Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন আরও তিন ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন আরও তিন ক্রেতা
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন আরও তিন ক্রেতা। তারা হলেন রাজধানীর খিলগাঁওয়ের আকরাম উদ্দীন সিদ্দিকী, মগবাজারের ফয়সাল কবির এবং ব্রাহ্মণবাড়িয়ার কবির আহমেদ। ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় ওই সুবিধা পেলেন তারা। ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এর পাঁচগুণ করে ফেরত পেয়ে মহাখুশি ওই তিন ক্রেতা।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের আওতায় আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন ৫০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। আছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য ফ্রি পণ্য পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা মিলছে। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেয়া হচ্ছে।

গত ১৯ নভেম্বর, ২০২০ (বৃহস্পতিবার) খিলগাঁও ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে আকরাম উদ্দীন সিদ্দিকীর হাতে ক্যাশ ভাউচার তুলে দেয়া হয়। একই দিনে বাংলামোটর ওয়ালটন প্লাজায় ফয়সাল কবিরের হাতেও ক্যাশ ভাউচার তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম সুমন, ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক এবং পল্টন জোনের এরিয়া ম্যানেজার মনোয়ার হোসাইন প্রমুখ।

এর আগে, ১৮ নভেম্বর, ২০২০ (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া সদরের বুধল বাজারে ওয়ালটনের শোরুম ‘মেসার্স আমিন ইলেকট্রনিক্স’-এ ক্রেতা কবির আহমেদের হাতে ৫০০% ক্যাশ ভাউচার হস্তান্তর করা হয়। তার হাতে ভাউচার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরুজুর রহমান।

জানা গেছে, গত ২ নভেম্বর খিলগাঁও ওয়ালটন প্লাজা থেকে ৬৪ হাজার ৩০৮ টাকা দিয়ে একটি ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পান মালিবাগ চৌধুরী পাড়ার বাসিন্দা আকরাম। একই দিনে বাংলামোটর ওয়ালটন প্লাজা থেকে ২৮ হাজার ৯০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পান মগবাজারের বাটার গলির বাসিন্দা ফয়সাল।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আকরাম। তিনি জানান, উপহার দেয়ার জন্য ফ্রিজটি কিনেছিলেন। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সম্পর্কে সংবাদপত্রের মাধ্যমে আগে থেকেই জানতেন। কিন্তু তিনিই যে এতবড় সুবিধা পাবেন, সেটা আশা করেননি আকরাম। ক্যাশ ভাউচারের বিপরীতে ওয়ালটন থেকে আরো একটি ফ্রিজ, এসি, টিভি ও মোবাইল ফোন নিয়েছেন। এসব পণ্য আত্মীয়দের উপহার দেবেন তিনি।

অন্যদিকে সরকারি কর্মকর্তা ফয়সাল সম্প্রতি বিয়ে করেছেন। নতুন সংসারের জন্য ফ্রিজটি কিনেছিলেন। এরপর ৫০০% ক্যাশ ভাউচার পেয়ে আরো একটি ফ্রিজ, ল্যাপটপ, টিভি, রাইস কুকার ও আয়রন সহ বেশ কিছু পণ্য কিনেছেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার মালিহাতা গ্রামের কবির আহমেদ গত ১০ অক্টোবর ২৬ হাজার ৫০০ টাকা দিয়ে একটি ওয়ালটন ফ্রিজ কেনেন। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে তার মোবাইলে ৫০০% ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ যায়। ওই টাকায় তিনি আরো ২টি ফ্রিজ, ১০টি সিলিং ফ্যান ও ১টি করে এসি, টেবিল ফ্যান, ব্লেন্ডার এবং আয়রন কিনেছেন।

কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজের রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট।

বর্তমানে বাজারে রয়েছে শতাধিক মডেলের ওয়ালটন ফ্রস্ট, নন-ফ্রস্ট, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার। দাম মাত্র ১০,৯৯০ টাকা থেকে ৮০,৯০০ টাকার মধ্যে। ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। নগদ মূল্যের পাশাপাশি ইএমআই এবং কিস্তি সুবিধায় ওয়ালটন পণ্য কেনার সুযোগ আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনটিভিফ্রিজল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিদ্যুৎ বিল কমাতে ফ্যান জোরে না আস্তে চালাবেন?
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ বিল কমাতে ফ্যান জোরে না আস্তে চালাবেন?

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা
নির্বাচিত

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যাচ্ছে না এনভিডিয়া
নির্বাচিত

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যাচ্ছে না এনভিডিয়া

পাবজিকে সরিয়ে শীর্ষে ‘কল অব ডিউটি’
নির্বাচিত

পাবজিকে সরিয়ে শীর্ষে ‘কল অব ডিউটি’

করোনা নিয়ে সচেতনতায় অপোর উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

করোনা নিয়ে সচেতনতায় অপোর উদ্যোগ

ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এফ৭০ প্রো ৫জি’: টিজার ও ডিজাইন প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এফ৭০ প্রো ৫জি’: টিজার ও ডিজাইন প্রকাশ

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
নির্বাচিত

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স-এর বিরুদ্ধে অগ্রিম...

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ নভেম্বর ২০২০

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন আরও তিন ক্রেতা

Techzoom.TV |
TechzoomTV