Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজ পিসিতে আসছে প্লুটোন প্রসেসর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 November 2020
উইন্ডোজ পিসিতে আসছে প্লুটোন প্রসেসর
Share on FacebookShare on Twitter

ভবিষ্যতের উইন্ডোজ পিসিতে আরও বেশি নিরাপত্তা বাড়াতে তৈরি হচ্ছে মাইক্রোসফট প্লুটোন প্রসেসর। নতুন এ প্রসেসর তৈরিতে একত্রে কাজ করছে এএমডি, ইনটেল ও কোয়ালকম। মাইক্রোসফট তাদের এক্সবক্স ও অ্যাজুর স্পেয়ারে যে নিরাপত্তা সুবিধা দেয় সে রকমই পিসিতে চিপ টু ক্লাউড সুবিধা দেবে এ প্রসেসর।

মাইক্রোসফট প্লুটোন প্রসেসর বাজারে এলে তা এখনকার ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউলের (টিপিএম) বিকল্প হবে। এটি মূলত একধরনের হার্ডওয়্যার যন্ত্রাংশ, যা পিসিতে ক্রিপটোগ্রাফিক চাবি সংরক্ষণ করে, যা সিস্টেম সুরক্ষিত করার ব্যবস্থা।

টিপিএম এত দিন উইন্ডোজ পিসি ব্যবহারকারীদের নিরাপদ কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা দিয়েছে। কিন্তু সাইবার দুর্বৃত্তরা নানা কৌশলে সিপিইউ ও টিপিএমের মধ্যকার যোগাযোগের চ্যানেলকে লক্ষ্যবস্তু বানায়।

এখান থেকে হার্ডওয়্যারে হামলা চালিয়ে ব্যবহারকারীর স্পর্শকাতর তথ্য বের করে নেয় তারা। মাইক্রোসফট এখন প্লুটোন তৈরি করে এ সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে।

মাইক্রোসফটের এন্টারপ্রাইজ এবং ওএস সিকিউরিটির পরিচালক ডেভিড ওয়েস্টন এক ব্লগ পোস্টে লিখেছেন, প্লুটোননির্ভর উইন্ডোজ যন্ত্রগুলোতে ব্যক্তিগত তথ্যসহ গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষা পাওয়া যাবে। প্লুটোন থেকে তথ্য সরানো যাবে না। হ্যাকার বা কোনো দুর্বৃত্ত যদি ম্যালওয়্যার বসায় বা পিসি দখল নিয়ে নেয় তারপরও সে কোনো তথ্য বের করতে পারবে না।

প্লুটোন প্রসেসর এনক্রিপশন কির মতো স্পর্শকাতর তথ্য সিস্টেম থেকে আলাদা করে ফেলতে পারবে। এতে সিকিউর হার্ডওয়্যার ক্রিপটোগ্রাফি কি (এসএইচএসিকে) প্রযুক্তি থাকবে, যা তথ্য সুরক্ষিত হার্ডওয়্যারের বাইরে যেতে দেবে না।

এই প্রসেসরের সঙ্গে উইন্ডোজ আপডেট প্রসেস সংযুক্ত থাকবে বলে মাইক্রোসফট এতে নিরাপত্তা হালনাগাদ দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।

প্লুটোন এক্সবক্স ওয়ান কনসোলে ২০১৩ সালে যুক্ত হয়। এর ফলে পাইরেটেড কোনো গেম এতে চালানো যায় না। পরে মাইক্রোসফট তাদের অ্যাজুর স্পেয়ারে নিয়ে যায় যাতে ইন্টারনেট অব থিংস (আইওটি) নিরাপদ রাখা যায়।

ভবিষ্যতে প্লুটোন প্রসেসরের সঙ্গে এএমডি, ইনটেল ও কোয়ালকমের চিপ যুক্ত করা যাবে যাতে পিসিতেই বিল্টইন নিরাপত্তা প্রযুক্তি যুক্ত থাকবে। এর আগে পিসিতে বড় আকারের যেসব আক্রমণ চালাতে পারত দুর্বৃত্তরা ভবিষ্যতে তা ঠেকানো যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’
ই-কমার্স

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

‘অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডের উদ্যোগ নেওয়া হবে’

স্মার্টফোন যেভাবে জীবন বদলে দিল
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন যেভাবে জীবন বদলে দিল

স্কুলে সেলফোন নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

স্কুলে সেলফোন নিষিদ্ধ

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
নির্বাচিত

অক্টোবর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

৮.৫০ লক্ষ এর মাইলফলক স্পর্শ করলো সিম্ফনি ভি৭৫
নির্বাচিত

৮.৫০ লক্ষ এর মাইলফলক স্পর্শ করলো সিম্ফনি ভি৭৫

Load More

ট্রেন্ডিং টপিক

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

এমডিএম লক সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

নগদ টাকায় কিনেও ফোনে এমডিএম লক, ওয়ারেন্টি সেবা দিতে অস্বীকৃতির অভিযোগ

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2020

উইন্ডোজ পিসিতে আসছে প্লুটোন প্রসেসর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix