Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান হলেন বিসিএস সভাপতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 December 2020
উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান হলেন বিসিএস সভাপতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) এর এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিসিএস সভাপতি এই পদে নির্বাচিত হন।

১ ডিসেম্বর উইটসার ২০২০-২২ মেয়াদের প্রথম বোর্ড সভায় পদবন্টনের নির্বাচনে তিনি এই পদে নির্বাচিত হন। এর আগে ১৭ নভেম্বর উইটসার সাধারণ পরিষদের সভায় তিনি পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হন। সম্মেলনে বিসিএস সভাপতি ভবিষ্যতে এশিয়া অঞ্চলে নতুন সদস্য অন্তভূর্ক্তি এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও বৈশ্বিক উন্নয়নে তার পরিকল্পনা উপস্থাপন করেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৮ টি দেশের মধ্যে ২২টি দেশ বর্তমানে উইটসার সদস্য।

বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন নিয়ে গঠিত তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন উইটসা তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে বিশ্বব্যাপী তার নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করে। ২০১৮-২০ মেয়াদকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে রিজিওনাল ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জাপানের মি.তশিও আইওয়ামোটো।

উইটসার সেক্রেটারি জেনারেল ড. জেমস (জিম) পইস্যান্টের সাক্ষরিত এক ই-মেইল বার্তায় শাহিদ-উল-মুনীরকে উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উইটসার নির্বাচনে জয়লাভ প্রসঙ্গে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের। তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন উইটসা বিশ্ব তথ্যপ্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে। আগামী বছর দেশেই অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি (ডব্লিউসিআইটি) ২০২১। এশিয়া/প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমি উইটসার পরিচালক এবং সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, বাংলাদেশ কম্পিউটার সমিতি ১৯৯৮ সাল থেকে বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থা উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বিসিএস সভাপতি শাহিদ-উল-মুনীর উইটসার ২০২০-২২ মেয়াদে নতুন এই দায়িত্ব পালন করবেন। ২০১৯-২০ মেয়াদে তিনি একই সংগঠনের পরিচালক পদেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ডেল এর নতুন মডেলের অল ইন ওয়ান পিসি বাজারে
প্রযুক্তি সংবাদ

ডেল এর নতুন মডেলের অল ইন ওয়ান পিসি বাজারে

বাংলাদেশ ক্যাশলেস সোস্যাটির দিকে দ্রুত ধাবমান: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ক্যাশলেস সোস্যাটির দিকে দ্রুত ধাবমান: মোস্তাফা জব্বার

ঘুরে দাঁড়াতে চায় এলজি
নির্বাচিত

ঘুরে দাঁড়াতে চায় এলজি

পাল্টে যাচ্ছে ফেসবুকের লোগো
নির্বাচিত

পাল্টে যাচ্ছে ফেসবুকের লোগো

টানা ১৪ ঘণ্টা ফোন চালিয়ে ঠাঁই হলো হাসপাতালে
নির্বাচিত

টানা ১৪ ঘণ্টা ফোন চালিয়ে ঠাঁই হলো হাসপাতালে

Load More

ট্রেন্ডিং টপিক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 December 2020

উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান হলেন বিসিএস সভাপতি

Techzoom.TV |
TechzoomTV