Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেনের সার্ভিস চার্জ প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 October 2020
আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেনের সার্ভিস চার্জ প্রত্যাহারের দাবি
Share on FacebookShare on Twitter

আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেনের সার্ভিস চার্জ প্রত্যাহার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বুধবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দীন আহমেদ এ দাবি জানান।

মহিউদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবায় খুব সহজ ও প্রান্তিক পর্যায়ে ব্যবহারযোগ্য সকলের উপযোগী একমাত্র মাধ্যম মোবাইল ব্যাংকিং (এমএফএস)। ২০১০ সালে মোবাইল ব্যাংকিং যাত্রা শুরু করে বাংলাদেশ আজ বিশ্বে দ্বিতীয়, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। বর্তমানে এই সেবায় গ্রাহক সংখ্যা ৯ কোটি ২৯ লাখ ৩৭ হাজার। এজেন্টের সংখ্যা প্রায় ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের আগস্টে এ সেবায় লেনদেন হয়েছে ৪১ হাজার কোটি টাকা। এই সেবার মাধ্যমে প্রবাসী লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকা, বেতন-ভাতা পরিশোধ হয়েছে এক হাজার ৬৩ কোটি টাকা, গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ ৯০৮ কোটি টাকা।

তিনি বলেন, এ সেবার সকল প্রতিবন্ধকতা দূর করে বাণিজ্যিক ব্যাংকসমূহের সঙ্গে আন্তঃসংযোগ বা আন্তঃলেনদেন চালু করতে আজ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটি থাকার কারণে আজ তা সম্ভব হচ্ছে না।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, এ সেবা মূলত বিকাশ, ইউক্যাশ, ই-ওয়ালেট, ও পূবালী ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়ার কথা ছিল। বাকি ব্যাংকসমূহে আগামী বছর ৩০ মার্চ এর মধ্যে এ সেবায় যুক্ত হওয়ার কথা। আমরা এ সেবাকে স্বাগত জানালেও মূলত দুটি বিষয় আমাদেরকে ভাবাচ্ছে। প্রথমত, এ সিস্টেমের লেনদেনের জন্য সার্ভিস চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের হিসাব এবং এমএফএস হিসাব মতে, অর্থ স্থানান্তরে উভয়ক্ষেত্রেই সংশ্লিষ্ট এমএফএস প্রোভাইডার সংশ্লিষ্ট ব্যাংকের লেনদেনে অর্থের ০.৪৫ শতাংশ ফি প্রদান করবে। দ্বিতীয়ত, এমএফএস প্রোভাইডারের হিসাব মতে অন্য এমএফএস প্রোভাইডারের (পিটুপি) হিসাবে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রাপক এমএফএস প্রোভাইডার থেকে প্রেরক প্রোভাইডারেকে সাকুল্যে লেনদেন অর্থের ০.৮০ শতাংশ প্রদান করবে। অর্থাৎ হাজারে ৮ টাকা প্রদান করতে হবে। সেই উক্ত লেনদেনের জন্য পূর্বের চার্জ বলবৎ থাকবে।

তিনি আরও বলেন, আমাদের বক্তব্য মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ এমনিতেই অনেক বেশি তারপর নতুন করে লেনদেনের ক্ষেত্রে এই ধরনের সার্ভিস চার্জ যুক্ত হলে এর সঙ্গে সার্ভিস প্রোভাইডারদের চার্জ যুক্ত হবে ফলে সেটি বহুলাংশে বৃদ্ধি পাবে। সেইসঙ্গে ক্যাশ আউটের খরচ যুক্ত হলে এ সেবা মূলত মুখ থুবড়ে পড়বে। পাশাপাশি গ্রাহকদের গলাকাটা হবে। বর্তমানে দেশের রিটেইলারে সংখ্যা প্রায় ১০ লাখের ওপর কিন্তু এই সকল রিটেইলারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জানা নেই। এমনিতেই প্রতিনিয়ত অসংখ্য গ্রাহক হ্যাকারদের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছে। আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেন চালু হলে লেনদেনের পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পাবে। একইসঙ্গে তার বাণিজ্যিক ব্যাংকের লেনদেন হুমকির মুখে পড়তে পারে। তাই বৃহত্তর স্বার্থে সকল রিটেইলারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সাইবার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আনা উচিৎ। অতএব আমাদের দাবি আন্তঃমোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ প্রত্যাহার করা হোক। একইসঙ্গে এ লেনদেনের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়া হোক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন ধরার স্টাইলেই জানা যাবে আপনার ব্যক্তিত্ব
প্রযুক্তি সংবাদ

ফোন ধরার স্টাইলেই জানা যাবে আপনার ব্যক্তিত্ব

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে
প্রযুক্তি সংবাদ

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

যেসব স্মার্টফোন পাচ্ছে এমআইইউআই ১৪ আপডেট, তালিকা প্রকাশ

লাইকার নতুন ডিজাইনের মোনোক্রোম ক্যামেরা
প্রযুক্তি বাজার

লাইকার নতুন ডিজাইনের মোনোক্রোম ক্যামেরা

স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে নারীরা: স্পিকার
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে নারীরা: স্পিকার

হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্বের মেয়াদ বাড়িয়েছে ভাইবার
নির্বাচিত

হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্বের মেয়াদ বাড়িয়েছে ভাইবার

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2020

আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেনের সার্ভিস চার্জ প্রত্যাহারের দাবি

Techzoom.TV |
TechzoomTV