Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এসেই ৫ কোটি ডলার তহবিল পেল কিশোরদের ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
বাজারে এসেই ৫ কোটি ডলার তহবিল পেল কিশোরদের ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’
Share on FacebookShare on Twitter

বাজারে আসার দুই মাসের মধ্যে বাজিমাত করে ফেললো কিশোরদের জন্য অনলাইন ব্যাংকিং সুবিধার অ্যাপ ‘স্টেপ’। বেশ কয়েকজন প্রভাবশালী সেলিব্রেটিসহ বিনিয়োগ সংস্থা কোট ম্যানেজমেন্টের কাছ থেকে এরই মধ্যে ৫ কোটি ডলার তহবিল পেয়েছে। উন্মোচনের মাত্র দুই মাসের মধ্যে এতো বড় বিনিয়োগ পেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক অ্যাপটি।

‘স্টেপ’-এর মাধ্যমে কিশোর-কিশোরীরা একটি ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারে, যেটি আবার সুরক্ষিত ডেবিট কার্ড এবং পিয়ার-টু-পিয়ার পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত। অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান ব্যাংক যারা কিশোর বয়সীদের ব্যাংকিং সুবিধা দেয় তাদের কাছ থেকে তহবিল পেয়েছে। এর মধ্যে অন্যতম হলো: স্ট্রাইপ, হলিউড অভিনেতা উইল স্মিথের ড্রিমার্স ভিসি, ক্রসলিংক ক্যাপিটাল এবং কলেবরেটিভ ফান্ড।

অ্যাপটির মাধ্যমে বাবা-মা অভিভাবকরা অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারেন এবং অ্যাকাউন্টের সব কার্যক্রমের ওপর রিয়েলটাইমে নজর রাখতে পারেন। পাশাপাশি তারা তাদের কিশোর বয়সী সন্তানের অ্যাকাউন্টে টাকা যোগ করতে, কার্ড পরিচালনা এবং অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারেন। এটি ব্যবহার করতে কোনো ফি দিতে হয় না। তবে তারা মূলত কার্ড ইন্টারচেঞ্জ থেকেই অর্থ উপার্জন করে।

‘স্টেপ’ উদ্যোগে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন- খ্যাতনামা গায়ক জাস্টিন টিম্বারলেক, ইনফ্লুয়েন্সার চার্লি ডি’অ্যামেলিও এবং সাবেক ক্রীড়াবিদ এলি ম্যানিং।

আজ বুধবার স্টেপ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই তহবিল সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে আরো আছেন ইলেকট্রনিক ডিজে দ্য চেইনস স্মোকারস, কেলভিন বিচাম, ল্যারি ফিটজেরাল্ড এবং আন্ড্রে ইগুডালা।

স্টেপের প্রধান নির্বাহী সি জে ম্যাকডোনাল্ড একটি ভিডিও কলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুই মাস আগে লঞ্চ করার পর স্টার্টআপটি আজ ৫ লাখের বেশি ব্যবহারকারীকে আকৃষ্ট করতে পেরেছে। এই তহবিল তারা কর্মীবাহিনীকে আরো বড় করতে এবং প্রযুক্তিতে বিনিয়োগ করবেন।

যুক্তরাষ্ট্রে শিশু এবং কিশোর-কিশোরীদের লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যাংকিং অ্যাপ চালু হয়েছে। ই-কমার্সের রমরমার এই সময়ে ডিজিটাল পে-মেন্ট যখন জনপ্রিয় হচ্ছে সেই প্রবণতাকেই বিনিয়োগের সুযোগ হিসেবে লুফে নিচ্ছে তারা। স্টেপ-এর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে- গ্রিনলাইট, কপার এবং জেপি মরগান চেজ অ্যান্ড কোং।

এই জাতীয় সংস্থাগুলো বলছে, তারা আরো আধুনিক আর্থিক শিক্ষার সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি অভিভাবক এবং তাদের সন্তানদের ক্রমবর্ধমান নগদহীন (ক্যাশলেস) অর্থনীতিতে লেনদেন আরো সহজ করার লক্ষ্য নিয়ে কাজ করেছে।

ড্রিমার্স ভিসির সহ-প্রতিষ্ঠাতা উইল স্মিথ এক বিবৃতিতে বলেন, একজন ব্যক্তি হিসেবে যার আর্থিক অবস্থা সবসময় স্থিতিশীলতা ছিল না এবং অল্প বয়সের কারণে অনেক ভুল করেছিলাম, আমি আর্থিক শিক্ষার গুরুত্ব এবং অর্থনৈতিক প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস সম্পর্কে জানি এবং বুঝি।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেল ইনস্পিরন ১৩:  ডেলের  এর নতুন সংযোজন 
প্রযুক্তি সংবাদ

ডেল ইনস্পিরন ১৩: ডেলের  এর নতুন সংযোজন 

গ্রামের মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ তৈরি করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

গ্রামের মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ তৈরি করা হবে: পলক

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’
প্রযুক্তি সংবাদ

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’

ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’র শাখা ব্যবস্থাপক গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’র শাখা ব্যবস্থাপক গ্রেফতার

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
প্রযুক্তি পরামর্শ

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

বড় ডিসপ্লের শক্তিশালী ফোন আনছে ভিভো
নির্বাচিত

বড় ডিসপ্লের শক্তিশালী ফোন আনছে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ ডিসেম্বর ২০২০

বাজারে এসেই ৫ কোটি ডলার তহবিল পেল কিশোরদের ব্যাংকিং অ্যাপ ‘স্টেপ’

Techzoom.TV |
TechzoomTV