাড কুল ২০: সস্তার মধ্যে সেরা ফোন

আ.লীগ সরকারের ‘সুবিধাভোগী’ পিয়াসই অবৈধ মোবাইল সিন্ডিকেট প্রধান
নির্বাচিত

আ.লীগ সরকারের ‘সুবিধাভোগী’ পিয়াসই অবৈধ মোবাইল সিন্ডিকেট প্রধান

ভিভো ওয়াই৫৩ এসঃ একনজরে দেখে নিন মোবাইলটির স্পেসিফিকেশন
নির্বাচিত

ভিভো ওয়াই৫৩ এসঃ একনজরে দেখে নিন মোবাইলটির স্পেসিফিকেশন

উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা
ই-কমার্স

উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা

দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা ছাড়াল ‘নগদ’
নির্বাচিত

দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা ছাড়াল ‘নগদ’

ওমিক্রনের ধাক্কায় ২০টি অ্যাপল স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

কর্মীদের ফেরাতে বিকল্প পথে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 September 2020

টিকটক অ্যাপ ডাউনলোড বন্ধ হয়ে যেতে পারে ৪৮ ঘণ্টায়

Techzoom.TV |
TechzoomTV