Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্চে চাঁদে আছড়ে পড়তে পারে এলন মাস্কের রকেট!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 January 2022
মার্চে চাঁদে আছড়ে পড়তে পারে এলন মাস্কের রকেট!
Share on FacebookShare on Twitter

সাত বছর মহাকাশে ঘুরপাক কেটে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদে আছড়ে পড়তে চলেছে এলন মাস্কের স্পেসএক্স। চাঁদের কাছাকাছি পোঁছতে আরও এক মাস সময় লেগে যেত। কিন্তু দুর্ঘটনার কারণে চাঁদের উপর বিধ্বস্ত হতে চলেছে রকেটটি।

বিশেষজ্ঞরা বলছেন, স্পেসএক্সের একটি বিস্ফোরিত এবং পরিত্যক্ত অংশ চাঁদের উপরে আছড়ে পড়বে। চাঁদের পৃষ্ঠে মহাকাশচারীদের নিয়ে যাওয়ার জন্য মাস্কের রকেট কোম্পানিটিকে স্পেসশিপ প্রদান করতে বলেছিল নাসা। কিন্তু তার লক্ষ্যে নেমেও সফল হয়ে ফিরতে পারল না স্পেসক্রাফ্ট।

সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং গণনার উপরে ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করছেন, চলতি বছরের ৪ মার্চ চাঁদে বিধ্বস্ত হবে এলন মাস্কের রকেটটি।

২০১৫ সালে নাসার একটি উপগ্রহ, ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরিকে কক্ষপথে স্থাপন করার জন্য উৎক্ষেপিত হয় রকেটটি। সংবাদমাধ্যম এএফপির কাছে জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে জানিয়েছেন, রকেটের দ্বিতীয় পর্যায় বা বুস্টার, গাণিতিকভাবে একটি বিশৃঙ্খল কক্ষপথে ভেসে বেড়াতে থাকে। তারই গাণিতিক বিশ্লেষণ থেকে এই রকেট, যা বিস্ফোরণের পরে স্পেসজাঙ্কে পরিণত হবে, তার ধ্বংস হওয়ার দিনক্ষণ সম্পর্কে জানা গেছে।

তিনি আরও জানিয়েছেন, এই বুস্টার জানুয়ারি মাসেই চাঁদের খুব কাছাকাছি চলে এসেছিল। তার পরই অবস্থান কক্ষপথ পরিবর্তন করে।

মহাকাশ পর্যবেক্ষকরা দাবি করছেন, কয়েক সপ্তাহের মধ্যে প্রায় চার মেট্রিক টন ‘মহাকাশ ধ্বংসাবশেষ’ বা স্পেস জাঙ্ক প্রায় ২.৫৮ কিলোমিটার/ঘণ্টা বেগে চাঁদের সঙ্গে সংঘর্ষ করবে। বিল গ্রে পরিষ্কার হিসেব কষে বলছেন, ৪ মার্চ নিরক্ষরেখার কাছে চাঁদ থেকে অনেক দূরে আঘাত হানতে চলেছে ফ্যালকন ৯- এর উপরের স্তরটি।

এদিকে অন্য একটি ব্লগপোস্টে তথ্য বিশ্লেষক ডক্টর মেইল লিখছেন, ৫ জানুয়ারি রকেটটি একটি চন্দ্র কক্ষপথ তৈরি করেছে এবং ৪ মার্চ বড়সড় কোনো প্রভাব ফেলতে চলেছে।

বিল গ্রে, পৃথিবীর কাছাকাছি বস্তু, গ্রহাণু, ধূমকেতু ট্র্যাক করার জন্য গাণিতিক বিশ্লেষণ করে থাকেন। নাসার স্পেস অবজারভেশন এহং প্লুটো প্রজেক্টে কাজ করেন। গাণিতিক সফটওয়্যারের সাহায্যে মহাকাশের গ্রহাণু এবং অন্যান্য বস্তুর গতিপথ গণনা করা হয় সেখানে।

তিনি আরও জানিয়েছেন, ঘণ্টায় ৫ হাজার ৫০০ মাইল বা প্রায় ৯ হাজার কিলোমিটার বেগে চাঁদের অন্ধকার দিকে আছড়ে পড়বে রকেটটি।

রকেটের দ্বিতীয় পর্যায় বা বুস্টারের পর্যবেক্ষণে কয়েকজন অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের নিয়ে কাজ করেছিলেন গ্রে। তার কথায়, রকেটে সূর্যালোকের পুশিং এবং ঘূর্ণন সময় পরিমাপ করার ক্ষেত্রে অস্পষ্টতার কারণে, রকেটের প্রভাবের সঠিক অবস্থানটি পরিষ্কার নয়, যা এর পরেও কক্ষপথ কিছুটা পরিবর্তনও করতে পারে। যদিও প্রভাব তেমন কিছুই হবে না বা হলেও খুব ছোট হবে। তবে যাই হোক, সেটা ৪ মার্চের মধ্যেই হবে। চাঁদের বেশির ভাগ অংশই তার পথে রয়েছে এবং কাছাকাছি থাকলেও, প্রভাবটি অমাবস্যার দুই দিন পরে ঘটে।

হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডওয়েল লিখেছেন যে, ৪ মার্চ বড় প্রভাব ফেলতে পারে স্পেসএক্স, তবে তেমন বড় কিছু ব্যাপার নয়। যদিও, মহাকাশ পর্যবেক্ষকরা বিশ্বাস করেন, প্রভাব মূল্যবান ডেটা সরবরাহ করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিভিন্ন ইস্যুতে ইন্টারনেট বন্ধে ভারতের ক্ষতি ১৩০ কোটি ডলার
টেলিকম

বিভিন্ন ইস্যুতে ইন্টারনেট বন্ধে ভারতের ক্ষতি ১৩০ কোটি ডলার

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

ছাড় ও উপহার নিয়ে স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
নির্বাচিত

ছাড় ও উপহার নিয়ে স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

হুয়াওয়ের যে স্মার্টফোনে মাথা ঘুরছে যুক্তরাষ্ট্রের
নির্বাচিত

হুয়াওয়ের যে স্মার্টফোনে মাথা ঘুরছে যুক্তরাষ্ট্রের

টেলিকম গাইডলাইন নিয়ে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের পর্যবেক্ষণ ও উদ্বেগ
টেলিকম

টেলিকম গাইডলাইন নিয়ে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের পর্যবেক্ষণ ও উদ্বেগ

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2022

মার্চে চাঁদে আছড়ে পড়তে পারে এলন মাস্কের রকেট!

Techzoom.TV |
TechzoomTV