Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিগ এর বিভাগীয় ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
বিগ এর বিভাগীয় ক্যাম্পেইন শুরু
Share on FacebookShare on Twitter

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)’ আয়োজন করছে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট’ বা ‘বিগ’।

প্রচারণার অংশ হিসেবে সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের (বিগ) অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এক সময় আইসিটি সেক্টরে অনেক পিছিয়ে ছিল। কিন্তু সেই বাংলাদেশ এখন সকলকে স্বপ্ন দেখাচ্ছে যে, সব থেকে বড় সেক্টর হতে পারে আইসিটি খাত, যেখানে আমাদের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তিনি আরো বলেন, দেশের নতুন উদ্যোক্তারা এখন স্বপ্ন দেখতে শুরু করেছে যে ‘আমরাও পারি’। সরকার ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য যে লজিস্টিক বা অবকাঠামো উন্নয়ন করা দরকার তা এর মধ্যে অনেকটাই প্রতিষ্ঠিত করেছে। সবশেষে, তিনি বরিশালের উদ্যোক্তাদের সৎ সাহস নিয়ে নিজেকে প্রস্তুত হতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডিন প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব প্রশান্ত কুমার দাস।

প্রাথমিকভাবে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০’ এ তথ্য-প্রযুক্তিভিত্তিক আগ্রহী স্টার্টআপগণ www.big.gov.bd এই ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। জাতীয় পর্যায়ে আগামী ২৫ ডিসেম্বর এবং আন্তর্জাতিক পর্যায়ে ২৫ জানুয়ারির মধ্যে যে কোনো তথ্য প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। “বিশ্ববিদ্যালয় ও স্টেকহোল্ডার অ্যাক্টিভেশন ক্যাম্পেইন”, ‘টিভি রিয়েলিটি শো’ এবং ‘আন্তর্জাতিক রোড শো’- এই ৩টি অংশ থেকেই ‘বিগ’ এর চূড়ান্ত রাউন্ড শুরু হবে। রিয়েলিটি শো থেকে নির্বাচিত ২৬টি এবং আন্তর্জাতিক রোড শো থেকে নির্বাচিত ১০টি স্টার্টআপ নিয়ে অনুষ্ঠিত হবে “বিগ” এর ফাইনাল রাউন্ড। সবশেষে, সেরা ৩৫টি স্টার্টআপকে ১০ লক্ষ টাকা করে “গ্র্র্যান্ট” এর অর্থ প্রদান করার পাশাপাশি “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০ (বিগ)” এর পুরস্কার হিসেবে সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে বিশেষ সম্মাননা এবং গ্র্যান্ট হিসেবে ১ লক্ষ ইউএস ডলার।

বরিশাল বিভাগের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০ (বিগ)” এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন iDEA প্রকল্পের আইন বিষয়ক পরামর্শক আদনীন জেরিন এবং প্রকল্পের পরামর্শক জনাম ওমর ফারুক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের সমস্যা সমাধানের শুরু হল ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস
নির্বাচিত

দেশের সমস্যা সমাধানের শুরু হল ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস

ফ্রিল্যান্সিং যেভাবে শুরু করা যায়
কিভাবে করবেন

ফ্রিল্যান্সিং যেভাবে শুরু করা যায়

বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন
প্রযুক্তি বাজার

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
প্রযুক্তি সংবাদ

দেশের বড় প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হচ্ছে: গবেষণা

যেভাবে এমপিও আবেদন করতে হবে
প্রযুক্তি সংবাদ

যেভাবে এমপিও আবেদন করতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ
নির্বাচিত

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
নির্বাচিত

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান...

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

গুজবকারীদের সাইবার আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে সরকার: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

কেন মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ?

কেন মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ ডিসেম্বর ২০২০

বিগ এর বিভাগীয় ক্যাম্পেইন শুরু

Techzoom.TV |
TechzoomTV