Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি : পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি : পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহদমদ পলক ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি উল্লেখ করে বলেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা সম্ভব নয়। তাই দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার শিক্ষার্থীদের স্কুলে কোডিংসহ তথ্যপ্রযুক্তি শেখানোর উদ্যোগ নিয়েছে।

তিনি আজ আগারগাঁওয়ে আইসিটি টওয়ারের বিসিসি মিলনায়তনে প্রথমবারের মতো হংকং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতা- ২০২০ অংশ নিয়ে অসামান্য সাফল্য অর্জন করার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের ১২টি দলকে সনদ প্রদান অনুষ্ঠানে জুম অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ব্লকচেইন, ইন্টারনেট অব থিংস, রোবোটিকসের মতো ফ্রন্টিয়ার প্রযুক্তি সম্পর্কে ধারনা পেতে দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। যাতে ভবিষ্যতে তারা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানুষ হয়ে গড়ে উঠতে পারে।

ই-ফাইলিং এ পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালীন ৭ মাসে ১০ লক্ষ ই-ফাইলের কাজ সম্পন্ন হয়েছে। সরকার ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধান তৈরিতে শিক্ষার্থী ও তরুণদের উৎসাহিত করছে, যাতে তা কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতে ব্যবহার করে সাশ্রয়ী সেবা প্রদান করা যায়।

প্রতিমন্ত্রী বলেন, আইটি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও দক্ষ মানব সম্পদ তৈরিতে সারা দেশে ২৮টি হাই-টেক/আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে নির্মিত যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে কয়েকটি বিদেশী কোম্পানীসহ ৪৮টি কোম্পানী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তিন বছরেরও কম সময়ে এ পার্কে দেড় হাজারের অধিক কর্মসংস্থান হয়েছে।

বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ (বিসিওএলবিডি) এর আহ্বায়ক বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক ড. জাফর ইকবাল, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ও পলিসি এডভাইজার সামি আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, হংকং ব্লকচেইন সোসাইটির সভাপতি ড. লরেন্স মা ও বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম।

অনুষ্ঠানে ২০২১ সালে ঢাকায় আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন উপলক্ষ্যে বিসিসি ও ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) এনামুল কবির ও ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ (বিসিওএলবিডি) এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম।

এ বছর হংকং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় যে ১২টি দল অংশগ্রহণ করে তারমধ্যে ৬টি মূল পুরস্কারের মধ্যে বাংলাদেশের ডিউই নিমবাস আইবিসিওএল বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড ও ডিজিটাল ইনাভেশন পায় আইবিসিওএল ২০২০ সিলভার মেডাল এবং ১২টি দলকেই অ্যাওয়ার্ড অব মেরিট প্রদান করা হয়। অনষ্ঠানে ১২টি দল ছাড়াও হংকং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতা- ২০২০ এর আয়োজক, বিচারক ও মেন্টরদেরকে সনদ প্রদান করা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আফ্রিকাকে লক্ষ্য করে খোলা ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

আফ্রিকাকে লক্ষ্য করে খোলা ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলল ফেসবুক

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে বাংলাদেশ
নির্বাচিত

একাধিক সিমের মোবাইল নিবন্ধন করার উপায়

চলতি বছর গুগলের বিভিন্ন অ্যাপে যেসব পরিবর্তন আসছে
নির্বাচিত

কয়েক সপ্তাহের মধ্যেই’ আসছে অ্যান্ড্রয়েড ১২

সোলার কার: চার্জ ছাড়াই চলবে টানা ৭ মাস
অটোমোবাইল

সোলার কার: চার্জ ছাড়াই চলবে টানা ৭ মাস

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের প্রতি অনাস্থা বেড়েছে

নির্বাচিত

বিশ্ব আইওটি মানচিত্রে বাংলাদেশকে স্বীকৃতি দিল জিএসএমএ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল
নির্বাচিত

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন
অর্থ ও বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

ডিলার নিয়োগে অনলাইন আবেদন আহ্বান টিসিবির
নির্বাচিত

ডিলার নিয়োগে অনলাইন আবেদন আহ্বান টিসিবির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix