Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের প্রথম ডিজিটাল ট্রেড উইক শুরু হচ্ছে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
দেশের প্রথম ডিজিটাল ট্রেড উইক শুরু হচ্ছে আগামীকাল
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ডিজিটাল ট্রেডকে প্রমোট করতে এবং তৈরি পোশাক খাতে ট্রেডের ডিজিটাইজেশনের সূচনা করতে আগামীকাল (অক্টোবর ১৫) থেকে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ডিজিটাল ট্রেড উইক। বাংলাদেশের রপ্তানি খাতকে প্রসারিত করতে ডিজিটাল ট্রেড উইকের আয়োজন করেছে অনলাইন ভিত্তিক বিটুবি ট্রেডিং প্ল্যাটফর্ম মার্চেন্ট বে। আগামীকাল থেকে শুরু হয়ে এই ট্রেড উইক চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

সাত দিনব্যাপী এই ট্রেড উইকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি সাপ্লায়ারকে বিশ্বের ৫০+ দেশের অসংখ্য বায়ারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেবে মার্চেন্ট বে। সাপ্লায়াররা নিজেদের পণ্য ও ফ্যাক্টরির সুযোগ সুবিধা বায়ারদের কাছে তুলে ধরতে পারবেন। বায়াররা বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি সম্পর্কে পরিষ্কার ধারনা পাবেন এবং কোটেশানের জন্য সাপ্লায়ারদের অনুরোধ করতে পারবেন।

ট্রেড উইকে আরও থাকছে ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সেশন। এসব সেশনে বর্তমান সময়ের ডিজিটাল ট্রেড বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকে থাকছে আলোচনা সভা। সেশনগুলোতে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ দল।

১৫ অক্টোবর ট্রেড উইকের উদ্বোধনী দিনে “ডিজিটাল ট্রেড ইন গ্লোবাল পার্সপেক্টিভ” শিরোনামের সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)-এর ট্রেড পলিসি অ্যানালিস্ট মিনা হাসান, বিজিএমইএ চেয়ারম্যান ড. রুবানা হক, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশান জেট্রো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউজি অ্যান্ডো, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, নিউ ভিশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া। এই সেশনে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে ডিজিটাল ট্রেডের নানান দিক নিয়ে আলোচনা করবেন প্যানালিস্টরা। পুরো সেশনটি সঞ্চালনা করবেন মার্চেন্ট বে’র ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন সায়েম।

১৭ অক্টোবর জেসিআই বাংলাদেশের আয়োজনে লিডারশিপ কনক্লেভের তিনটি সেশন অনুষ্ঠিত হবে। সেশনগুলোতে উপস্থিত থাকবেন টেক ইন এশিয়া-এর ব্যবস্থাপনা পরিচালক আন্ড্রু বেইসলি, ডেল ইএমসি (এশিয়া এমার্জিং মার্কেট) এর ভাইস প্রেসিডেন্ট অনোথাই অয়েট্টায়াকর্ণ, বিশ্বের অন্যতম সেরা লিডারশিপ ট্রেইনার ও লেখক আর্থার কারমাজি, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম, সহজ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিই) এর সভাপতি শামস মাহমুদ, স্টার্টআপ বাংলাদেশ, আইসিটি মন্ত্রণালয়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ. জাবিনসহ দেশ-বিদেশের আরও অনেকে।

১৯ অক্টোবর বাংলদেশের পোশাক শিল্প খাতের তরুণনেতাদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বক্তৃতা রাখবেন মাহমুদ গ্রুপের পরিচালক রাফি মাহমুদ, আডজি ট্রিমস লিঃ- এর ব্যবস্থাপনা পরিচালক আল-শাহরিয়ার আহমেদ, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির লিঃ এর হেড অফ আরএন্ডডি/ডিরেক্টর জারিন রশিদসহ আরো অনেকেই।

ওয়েবিনার সেশনগুলো ছাড়াও ডিজিটাল ট্রেডের সাতদিন জুড়েই প্রাইভেট সেশনে্র মাধ্যমে বায়ার সাপ্লায়ার মিট-আপ অনুষ্ঠিত হবে।

এছাড়া, ২১ অক্টোবর মার্চেন্টবে পডকাস্ট শো’র প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এই পডকাস্ট শো’তে ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন সফল উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। প্রথম পডকাস্টে ইন্ডাস্ট্রি, ব্যবসা ও উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির এবং এমবি নিটসের পরিচালক হাসিন আরমান।

ডিজিটাল ট্রেড উইকের বিস্তারিত জানতে ভিজিট করুন https://merchantbay.com/digitaltrade/events/

মার্চেন্ট বে একটি একটি অনলাইন ভিত্তিক-বিটুবি প্লাটফর্ম। ট্রেড ডিজিটাইজেশান, সোর্সিং ডিজিটাইজেশান, উৎপাদন মনিটরিং নিয়েই মার্চেন্ট বের কাজ। ফ্যাক্টরি ও বায়ার উভয়ের পক্ষেই সোর্সিং সহজ করে সাপ্লাই চেইনের ডিজিটাইজেশন নিশ্চিত করতে মার্চেন্ট বে প্রতিজ্ঞাবদ্ধ। মার্চেন্ট বে প্রাথমিকভাবে দেশের তৈরি পোশাক উৎপাদনকারিদের ডিজিটাল প্রোফাইল নির্মাণ, ভেরিফিকেশন ও প্রোফাইলকে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পৌঁছে দিতে কাজ করবে। এছাড়াও ক্রেতাদের সঙ্গে সাপ্লায়ারদের দ্রুত সংযোগ স্থাপন করা, স্বচ্ছতার সঙ্গে আপডেট সরবরাহ, অর্ডার প্রসেসিং এবং উৎপাদন মনিটরিংও করবে মার্চেন্ট বে। https://www.merchantbay.com/

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতিষেধক বানাতে ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা
প্রযুক্তি সংবাদ

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার সেরা ধনী জ্যাক মা

ইন্ডাস্ট্রি ও অ্যাক্যাডেমিয়া সম্মিলিত ভাবে কাজ করতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

ইন্ডাস্ট্রি ও অ্যাক্যাডেমিয়া সম্মিলিত ভাবে কাজ করতে হবে: পলক

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি
প্রযুক্তি সংবাদ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে যেসব জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

মার্কিন নিষেধাজ্ঞা বিরুদ্ধে হুয়াওয়ের পণ্য ব্যবহার করবে মালয়েশিয়া
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা বিরুদ্ধে হুয়াওয়ের পণ্য ব্যবহার করবে মালয়েশিয়া

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি
নির্বাচিত

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি

Load More

ট্রেন্ডিং টপিক

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
নির্বাচিত

নতুন প্রসেসরে ত্রুটি ও ব্যবহারের দাগ, স্টারটেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ অক্টোবর ২০২০

দেশের প্রথম ডিজিটাল ট্রেড উইক শুরু হচ্ছে আগামীকাল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix