Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনার কারণে নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের নানা প্রতিকূলতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 October 2020
জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
Share on FacebookShare on Twitter

কোভিড-১৯ বৈশ্বিক মহামারি উদ্ভূত আর্থ-সামাজিক প্রেক্ষিতে নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উঠে এসেছে গুগলের নেক্সট বিলিয়ন ইউজার ইনিশিয়েটিভ গবেষণা দলের নতুন প্রতিবেদনে।

ব্রাজিল, মেক্সিকো, ভারত, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার অংশগ্রহণকারীদের নিয়ে এ গবেষণাটি পরিচালনা করা হয়।

‘নিউ ইন্টারনেট ইউজারর্স ইন আ কোভিড-১৯ ওয়ার্ল্ড’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, বৈশ্বিক মহামারির কারণে সৃষ্ট প্রতিকূলতায় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যবধান বাড়িয়েছে এবং নতুন ইন্টারনেট ব্যবহারকারীদেরও চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।

বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সরকারি জরুরি পরিষেবাগুলো নতুন বাস্তবতায় মানিয়ে নিতে অনলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে, এ পরিস্থিতিতে যারা আর্থিক সংগতির কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন।

ডিজিটাল মাধ্যম ব্যবহারের স্বল্প ধারণা এবং ইন্টারনেট কিংবা ডিভাইস ব্যবহারের প্রয়োজনীয় সুযোগ না থাকার মতো বিদ্যমান সমস্যাগুলো আরো তীব্র ও বিস্তৃত রূপ ধারণ করেছে। যাদের ইন্টারনেট ব্যবহারের স্বল্প সুযোগ রয়েছে এ বিষয়টি তাদের সামনে এগিয়ে যেতে ও পরবর্তীতে অনলাইনে প্রবেশের ক্ষেত্রেকে আরো জটিল করে তুলতে পারে।

এ প্রতিবেদনটিতে নতুন ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আটটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সামনে এগিয়ে যেতে ডাটার জরুরি ব্যবহারের বিষয়টি রয়েছে। খাদ্য সরবরাহ, শিক্ষা এমনকি চাকরির বাজারও ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। অনলাইন মাধ্যম ব্যবহার জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘসময় ধরে অনলাইনে থাকার বিষয়টিও এখন প্রয়জনীয় হয়ে যাচ্ছে। আর এসব ক্ষেত্রে, জীবনযাত্রার ব্যয়ের বড় একটি অংশ ডাটা খরচের খাতে পড়বে।

গুগলের পেমেন্টস ও নেক্সট বিলিয়ন ইউজার ইনিশিয়েটিভের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত বলেন, ‘কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন; বিশেষ করে এর প্রভাবে নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে, এ পরিস্থিতিতে যদি সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করে তাহলে তারা সমন্বিতভাবে সুযোগও তৈরি করতে পারবে। আমাদের জীবনযাত্রায় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ডিজিটাল অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। তাই, কোভিড-১৯ পরবর্তী বিশ্বে বর্তমানের লাখো ব্যবহারকারী ও সামনের দিনগুলোতে নতুন লাখো ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে উন্নত মানের এবং অন্তর্ভুক্তিমূলক ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া উচিৎ।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন পাওয়ার ব্যাংক নিয়ে এল শাওমি
প্রযুক্তি সংবাদ

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন পাওয়ার ব্যাংক নিয়ে এল শাওমি

বিশ্বের প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত ট্যাবলেট
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত ট্যাবলেট

দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রবণতা বাড়ছে
প্রযুক্তি সংবাদ

দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রবণতা বাড়ছে

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকানো যাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকানো যাবে

এবার অ্যাপেই মিলবে সঞ্চয়পত্রের সব তথ্য
প্রযুক্তি সংবাদ

এবার অ্যাপেই মিলবে সঞ্চয়পত্রের সব তথ্য

উইন্ডোজ ১১-এ নতুন কালার কোডেড ব্যাটারি নির্দেশক
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১১-এ নতুন কালার কোডেড ব্যাটারি নির্দেশক

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2020

করোনার কারণে নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের নানা প্রতিকূলতা

Techzoom.TV |
TechzoomTV