Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ সংকটে হুমকিতে স্মার্টফোন-ল্যাপটপ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
চিপ সংকটে হুমকিতে স্মার্টফোন-ল্যাপটপ উৎপাদন
Share on FacebookShare on Twitter

বিশ্ব অর্থনীতি কভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে স্বাভাবিক হতে শুরু করেছে। ভয়াবহ এ পরিস্থিতির নতুন বাস্তবতায় খাপ খাইয়ে নিতে তথ্যপ্রযুক্তি পণ্যের চাহিদাও বাড়তে শুরু করেছে। অথচ এমন এক সময় স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস ছাড়াও আধুনিক গাড়ির অত্যাবশ্যকীয় চিপের সরবরাহ সংকট দেখা দিয়েছে, যা ডিভাইসগুলোর উৎপাদন হুমকির মুখে ফেলেছে। চিপ সংকট দীর্ঘদিন স্থায়ী হলে বৈশ্বিক বাজারে তথ্যপ্রযুক্তি পণ্যের সরবরাহ সংকট সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে নির্মাতারা। খবর রয়টার্স।

চীনভিত্তিক মোবাইল ডিভাইস ও গাড়ি নির্মাতারা চিপ সংকটের কথা তুলে ধরে আশঙ্কা প্রকাশ করেছে। যে কারণে নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ মহামারীর ধাক্কা কাটিয়ে ভোক্তা চাহিদা বাড়লেও চিপের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ডিভাইস উৎপাদন বিঘ্নিত হচ্ছে বলে জানানো হয়েছে।

বিশ্বজুড়ে চিপ সংকট দেখা দেয়ার একাধিক কারণ রয়েছে বলা হচ্ছে। প্রযুক্তি খাতসংশ্লিষ্ট নির্বাহী এবং বিশ্লেষকদের ভাষ্যে, চীনভিত্তিক হুয়াওয়ের ওপর মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞা আরোপ এবং কালো তালিকাভুক্তি চিপ সংকট দেখা দেয়ার অন্যতম কারণ।

এছাড়া চিপ সংকট দেখা দেয়ার পেছনে জাপানের একটি বৃহৎ চিপ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউনের প্রভাব এবং ফ্রান্সে টানা ধর্মঘট পরিস্থিতির অবনতি নেতিবাচক প্রভাব ফেলেছে।

প্রতিবেদনে সবচেয়ে বড় ও মৌলিক কারণ হিসেবে ৮ ইঞ্চি সাইজের অধিকাংশ চিপ উৎপাদক কারখানার মালিক এশীয় হওয়াকে চিহ্নিত করা হয়েছে। এসব কারখানা মালিকের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগের ঘাটতি রয়েছে। বিশ্বজুড়ে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত ফোন, ল্যাপটপ ও ট্যাবলেটের পাশাপাশি গাড়ি উৎপাদনে চিপের চাহিদা প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। বিনিয়োগ ঘাটতি থাকায় তারা এ ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না।

এ বিষয়ে চীনের শেনজেনভিত্তিক সোর্সিং কোম্পানি স্যান্ড অ্যান্ড ওয়েভের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডনি ঝাং বলেন, সমগ্র ইলেকট্রনিকস শিল্পই প্রয়োজনীয় কম্পোনেন্ট সংকটে ভুগছে। তিনি বলেন, স্মার্ট হেডফোন উৎপাদনে ব্যবহূত মাইক্রো-কন্ট্রোলার পেতে বেশ দেরি হচ্ছে। যে কারণে তিনি যে পণ্যটি নিয়ে কাজ করেন তা উৎপাদন বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, যে পণ্য আমরা এক মাসের মধ্যে উৎপাদন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছিলাম, তা এখন শেষ করতে দ্বিগুণ সময় লেগে যাবে।

জাপানাভিত্তিক একটি ইলেকট্রনিকস কম্পোনেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের সূত্র জানায়, তারা ওয়াইফাই এবং ব্লুটুথ চিপের তীব্র সংকটে ভুগছে। যে কারণে তাদের বর্তমান ব্যাচের পণ্য উৎপাদন সম্পন্ন করতে অতিরিক্ত ১০ সপ্তাহ সময় লাগবে।

বিশ্লেষকরা চলতি বছর চিপ সংকট বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল। তবে এ পরিস্থিতির মধ্যে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বের বৃহৎ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসির বিক্রি বেড়েছে ২২ শতাংশ, যা প্রত্যাশা ছাড়িয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে টিএসএমসির রাজস্ব ৩৫ হাজার ৬৪০ কোটি তাইওয়ানিজ ডলারে (১ হাজার ২৪০ কোটি ডলার) পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকের ২৯ হাজার ৩০০ কোটি তাইওয়ানিজ ডলারের চেয়ে বেশি। এছাড়া জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইউনাইটেড মাইক্রোইলেকট্রনিকস করপোরেশন ও মিডিয়াটেক ইনকরপোরেশনের রাজস্ব বেড়েছে। তবে রাজস্ব প্রবৃদ্ধিতে শীর্ষে ছিল টিএসএমসি।

টিএসএমসি সম্ভাব্য রাজস্ব প্রবৃদ্ধির বিষয়ে গত জুলাইয়েই পূর্বাভাস দিয়েছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চলতি বছরের জন্য ২০ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়। টিএসএমসির গত নয় মাসের আর্থিক ফলাফল থেকে স্পষ্ট যে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান চিপ নির্মাতা কভিড-১৯ মহামারীর মধ্যেও রাজস্ব প্রবৃদ্ধির ট্র্যাকে রয়েছে। ভয়াবহ বৈশ্বিক মহামারীর মধ্যে বাসায় কম্পিউটিং ডিভাইসের চাহিদা বেড়েছে। বিভিন্ন ক্যাটাগরির কম্পিউটিং ডিভাইস নির্মাতারা ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করছে। এর ফলে চিপের চাহিদা বেড়েছে, যা টিএসএমসির চিপ বিক্রি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
প্রযুক্তি সংবাদ

ছয় উপায়ে স্লো ইন্টারনেট হবে সুপার ফাস্ট

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে: বিটিআরসি

সুরক্ষিত আইওটি সেবা নিশ্চিত করতে সিএসএ যোগ দিল অপো
নির্বাচিত

সুরক্ষিত আইওটি সেবা নিশ্চিত করতে সিএসএ যোগ দিল অপো

পুনরায় এক্সপি-পেনের পরিবেশক মাল্টিমিডিয়া কিংডম
প্রযুক্তি সংবাদ

পুনরায় এক্সপি-পেনের পরিবেশক মাল্টিমিডিয়া কিংডম

অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা কত?
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের ভুল বের করতে পারলে পুরস্কার দেবে গুগল

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix