Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের ফিটবিট অধিগ্রহণে বাধা অস্ট্রেলিয়ায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 December 2020
গুগলের ফিটবিট অধিগ্রহণে বাধা অস্ট্রেলিয়ায়
Share on FacebookShare on Twitter

প্রতিযোগিতার ক্ষতি হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করে গুগলের ফিটবিট অধিগ্রহণে বাধ সেধেছে অস্ট্রেলিয়ার অ্যান্টিট্রাস্ট নীতিনির্ধারক সংস্থা।

২১০ কোটি মার্কিন ডলারে ফিটবিট অধিগ্রহণের পরিকল্পনা ছিলো গুগলের। মঙ্গলবার অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) গুগলের আবেদন বাতিল করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি বেশ কিছু বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে লড়াই চলছে গুগলের। স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিজস্ব প্ল্যাটফর্মে প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোকে অর্থ দিতে হবে গুগল এবং ফেইসবুককে, এমন এক আইনের প্রস্তাবও করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে এ নিয়েও চলছে গুগলের দ্বন্দ্ব।

জুন মাসেই ফিটবিটের সঙ্গে চুক্তি নিয়ে প্রতিবাদ জানিয়েছে এসিসিসি। এই অধিগ্রহণের মাধ্যমে গুগলের কাছে অনেক বেশি গ্রাহক ডেটা চলে যাবে এবং এতে স্বাস্থ্য ও অনলাইন বিজ্ঞাপন বাজার ক্ষতিগ্রস্থ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

আদালতের শর্ত অনুযায়ী অধিগ্রহণের মাধ্যমে এই শঙ্কাগুলো কিছুটা কাটানোর চেষ্টা করেছে গুগল। প্রতিদ্বন্দ্বী পরিধেয় ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক আচরণ করা হবে এবং বিজ্ঞাপনের জন্য স্বাস্থ্যবিষয়ক ডেটা ব্যবহার করা হবে না, এমন শর্ত রাখতেও রাজি হয়েছিলো সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে এসিসিসি চেয়ারপার্সন রড সিমস বলেছেন, “যদিও আমরা জানি ইউরোপিয়ান কমিশন সম্প্রতি গুগলের একই ধরনের অধিগ্রহণ প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে, আমরা এমন জটিল ও গতিশীল খাতে এ ধরনের দীর্ঘমেয়াদী অধিগ্রহণে সন্তুষ্ট নই।”

অস্ট্রেলিয়ান নীতিনির্ধারক আরও উল্লেখ করেছে যে, মার্কিন বিচার বিভাগের মতো অন্যান্য আরও কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্ত নেয়নি।

বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার এবং ২০২১ সালের ২৫ মার্চ নতুন সিদ্ধান্ত জানানোর কথাও জানিয়েছে এসিসিসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পানিতে পড়লে নষ্ট হবে না স্যামসাংয়ের ইয়ারবাড
প্রযুক্তি সংবাদ

পানিতে পড়লে নষ্ট হবে না স্যামসাংয়ের ইয়ারবাড

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
প্রযুক্তি সংবাদ

একশরও বেশি দেশে পাওয়া যাচ্ছে ইউটিউব শর্টস

নতুন মনিটাইজেশনের গাইডলাইন আনলো ইউটিউব
নির্বাচিত

ভিডিওতে বিজ্ঞাপন দেখালেও সবাইকে টাকা দেবে না ইউটিউব

সুবিধাবঞ্চিত শিশুরা দেখলো ‘আমাদের ছোট রাসেল সোনা’
নির্বাচিত

সুবিধাবঞ্চিত শিশুরা দেখলো ‘আমাদের ছোট রাসেল সোনা’

টেকনো যমুনা ফিউচার পার্কে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে
প্রযুক্তি সংবাদ

টেকনো যমুনা ফিউচার পার্কে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে

ডেল ইনস্পিরন ১৩:  ডেলের  এর নতুন সংযোজন 
প্রযুক্তি সংবাদ

ডেল ইনস্পিরন ১৩: ডেলের  এর নতুন সংযোজন 

Load More

ট্রেন্ডিং টপিক

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2020

গুগলের ফিটবিট অধিগ্রহণে বাধা অস্ট্রেলিয়ায়

Techzoom.TV |
TechzoomTV