Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে আফটার সেলস সার্ভিসে সবচেয়ে ভালো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 December 2020
করোনা মোকাবিলায় ভারতে ১ কোটি টাকা দান করেছে অপো
Share on FacebookShare on Twitter

নতুন স্মার্টফোন কিনতে গেলে প্রথমে ফোনের ব্র্যান্ড এবং তার গ্রাহক পরিষেবার কথা মাথায় আসে। কেননা ভবিষ্যতে ফোনের যে কোন রকম সমস্যার ক্ষেত্রে সুষ্ঠু গ্রাহক পরিষেবা একান্ত জরুরী। ভারতে এই পরিষেবার নিরিখে এতদিন স্যামসাং অন্য সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে পিছনে ফেলেছিল। কিন্তু সাম্প্রতিক সমীক্ষায় চীনা স্মার্টফোন নির্মাতা অপো, স্যামসাংয়ের তুলনায় অনেকটা এগিয়ে গেছে। মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট (Counterpoint) এই সমীক্ষাটি চালিয়েছে যেখানে বিক্রয় পরবর্তী গ্রাহক পরিষেবার ক্ষেত্রে অপো সবথেকে বেশি পরিমাণে মানুষের বিশ্বাসযোগ্যতা আদায় করে নিয়েছে। অপোর পরে রয়েছে ভিভো, শাওমি এবং স্যামসাং এর মতো নাম।

‘স্মার্টফোন আফটার-সেলস সার্ভিস স্টাডি’ নামক কাউন্টারপয়েন্টের এই সমীক্ষায় স্পষ্ট, গ্রাহক পরিষেবার ক্ষেত্রে চীনা স্মার্টফোন কোম্পানি গুলি ভারতীয়দের আস্থা জিতে নিয়েছে! কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, নয়ডা এবং আমেদাবাদের মত শহরগুলিতে এই সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় প্রায় এক হাজার মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে। ক্রেতা হিসেবে তারা নিজেদের গ্রাহক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। এক্ষেত্রে প্রতি চারজন স্মার্টফোন অধিকারীর মধ্যে একজনকে বেছে নেওয়া হয়েছে।

সমীক্ষায় উঠে আসা ফলাফলগুলি কিন্তু যথেষ্ট চমকপ্রদ। এতে দেখা যাচ্ছে দশ জনের মধ্যে আট জন স্মার্টফোন ব্যবহারকারী তাদের গ্রাহক অভিজ্ঞতা নিয়ে বেশ খুশি। এক্ষেত্রে এক নম্বরে রয়েছে চিনা ব্র্যান্ড অপো। বিক্রয় পরবর্তী পরিষেবার ক্ষেত্রে তারা প্রায় ৯৩ শতাংশ মানুষকে সন্তুষ্ট করেছে। ৮৫ ও ৮১ শতাংশ ক্রেতার সন্তুষ্টি নিয়ে চীনা কোম্পানি ভিভো এবং শাওমি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে। আশ্চর্যের হলেও গ্রাহক সন্তোষের ক্ষেত্রে স্যামসাং রয়েছে সবার শেষে!

শুধু তাই নয় টার্ন-অ্যারাউন্ডের সময়ের নিরিখেও অপো তার জায়গা ধরে রেখেছে। এর পরেই রয়েছে রিয়েলমি। এক্ষেত্রে ব্র্যান্ডদুটি যথাক্রমে ৭৩ এবং ৭২ শতাংশ ক্রেতাকে সন্তুষ্ট করতে পেরেছেন। দেখা গেছে অপ্পো এবং রিয়েলমি’র ক্রেতারা দিনের দিন তাদের হ্যান্ডসেট সার্ভিস সেন্টার থেকে ফিরে পেয়েছেন। ৬৮ শতাংশ গ্রাহককে খুশি করে টার্ন-অ্যারাউন্ড সময়ের নিরিখে ভিভো রয়েছে তৃতীয় স্থানে।

কাউন্টারপয়েন্টের সমীক্ষায় অপো আরো অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের সার্ভিস সেন্টারে আসা সব মানুষের প্রায় অর্ধেক সংখ্যক মাত্র পনেরো মিনিটের মধ্যেই উপযুক্ত প্রতিনিধির সাক্ষাৎ লাভ করেছেন। এক্ষেত্রে স্যামসাং এবং শাওমি রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। স্পেয়ার পার্টস তৈরীর ক্ষেত্রে অবশ্য অপ্পো, স্যামসাংকে পেছনে ফেলেছে। আবার সমস্যা ব্যাখ্যা করার দিক থেকে শাওমি তাদের ক্রেতাদের মন জয় করেছে। জ্ঞান, দক্ষতা এবং কাস্টমার সাপোর্টের দিক থেকেও Xiaomi সকলকে পেছনে ফেলেছে। সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যা সমাধানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অধিকাংশ শাওমি ক্রেতাকেই এক্ষেত্রে সশরীরে সার্ভিস সেন্টারে উপস্থিত হতে হয়নি। এই পরিষেবার নিরিখে ভিভো এবং অপ্পো-ও খুব বেশী পিছিয়ে নেই।

এছাড়াও সমীক্ষা অনুযায়ী, মাত্র দুটি সাক্ষাতেই দশ জনের মধ্যে নয় জন স্মার্টফোন ব্যবহারকারীর সমস্যার সমাধান হয়েছে। দেখা গেছে, ফোনের দ্রুত চিকিৎসার ব্যাপারেও Oppo এবং Xiaomi ক্রেতাদের সবথেকে বেশি পরিমাণে সন্তুষ্ট করতে পেরেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন হেলথ সেন্সর উন্মোচন হুয়াওয়ের
নির্বাচিত

নতুন হেলথ সেন্সর উন্মোচন হুয়াওয়ের

ফেসবুক পেজের কমেন্ট ও চ্যাটের রিপ্লাই করা যাবে রিভ চ্যাট থেকে
প্রযুক্তি সংবাদ

ফেসবুক পেজের কমেন্ট ও চ্যাটের রিপ্লাই করা যাবে রিভ চ্যাট থেকে

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
নির্বাচিত

২৯০ কোটি টাকা নিয়ে গেল হ্যাকাররা

দেশে মটোরোলা এজ২০ ফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নির্বাচিত

দেশে মটোরোলা এজ২০ ফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ডিসেম্বরে আসছে টেসলার স্মার্টফোন
নির্বাচিত

ডিসেম্বরে আসছে টেসলার স্মার্টফোন

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

Load More

ট্রেন্ডিং টপিক

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস পাওয়ার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের...

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 December 2020

স্মার্টফোনে আফটার সেলস সার্ভিসে সবচেয়ে ভালো অপো

Techzoom.TV |
TechzoomTV