Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ই-কমার্সকে কেবল ব্যবসার অংশ হিসেবে দেখার বিষয় নয় বরং পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য। বস্তুতপক্ষে প্রচলিত বাণিজ্যকে ডিজিটাল রূপান্তরের জন্য ট্রেডবডিসমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ। এই লক্ষ্যে সরকারের পাশাপাশি ট্রেডবডিসমূহকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আজ শনিবার ঢাকায় দেশের র্শীর্ষস্থানীয় ই-কমার্স উদ্যোক্তাদের উদ্যোগে ওয়েবিনারে আয়োজিত স্মার্ট লজিস্টিক অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জ ইন লাস্ট মাইল ডেলিভারি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বিদ্যমান পরিস্থিতিতে ই-কমার্স এখন মানুষের নিত্যদিনের সাথী। ডিজিটাল পদ্ধতিতে ক্রয়াদেশ দেওয়া হলেও বাস্তবতা হচ্ছে ক্রেতার কাছে ডিজিটাল পদ্ধতিতে পণ্য পৌঁছানো যায় না। এই ক্ষেত্রে লজিস্টিক সেবা ও ওয়ারহাউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রাচীনতম প্রতিষ্ঠান ডাক বিভাগ বিশাল অবকাঠামো্ ও বিদ্যমান পরিবহন নেটওয়ার্ক কাজে লাগিয়ে ই-কমার্স এর জন্য উপযোগী প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজানো হচ্ছে।

তিনি বলেন, ডাক বিভাগের দেশব্যাপী সাড়ে নয় হাজার আউটলেট, সম পরিমাণ জিজিটাল ডাক কেন্দ্র এবং ৫২হাজার জনবলকে কাজে লাগানোর উদ্যোগ আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ইতোমধ্যে ২৫০টি জরাজীর্ণ ডাকঘর সংস্কার কাজ শুরু হয়েছে।পাশাপাশি ডাকঘরের পদ্ধতিগত পরিবর্তনের কাজ শুরু হয়েছে।ওয়ারহাউজসহ ই-কমার্স এর বিকাশে করণীয় সবকিছু করতে ডাকঘর গুলো প্রস্তুত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডাকঘরকে ডিজিটালাইজেশন করতে কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ই-কমার্সকে ডিজিটালাইজ করতে সমৃদ্ধ ম্যাপ দরকার। এই বিষয়েও চিন্তা করা হচ্ছে। এই ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট২ এর ক্ষেত্রে জিআইএস অন্তর্ভুক্ত করা হবে যা সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী উল্লেখ করেন। লাস্ট মাইল লজিস্টিক হিসেবে কুরিয়ার সার্ভসের দায়িত্বশীলতা অধিকতর নিরাপদ নিশ্চিত করতে কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষকে আরও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অংশিজনদের সাথে আলোচনার মাধ্যমে একটি সময়োপযোগী নীতিমালা প্রণয়নের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব যে প্রযুক্তির ওপর দাঁড়াবে সেই সকল প্রযুক্তি আয়ত্বে আনতে হবে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নের ধারাবাহিকতায় ইতোমধ্যে সারা দেশ উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। ৫জি প্রযুক্তি চালু করার কার্যক্রম আমরা শুরু করেছি। মন্ত্রী দেশে ই-কর্মার্স এর বিকাশে ই-ক্যাব এর ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মান্নান, দারাজের কর্মকর্তা খন্দকার তাসকিন আলম, চালডাক ডট কমের জিয়া আহসান, সুন্দরবন কুরিয়ারের নির্বাহী শেখ তানভির আহমেদ রণি, সহজ এর সিইও মালিয়া কাদির, পাঠাও সিইও ইলিয়াস হোসেন, ইভ্যালি সিইও মো: রাসেল এবং আমাজন প্রতিনিধি মোহাম্মদ জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন। ই-ক্যাব নেতা সাজ্জাদ ইসলাম ফাহমি অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তির যে ১২ তথ্য এখনও অনেকেরই ‘সম্ভবত’ অজানা
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির যে ১২ তথ্য এখনও অনেকেরই ‘সম্ভবত’ অজানা

সোনালী ব্যাংক গ্রাহকদের সার্বক্ষণিক ডিজিটাল লেনদেনের সুবিধা ই-ওয়ালেট চালু
নির্বাচিত

সোনালী ব্যাংক গ্রাহকদের সার্বক্ষণিক ডিজিটাল লেনদেনের সুবিধা ই-ওয়ালেট চালু

অনির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল রিয়েলমি
টেলিকম

অনির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল রিয়েলমি

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

একা হয়ে গেল ফেসবুক!

শিগগিরই অত্যাধুনিক চিপসেটসংবলিত অ্যান্ড্রয়েড ফোন আসছে বাজারে
লিড স্টোরি

শিগগিরই অত্যাধুনিক চিপসেটসংবলিত অ্যান্ড্রয়েড ফোন আসছে বাজারে

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও
প্রযুক্তি সংবাদ

নগদ নিয়ে সংকটে ডাক বিভাগ, ঝুঁকিতে গ্রাহকের টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
প্রযুক্তি সংবাদ

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতটা নিরাপদ?
সোশ্যাল মিডিয়া

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতটা নিরাপদ?

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
নির্বাচিত

চিপ ও এআই খাতে দ. কোরিয়ার ৫৭৬ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ডিসেম্বর ২০২০

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV