Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রচলিত পদ্ধতির ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসা-বাণিজ্যে রূপান্তর হচ্ছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 October 2020
প্রচলিত পদ্ধতির ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসা-বাণিজ্যে রূপান্তর হচ্ছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রচলিত ধারায় ব্যবসা-বাণিজ্যের দিন শেষ হওয়ার দ্বারপ্রান্তে। আমরা চতুর্থ শিল্প বিপ্লব যুগে পদার্পণ করেছি। এরই ধারাবাহিকতায় বিদ্যমান প্রচলিত পদ্ধতির ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসা-বাণিজ্যে রূপান্তর হচ্ছে। পাশাপাশি তৃতীয় শিল্প বিপ্লব থেকে চতুর্থ শিল্প বিপ্লব যুগে প্রবেশের কারণে কায়িক শ্রম নির্ভর পেশা মেধা ভিত্তিক পেশায় পরিবর্তিত হচ্ছে। তিনি বলেন, পরিবর্তিত এই পরিস্থিতিতে ডিজিটাল কমার্স একটি বড় কর্মক্ষেত্র হতে পারে। এই জন্য তরুণদের উপযোগী করে তৈরি করার বিকল্প হতে পারে না।

মন্ত্রী আজ শুক্রবার ঢাকায় ওয়েবিনারে ‘দেশীয় ই-কমার্সের বিকাশে ১৪টি ইক্যাব মেম্বার কোম্পানীর যৌথ প্রচার কার্যক্রম ‘অন-লাইন শপিং উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল কমার্সের সফলতার জন্য দরকার আন্তরিকতা, ব্যবসায়িক সততার মাধ্যমে গ্রাহকের আস্হা অর্জন করা। আস্হা অর্জনের উপায় হলো গ্রাহকের সাথে একেবারেই প্রতারণা না করা। যে পণ্য অন-লাইনে দেখাব সেটা গ্রাহককে নিশ্চিত করতে হবে। ইতিবাচক দৃষ্টি ভঙ্গি নিয়ে কাজ করতে পারলে ডিজিটাল কমার্স সম্ভাবনার জায়গায় পৌঁছুতে খুব একটা সময় লাগবে না বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় তার ৩৩ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন ডিজিটাল কমার্সের জন্য ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব অপরিহার্য। ডিজিটাল কমার্সের জন্য বিদ্যমান অবকাঠামো পর্যাপ্ত নয়। ছোট উদ্যোক্তাদের ডাকঘর অথবা কোরিয়ার সার্ভিসের ওপর নির্ভর করতে হয়। দেশের বিদ্যমান ডাক ব্যবস্হাকে ডিজিটাল ডাক সেবায় রূপান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কর্মসূচি তুলে ধরেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরটি হবে ডাক ব্যবস্হার ডিজিটালাইজেশন করার বছর। আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যমান জনবলকে উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল ডাকঘর উপযোগী করে তৈরি করবো।

মন্ত্রী বলেন, কোভিডকালে দেশে ডিজিটাল কমার্স মানুষের জীবন ধারায় এক অভাবনীয় পরিবর্তনের সূচনা করেছে। ডিজিটাল কমার্স মানুষের জীবনের প্রয়োজনের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে।

ই-ক্যাব সভাপতি শমি কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আশিকুর রহমান খান শিপনসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে শমি কায়সার সভাপতির বক্তৃতায় ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়ন ও ই-ক্যাব গঠনে জনাব মোস্তাফা জব্বারের অবদান অবিস্মরণী হয়ে থাকবে উল্লেখ করে বলেন, আমাদের অগ্রযাত্রা এগিয়ে নিতে উদ্যোগ নিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন কিনতে নিজের ৮ মাসের সন্তানকে বিক্রি
নির্বাচিত

আইফোন কিনতে নিজের ৮ মাসের সন্তানকে বিক্রি

ছবি রাঙিয়ে ট্রেন্ডিংয়ে থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়?

রোবটিক স্যুট দূর করবে পক্ষাঘাত
প্রযুক্তি সংবাদ

রোবটিক স্যুট দূর করবে পক্ষাঘাত

গ্লোবাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে পাবজি
গেম

গ্লোবাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে পাবজি

অনলাইনে উন্মোচিত হবে রিয়েলমি এক্স৫০ প্রো ফাইভজি
নির্বাচিত

অনলাইনে উন্মোচিত হবে রিয়েলমি এক্স৫০ প্রো ফাইভজি

এবার আবেগের উপরও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড!
নির্বাচিত

এবার আবেগের উপরও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড!

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2020

প্রচলিত পদ্ধতির ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসা-বাণিজ্যে রূপান্তর হচ্ছে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV