Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 November 2020
দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৫ শতাংশ
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে মোবাইলফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৯৫ভাগ। দেশে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বিকাশে পরিচালিত বহুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টি মিডিয়া শ্রেণিকক্ষ মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

মন্ত্রী মঙ্গলবার অনলাইনে এশিয়া – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জিএসএম থ্রাইভ সম্মেলনে ডিজিটাল বাংলাদেশ: বিয়ন্ড ভিশন ২০২১ শীর্ষক বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পারস্পরিক সম্পর্কিত ৮টি উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে একটি আত্মমর্যাদাশীল উন্নত বাংলাদেশ বিনির্মাণের যুগান্তকারী অঙ্গিকার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বা ভিশন ২০২১।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল প্রযুক্তিকে মূল উপকরণ হিসেবে প্রয়োগের মাধ্যমে বৈষম্য দূরীকরণ, দারিদ্র বিমোচন, সুশাসন ও মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, সকলক্ষেত্রে আইনের সমান প্রয়োগ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা মানুষের মধ্যে সচেতনতা তৈরি ভিশন ২০২১ এর অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ থেকে একযুগ আগে ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ ঘোষণা করে। বিশ্বে আজ এই কর্মসূচি সমাদৃত ও অনুকরণীয় হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দক্ষ ও উদ্ভাবনী মানব সম্পদ তৈরি, মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ, বিশ্বব্যাপী একীভূত আঞ্চলিক অর্থনৈতিক বলয় প্রতিষ্ঠা, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহীতা প্রতিষ্ঠাসহ ৮টি লক্ষ্যের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চালু হওয়া এক্সেস টু ইনফরমেশন প্রোগাম এই লক্ষ্যসমূহ বাস্তবায়নে অন্যতম প্রধান ভূমিকা পালন করে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি বিকাশে অভাবনীয় অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। সরকার এবং বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে মোবাইল শিল্প এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে পঞ্চম বৃহত্তম অবস্থানে উপনীত হয়েছে। ২০২০ সাল পর্যন্ত ৯ কোটি ব্যবহারকারীর মধ্যে ১৬ কোটি মোবাইল সংযোগ স্থাপিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৫ সালে মোবাইল ইকোসিস্টেম জিডিপির ৬ দশমিক ২ শতাংশ অর্জন করে যার পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার-এর সমপরিমান। ২০২০ সালের মধ্যে এই হার শতকরা ৮ভাগে উন্নীত হবে বলে আশা করছি।

মোস্তাফা জব্বার দেশে মোবাইলফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৯৫ভাগ উল্লেখ করে বলেন ডিজিটাল গ্যাপ কমাতে ইন্টারনেট-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে মোবাইল অপারেটরদের ভূমিকার প্রশংসা করেন টেলিযোগাযোগ মন্ত্রী। দেশে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বিকাশে পরিচালিত বহুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টি মিডিয়া শ্রেণিকক্ষ মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নারী পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য কমাতে ইন্টারনেট মহিলা নাগরিকদের জন্য বিরাট সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তা প্রত্যন্ত এলাকা থেকেও ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচীর ফলে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পেয়েছে। দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। মোবাইলসহ অন্যান্য ডিজিটাল প্রযুক্তি অর্থনীতির ব্লাড লাইনে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ‘নাম্বার ওয়ান অ্যাচিভারের’ পুরষ্কার জিতে নিলেন বাংলাদেশী তরুণ
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ‘নাম্বার ওয়ান অ্যাচিভারের’ পুরষ্কার জিতে নিলেন বাংলাদেশী তরুণ

ভুয়া ছবি ধরিয়ে দেবে ফটোশপের নতুন টুল
প্রযুক্তি সংবাদ

ভুয়া ছবি ধরিয়ে দেবে ফটোশপের নতুন টুল

বিসিএস এর ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বিসিএস এর ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

এইবার ৬জি নেটওয়ার্কের উপর কাজ শুরু
নির্বাচিত

এইবার ৬জি নেটওয়ার্কের উপর কাজ শুরু

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিতে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী
প্রযুক্তি সংবাদ

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিতে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী

অনারের প্রথম ফোল্ডেবল ফোন উন্মোচন
লিড স্টোরি

অনারের প্রথম ফোল্ডেবল ফোন উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2020

দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৫ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix