Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাওয়ার ব্যাংক থেকে ছড়াতে পারে ট্রোজান হর্স ম্যালওয়্যার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
পাওয়ার ব্যাংক থেকে ছড়াতে পারে ট্রোজান হর্স ম্যালওয়্যার
Share on FacebookShare on Twitter

জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি ২০১৩ সালে একটি প্রতিবেদনে জানায় থার্ড পার্টি চার্জিং অ্যাডাপ্টারের মাধ্যমে যেকোনো আইফোনে অ্যাক্সেস নেয়া সম্ভব। এরপর থেকেই অনেকটা কঠোর অবস্থানে আসার সিদ্ধান্ত নেয় মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে হ্যাকাররাও বসে নেই। প্রতিনিয়ত তারা বিভিন্ন ক্রিয়েটিভ উপায় তৈরি করে যাচ্ছে সাধারণ মানুষের ফোনে ম্যালওয়্যার ইনস্টলেশন এর জন্য। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, কোনো ফোনে পাওয়ারব্যাংক কানেক্ট করলে ‘Trust this device’ অপশনটি এনাবল করা থাকলে এ ধরণের সাইবার আক্রমের ঝুঁকি বেড়ে যায়।

চীনের সাইবার সিকিউরিটি ব্যুরো অফ পাবলিক সিকিউরিটি সম্প্রতি তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে স্মার্টফোন ব্যবহারকারীদের যেখানে সেখানে পাওয়ারব্যাংক ব্যবহার নিয়ে সতর্ক করে। তাদের দাবি সম্প্রতি পাওয়ারব্যাংকের মাধ্যমে যেকোনো স্মার্টফোনে ম্যালওয়্যার ইনস্টলের প্রমাণ পেয়েছেন তারা। এধরণের ট্রোজানহর্স ম্যালওয়্যার একবার ফোনে অ্যাক্সেস নিলে ফোনের সকল তথ্য হাতিয়ে নেয়ার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা বলেছেন, এসকল ক্ষতিকর পাওয়ারব্যাংক মূলত দুই ধরণের হয়ে থাকে।

প্রথমটি, ব্যবহারকারীদের অজ্ঞাতে তাদের কন্ট্যাক্ট, গ্যালারি, ব্যাংক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস নিয়ে তথ্য চুরি করে ও ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে থাকে। দ্বিতীয়টি, ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই বিভিন্ন অ্যাপ ইনস্টল করে ও বিভিন্ন পেইড সার্ভিসে সাবস্ক্রাইব করে রাখে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এ দুই ধরণের ম্যালওয়্যারই যেকোনো ফোনে ফোনে তৃতীয় কোনো পক্ষের জন্য উন্মুক্ত করে দেয়।

বিশেষজ্ঞরা এই ধরনের ভোগান্তি এড়ানোর জন্য বেশ কিছু পরামর্শও দিয়েছেন। তারা ‘আরোগ্যের থেকে প্রতিরোধ উত্তম’ নীতি মেনে চলার কথা বলেছেন। যথাসম্ভব নিজস্ব পাওয়ারব্যাংক ব্যবহার করা ও সার্টিফাইড ব্র‍্যান্ড ছাড়া অন্য কোনো কোম্পানির ইলেকট্রনিকস ব্যবহার না করার কথাও বলেছেন। এছাড়া অ্যান্ড্রয়েড ফোনে ‘ডেভেলপার মোড’ অপশনটিও বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কারণ এটি ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া কোনো পাওয়ারব্যাংক কানেক্ট করলে যদি ‘Trust this device’ অপশন আসে তবে সেটি এনাবল না করে ডিসকানেক্ট করার কথাও বলা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি বিভাগের মহাপরিচালক অবরুদ্ধ
নির্বাচিত

আইসিটি বিভাগের মহাপরিচালক অবরুদ্ধ

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

রাশিয়ায় টিকটকের লাইভ স্ট্রিমিং ও নতুন আপলোড বন্ধ

আসছে এক ফোনে চারটি শক্তিশালী ক্যামেরা
নির্বাচিত

আসছে এক ফোনে চারটি শক্তিশালী ক্যামেরা

অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটায় কর কাটার নির্দেশ
ই-কমার্স

অনলাইন কেনাকাটায় সাবধান: এক ক্লিকেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!

‘অপো ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ এর বিজয়ী হলেন ক্রিস্টোফার ইউব্যাংকস
নির্বাচিত

‘অপো ব্রেকথ্রু ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ এর বিজয়ী হলেন ক্রিস্টোফার ইউব্যাংকস

এক দশকে ফাইভজি চিপসেটের বাজার ছাড়াবে ২৪ হাজার কোটি ডলার
নির্বাচিত

এক দশকে ফাইভজি চিপসেটের বাজার ছাড়াবে ২৪ হাজার কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

স্মার্টফোনের নকশা ও ব্যাটারি সক্ষমতায় নতুনত্ব আনার পরিকল্পনা...

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ ডিসেম্বর ২০২০

পাওয়ার ব্যাংক থেকে ছড়াতে পারে ট্রোজান হর্স ম্যালওয়্যার

Techzoom.TV |
TechzoomTV