Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব নতুন ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 7 December 2020
বিপদ থেকে বাঁচাতে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর ভূমিকা
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ছয়টি নতুন ফিচার ঘোষণা করেছে গুগল। যার মধ্যে রয়েছে জিবোর্ড (Gboard)-এর জন্য নতুন ইমোজি সেকশন, বইয়ের জন্য অটো জেনারেটেড ন্যারেটার (auto-generated narrators), অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য বিশেষ লেবেল এবং আরও বেশ কিছু মজাদার ফিচার।

অ্যান্ড্রয়েডের এই ফিচারগুলো এখন কেবল নির্দিষ্ট অঞ্চলের বিটা প্রোগ্রাম মেম্বাররাই ব্যবহার করতে পারবেন, খুব শীঘ্রই সাধারণ ইউজাররাও এগুলো উপভোগ করতে পারবেন। আসুন এই ফিচারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

প্রথমে জিবোর্ডের ইমোজি কিচেন ফিচারটির কথায় আসি। এই নতুন ফিচারটির সাহায্যে ইউজাররা তাদের পছন্দসই ইমোজির মাধ্যমে স্টিকার কাস্টমাইজ করতে পারবেন। এক্ষেত্রে জিবোর্ডে যেকোনো দুটি ইমোজি ট্যাপ করলেই গুগল সঙ্গে সঙ্গে ওই দুটি ইমোজির মিশ্রণের ফলে উৎপন্ন স্টিকারের বিভিন্ন রূপ প্রদর্শন করবে। ইউজাররা ওই স্টিকারে প্রযোজ্য আরও কিছু সাজেশন দেখতে কোনো ইমোজিতে ডাবল ট্যাপ করতে পারেন।

এই ফিচারটি ইতিমধ্যেই জিবোর্ডের বিটা ভার্সনে কার্যকর হয়েছে, আগামী সপ্তাহগুলোতে এটি অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোতে কার্যকর হবে।

গুগল প্রবর্তিত দ্বিতীয় নতুন ফিচারটি হল অটো জেনারেটেড ন্যারেটার ফর বুকস। গুগল, কোনো অডিও ভার্সন ছাড়াই গুগল প্লে বুকসের জন্য এই ন্যারেটার ফিচার যুক্ত করছে। এটি বর্তমানে কেবল বিটা ইউজারদের জন্যই কার্যকর।

এই মুহূর্তে গুগল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাবলিশার্সদের সাথে কাজ করছে এবং ২০২১ সালের প্রথম দিকে সমস্ত ইউজারদের জন্য এই বিশেষ ফিচারটি চালু করার কথা ভাবছে।

মোটর ডিস্যাবিলিটি সম্পন্ন ব্যক্তিদের জন্য, অ্যান্ড্রয়েড ডিভাইসের ভয়েস অ্যাক্সেস ফিচারটিতে নির্দিষ্ট লেবেল আনতে চলেছে গুগল। এর সাহায্যে ইউজাররা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য “ওপেন ফটো”, “ট্যাপ সার্চ”, বা “ট্যাপ ইয়োর ম্যাপ” ইত্যাদি লেবেল যুক্ত করতে পারবেন এবং ভয়েস কমান্ড দিয়ে অ্যাপগুলো পরিচালনা করতে পারবেন।

এই প্রসঙ্গে বলে রাখি, ভয়েস অ্যাক্সেস ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ডিভাইসগুলোর জন্য চালু করা হয়েছিল। এখন এটি অ্যান্ড্রয়েড ৬.০ এবং পরবর্তী ওএস ভার্সনের জন্যও কার্যকর হয়েছে।

এছাড়া, গুগল ম্যাপের জন্য একটি নতুন গো ট্যাব (Go Tab on Google Maps) চালু করেছে টেক জায়ান্ট সংস্থাটি। এই বিশেষ ট্যাবটির মাধ্যমে ইউজাররা তাদের পছন্দের জায়গাগুলো নেভিগেট করতে পারবেন।

আবার দিকনির্দেশ (ডিরেকশন), লাইভ ট্র্যাফিক, রুট জ্যাম এবং ETA-র তাৎক্ষণিক ফলাফল পেতে, এই ট্যাব থেকে ইউজাররা নিজেদের লোকেশনগুলো পিন করে রাখতে পারবেন।

পিন করে রাখা যাবে পাবলিক ট্রান্সপোর্টের নির্দিষ্ট রুটগুলোও। শীগ্রই অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা, গুগল ম্যাপে এই ‘গো ট্যাব’ দেখতে পাবেন।

গুগলের সর্বশেষ ফিচারটি হলো অ্যান্ড্রয়েড অটো সেবা এবং নিয়ারবাই শেয়ার (Nearby Share) অপশনের জন্য নতুন আপডেট। এই নতুন আপডেটে অ্যান্ড্রয়েড অটো সেবাটি বিশ্বের আরও কয়েকটি দেশের জন্য প্রসারিত করা হয়েছে এবং নিয়ারবাই শেয়ারের মাধ্যমে গুগল প্লে থেকে যেকোনো অ্যাপ শেয়ার করার সুবিধা চালু করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুনাফায় স্যামসাংয়ের তুলনায় এগিয়ে টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

মুনাফায় স্যামসাংয়ের তুলনায় এগিয়ে টিএসএমসি

অনলাইনে ম্যাকবুক কিনে পেলেন ভাঙা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ম্যাকবুক কিনে পেলেন ভাঙা ল্যাপটপ

অনলাইন শপিং ও গেমিং–এ সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি
প্রযুক্তি সংবাদ

অনলাইন শপিং ও গেমিং–এ সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি

সাড়ে দশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিকাশে
প্রযুক্তি সংবাদ

সাড়ে দশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিকাশে

রিয়াজউদ্দিন বাজারে হাত বাড়ালেই ‘চোরাই ফোন’, দেখেও দেখে না ‘প্রশাসন’
প্রযুক্তি সংবাদ

রিয়াজউদ্দিন বাজারে হাত বাড়ালেই ‘চোরাই ফোন’, দেখেও দেখে না ‘প্রশাসন’

ইনস্টাগ্রামে ডিলিট করা চ্যাট ফিরে পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে ডিলিট করা চ্যাট ফিরে পাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 December 2020

যেসব নতুন ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড

Techzoom.TV |
TechzoomTV