Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক পুরস্কার পেল আইসিটি বিভাগের আইডিইএ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 November 2020
আন্তর্জাতিক পুরস্কার পেল আইসিটি বিভাগের আইডিইএ প্রকল্প
Share on FacebookShare on Twitter

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ক্যাটাগরিতে এ বছর ‘টুয়েন্টি টুয়েন্টি উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ এর আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিইএ) প্রকল্প’।

শুক্রবার (২০ নভেম্বর) আইসিটি বিভাগের আইডিইএ প্রকল্প থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ায় গত বুধবার শুরু হয় তিনদিনের ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআিইটি) সম্মেলন। সম্মেলনের তৃতীয় ও শেষ দিন পুরস্কার ঘোষণা করা হয়। ২০২১ সালে এর আয়োজক বাংলাদেশ।

এতো বলা হয়, বিশ্বের ৪টি মহাদেশ থেকে মোট ১০টি ক্যাটাগরিতে ১২টি প্রাইভেট ও পাবলিক প্রতিষ্ঠানকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। যেখানে প্রতিটি ক্যাটাগরিতে উইনারসহ ১০টি রানার-আপ ও ২১টি মেরিট অ্যাওয়ার্ডস্ স্বীকৃতি দেয়া হয়। এর মধ্যে বাংলাদেশ ৪টি বিভাগে রানারআপ ও ২টি বিভাগে মেরিট পুরস্কার পেয়েছে।

পুরস্কার প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সার্বিক তত্ত্বাবধানে আইসিটি বিভাগ ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সম্মাননা ভবিষ্যতে আরও সফল উদ্যোগ নিতে সবাইকে অনুপ্রাণিত করবে।

এ অর্জনের বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব বলেন, এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশ আইসিটি খাতে অনেক এগিয়ে গেছে এবং এই উন্নয়ন চলমান থাকবে। এই আন্তর্জাতিক সম্মাননা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। এবারের পুরস্কার সম্পর্কে উইটসা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর যেসব সংস্থা মানবজাতির জন্য সর্বাধিক উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদের পুরস্কারের জন্য বিবেচনায় নেয়া হয়েছে।

এবার বাংলাদেশ থেকে পুরস্কার বিজয়ীরা হচ্ছে কোভিড ১৯ টেক সলিউশনস ফর সিটিজ অ্যান্ড লোকালিটিজ বিভাগে সিনেসিস আইটি লিমিটেড ও তথ্যপ্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্প, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিভাগে সরকারের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্প, ইনোভেটিভ ই-হেলথ সলুসনস বিভাগে মাইসফটের মাই হেলথ বিডি, ভার্চ্যুয়াল হসপিটাল অব বাংলাদেশ, ই-এডুকেশন অ্যান্ড লার্নিং বিভাগে বিজয় ডিজিটাল।

মেরিট পুরস্কার হিসেবে ডিজিটাল অপরচুনিটি অর ইনক্লুশন বিভাগে নগদ এবং সাসটেইনেবল গ্রোথ বিভাগে ডিভাইন আইটি লিমিটেডের প্রিজম ইআরপি।

বিশ্বের তথ্যপ্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় স্বীকৃত অন্যতম একটি আন্তর্জাতিক সংস্থা হল ডব্লিউআইটিএসএ বা উইটসা যেখানে সারা বিশ্বের ৮০টির বেশি দেশ এর সদস্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনকলে জালিয়াতি এড়াতে ট্রু-কলার আনল নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ট্রু-কলারে আসছে নতুন ৩ ফিচার

প্রযুক্তি সংবাদ

ভবিষ্যতের ভার্চুয়াল পৃথিবী যেমন হবে

একাধিক পাসওয়ার্ড মনে রাখার উপায়
কিভাবে করবেন

পাঁচ উপায় জেনে রাখুন, পাসওয়ার্ড মনে থাকবে আজীবন

অবৈধ নিষেধাজ্ঞা আরোপ বন্ধের রায় চেয়ে আবেদন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

অবৈধ নিষেধাজ্ঞা আরোপ বন্ধের রায় চেয়ে আবেদন করেছে হুয়াওয়ে

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ

অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল
নির্বাচিত

অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল

Load More

ট্রেন্ডিং টপিক

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 November 2020

আন্তর্জাতিক পুরস্কার পেল আইসিটি বিভাগের আইডিইএ প্রকল্প

Techzoom.TV |
TechzoomTV