Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে প্রথমবারের মত “ডিজিটাল ট্রেড উইক” নিয়ে আসছে মার্চেন্ট বে”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 October 2020
বাংলাদেশে প্রথমবারের মত “ডিজিটাল ট্রেড উইক” নিয়ে আসছে মার্চেন্ট বে”
Share on FacebookShare on Twitter

আগামীর প্রধান বৈশ্বিক বাণিজ্য পদ্ধতি যে ডিজিটাল ও অনলাইনভিত্তিক হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ডিজিটাল ট্রেডের সুবিধা নিয়ে বিশ্ব বাজারে বিস্তার লাভ করেছে। বৈশ্বিক ডিজিটাল ট্রেডের এই ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে বাংলাদেশে প্রথমবারের মতো “ডিজিটাল ট্রেড উইক” এর আয়োজন করতে যাচ্ছে মার্চেন্ট বে।

তারই অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর ৭ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ট্রেড উইক”। এই ট্রেড উইকে বাংলাদেশের সাপ্লায়ার ও আন্তর্জাতিক ক্রেতারা ভার্চুয়াল্লি মিলিত হবেন। এই ডিজিটাল ট্রেড উইকে মার্চেন্ট বে বিশ্বের কাছে বাংলাদেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্যের সুযোগ প্রচার করবে। এই পুরো সপ্তাহে বাংলাদেশের থেকে সঠিক ধরণের সাপ্লায়ারদের খুঁজে পেতে এবং ব্যবসায়ের সুযোগ আরও ভালভাবে খতিয়ে দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ক্রেতা আসবেন। মার্চেন্ট বে বায়ারদের কাছে ভেরিফায়েড সাপ্লায়ারদের প্রমোট করবে এবং বায়ারদের বাংলাদেশের মার্কেট ও সাপ্লায়ারদের ভালভাবে বুঝতে সহায়তা করবে।

ডিজিটাল ট্রেড উইকের সাতদিনই বিভিন্ন ধরনের সেশানে অংশ নেবেন দেশ বিদেশের বক্তারা। সেখানে ইন্ডাস্ট্রি লিডাররা ডিজিটাল ট্রেড, লিডারশিপ এবং বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে মূল্যবান তথ্য এবং আলোচনা উপস্থাপন করবে।

ডিজিটাল ট্রেড উইক সম্পর্কে মার্চেন্ট বে’র ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন সায়েম বলেন, “তৈরি পোশাক খাতে ডিজিটাল ট্রেড উইক বাংলাদেশে এই প্রথম। এখানে অংশগ্রহণের রেজিট্রেশনের জন্য আলাদা কোনো ফি প্রদানের প্রয়োজন নেই। এখানে অংশগ্রহণের মাধ্যমে একজন সাপ্লায়ার বিশ্বের ৫০টি দেশের অসংখ্য ক্রেতাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। সাপ্লায়াররা যাতে ক্রেতাদের সঙ্গে সংযুক্ত হতে পারে সেজন্য প্রতি সাপ্লায়ারের সঙ্গে একজন সাকসেস ম্যানেজার নিয়োগ করে দেওয়া হবে। সাকসেস ম্যানেজার একজন সাপ্লায়ারের প্রোডাক্ট, ফ্যাক্টরি ক্যাপাসিটি ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ক্রেতাদের ম্যাচ করাবে এবং তাদের সাথে সংযুক্ত করে দিবে।”

তবে ডিজিটাল ট্রেড উইকে অংশ নেওয়ার সুযোগ পেতে হলে একজন সাপ্লায়ারকে তার তথ্য ভেরিফাই করে নিতে হবে। কেবল মার্চেন্ট বে’র দ্বারা ভেরিফায়েড সাপ্লায়াররা ডিজিটাল ট্রেড উইকে অংশগ্রহণ করতে পারবেন। যাচাই করার জন্য নিজেদের প্রোফাইল থেকেই আবেদন করা যাবে। আবেদনের ভিত্তিতে মার্চেন্ট বে’র একজন প্রতিনিধি যাচাইকৃত প্রোটোকল অনুযায়ী সাপ্লাইয়ারদের দেওয়া তথ্য খতিয়ে দেখবেন। এরপর ওই সাপ্লাইয়ারকে ভেরিফায়েড ব্যাজ প্রদান করা হবে। ভেরিফায়েড সাপ্লায়ারদের প্রোডাক্ট ও প্রোফাইল সাকসেস ম্যানেজারের মাধ্যমে বিশ্বব্যাপী বায়ারদের কাছে প্রচার করা হবে।

বায়ারদের ক্ষেত্রেও মার্চেন্ট বে-তে রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি নেই। সিম্পল সাইন-আপের মাধ্যমে বায়াররা ডিজিটাল ট্রেড উইকে মার্চেন্ট বে’র ভেরিফায়েড সাপ্লাইয়ারদের সাথে সংযুক্ত হতে পারবেন।”

ইতোমধ্যে মার্চেন্টবে ডিজিটাল ট্রেড উইকের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), বাংলাদেশ। জেসিআইয়ের ১০০+ দেশের দুই লাখের বেশি সদস্যকে ডিজিটাল ট্রেড উইকে ভিজিট করতে আমন্ত্রণ জানাবে জেসিআই বাংলাদেশ। তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসার সুযোগ খতিয়ে দেখবেন।

উল্লেখ্য, গত ২৬শে সেপ্টেম্বর এক ওয়েবিনারে উদ্বোধনের মাধ্যমে মার্চেন্ট বে তাদের যাত্রা শুরু করে। মার্চেন্ট বে একটি অনলাইন ভিত্তিক-বিটুবি ট্রেড প্লাটফর্ম। ট্রেড ডিজিটাইজেশান, সোর্সিং ডিজিটাইজেশান, উৎপাদন মনিটরিং নিয়েই মার্চেন্ট বের কাজ। ফ্যাক্টরি ও ক্রেতা উভয়ের পক্ষেই সোর্সিং সহজ করে সাপ্লাই চেইনের ডিজিটাইজেশন নিশ্চিত করতে মার্চেন্ট বে প্রতিজ্ঞাবদ্ধ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

চমকের সাথে বাজারে আসবে ভিভো এক্স৭০ প্রো+
নির্বাচিত

চমকের সাথে বাজারে আসবে ভিভো এক্স৭০ প্রো+

চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন অ্যামাজফিটের
নির্বাচিত

স্মার্টওয়াচে পাবেন চ্যাটজিপিটির সুবিধা

আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো বিকাশ
নির্বাচিত

আর্জেন্টিনা ফুটবলের ব্র্যান্ড পার্টনার হওয়ার জন্য ডলার পেমেন্টের অনুমতি পায়নি বিকাশ

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার
নির্বাচিত

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার

ক্রোমবুক থেকে অফিস অ্যাপ সরিয়ে নিচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

ক্রোমবুক থেকে অফিস অ্যাপ সরিয়ে নিচ্ছে মাইক্রোসফট

গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে পুরুষরা
নির্বাচিত

গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে পুরুষরা

Load More

ট্রেন্ডিং টপিক

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

অগ্রণী ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার সোহাগ গ্রেফতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2020

বাংলাদেশে প্রথমবারের মত “ডিজিটাল ট্রেড উইক” নিয়ে আসছে মার্চেন্ট বে”

Techzoom.TV |
TechzoomTV