Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষ চারে স্থান করে নিয়েছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 November 2020
বাজারে আসছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার অপো এফ ১৫
Share on FacebookShare on Twitter

কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য মতে, বাংলাদেশের বাজারে যাত্রা শুরুর পর থেকে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ২৫৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মোবাইল ফোন বাজারজাতকরণের ক্ষেত্রে রিয়েলমি, দেশের মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষ চারে উঠে এসেছে।

বর্তমান বাজার পরিস্থিতিতে নতুন এ ব্র্যান্ডটি’র প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে এবং চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়েছে ১৩২ শতাংশ, যা ২০১৮ সালের আগস্টে যাত্রা শুরুর পর থেকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড রিয়েলমিকে ৫ কোটি গ্রাহকের পরিবারে পরিণত করেছে ।

এ নিয়ে রিয়েলমি গ্লোবাল-এর ব্র্যান্ড ম্যানেজার রিভস লি বলেন, ‘বিশ্বের দ্রুতবর্ধনশীল ব্র্যান্ড হিসেবে ৫ কোটি গ্রাহকের পরিবারে পরিণত হতে পেরে আমরা খুবই আনন্দিত। পাশাপাশি, স্থানীয় বাজারে মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে চতুর্থ অবস্থান অর্জন করতে পেরে ও ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা উল্লাসিত। আমাদের রিয়েলমি ফ্যানদের জন্য স্মার্টডিভাইসেসের মাধ্যমে ট্রেন্ডসেটিং লাইফস্টাইল তৈরিতে সহায়তা করতে বদ্ধপরিকর।’

কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য মতে, রিয়েলমি কার্যকরভাবে নির্দিষ্ট সেগমেন্টে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তীব্র প্রতিযোগিতা পূর্ণ বাজারে ভাগ বসাতে সক্ষম হয়েছে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকে ভারতে রিয়েলমি শীর্ষ পাঁচ ব্র্যান্ডের একটিতে পরিণত হওয়ার গৌরব অর্জন করেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্র্যান্ডটি ভারতের স্মার্টফোন বাজারে ১৫ শতাংশ শেয়ার অর্জন করার মাধ্যমে ৩০০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করে এবং যাত্রা শুরুর পর থেকেই মাত্র দুই প্রান্তিকের মধ্যেই অনেক দেশে রিয়েলমি শীর্ষ ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক বছর সময়ের ব্যবধানে ব্র্যান্ডটির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ শতাংশ এবং বর্তমান বছরের এক প্রান্তিক থেকে পরের প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়েছে ৪৭ শতাংশ। প্রবৃদ্ধি বাড়ার এ চিত্রটিই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মার্টফোনের বাজারে রিয়েলমির শক্তিশালী অবস্থানকে তুলে ধরেছে। এ দেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। এ অঞ্চলগুলোতে টপ ব্র্যান্ডগুলোর মধ্যে রিয়েলমি শক্তিশালে অবস্থানকে রয়েছে।

স্পেনের মতো ইউরোপিয়ান দেশগুলোতে উন্মোচনের পর এক মাসের মধ্যে রিয়েলমি শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি, রাশিয়াতেও ব্র্যান্ডটি শীর্ষ ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে।

এছাড়াও, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এর মতো বিশ্বের বেশকিছু দেশেও রিয়েলমি অন্যতম শীর্ষ ব্র্যান্ডের মর্যাদা পেয়েছে। চীনে তৃতীয় প্রান্তিকে রিয়েলমি’র ৯০ শতাংশ প্রবৃদ্ধি বৃদ্ধি পায় এবং স্মার্টফোন বাজারজাতকরণের দিক থেকে ছয় নম্বর অবস্থান অর্জনে সক্ষম হয়েছে। পাশাপাশি, চীনের ৫জি স্মার্টফোন সেগমেন্টে পাঁচ নম্বর অবস্থান অর্জন করে নিয়েছে রিয়েলমি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি
প্রযুক্তি সংবাদ

আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি

জামদানী শাড়িকে ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চাইঃ কাকলী
ই-কমার্স

জামদানী শাড়িকে ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চাইঃ কাকলী

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে
প্রযুক্তি সংবাদ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে

অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ বাজারে
নির্বাচিত

অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ বাজারে

বাংলাদেশে পাওয়া যাচ্ছে ‘আল্টিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ অপো এ৫
নির্বাচিত

বাংলাদেশে পাওয়া যাচ্ছে ‘আল্টিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ অপো এ৫

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 November 2020

দেশের মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষ চারে স্থান করে নিয়েছে রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV