Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টানা ৫ বছর ‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 December 2020
টানা ৫ বছর ‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

শক্তিশালী আর্থিক সক্ষমতা ও তারল্য তহবিলের জন্য সর্বশেষ ২০২০ অর্থবছরেও ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে ওয়ালটন। এই নিয়ে একটানা ৫ বছর ক্রেডিটের সর্বোচ্চ রেটিং ‘এএএ’ অর্জন করলো বাংলাদেশী এই ইলেকট্রনিক্স জায়ান্ট। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্পে বাংলাদেশে একমাত্র ওয়ালটনই এই কৃতিত্ব অর্জন করেছে। সবমিলিয়ে একটি সফল মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে নিজের অবস্থান সুদৃঢ করছে ওয়ালটন।

‘ট্রিপল এ’ হলো কোনো প্রতিষ্ঠানের ক্রেডিটের সর্বোচ্চ রেটিং, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অঙ্গীকার পূরণের সর্বোচ্চ সক্ষমতাসহ ব্যবসায়িক ও আর্থিক লেনদেনে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে নির্দেশ করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) কাছ থেকে দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ রেটিং এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ওয়ালটনের ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত ও চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ত্রৈমাসিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিবরণী পর্যালোচনার ভিত্তিতে এই ক্রেডিট রেটিং দেয়া হয়।

এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, টানা ৫ বছর সর্বোচ্চ ক্রেডিটে রেটিং ‘ট্রিপল এ’ পাওয়া সত্যিই এক বিশাল অর্জন। এটা সম্ভব হয়েছে ওয়ালটনের অভিজ্ঞ পরিচালনা পর্ষদ, আধুনিক ও বিজ্ঞানসম্মত পরিচালন পদ্ধতি, বিশ্বমানের করপোরেট কালচার, মানসম্মত পণ্য উৎপাদন ও সেবা ব্যবস্থাপনা, শক্তিশালী প্রতিযোগিতামূলক অবস্থান, সর্বোচ্চ মানের মূলধন ব্যবস্থাপনা, আর্থিক অঙ্গীকার পূরণের সক্ষমতা ও শক্তিশালী তারল্য অবস্থানের কারনেই। ওয়ালটনের এই কৃতিত্বের অংশীদার দেশের সকল ক্রেতা এবং শুভাকাঙ্খীরা। তারা ওয়ালটন পণ্যের প্রতি আস্থা রাখছেন বলেই দেশ-বিদেশে একের পর এক সাফল্যের মাইলফলক অর্জন করা সম্ভব হচ্ছে।

জানা গেছে, ২০১৫-১৬ থেকে শুরু করে সর্বশেষ অর্থবছর ২০১৯-২০ পর্যন্ত টানা ৫ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জন করেছে ওয়ালটন।

উল্লেখ্য, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার ইতিহাসে সর্বোচ্চ ইপিএস নিয়ে তালিকাভুক্ত কোম্পানি। দেশে সর্বপ্রথম ডাচ পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত ওয়ালটনের প্রতিটি শেয়ারের কাট-অফ প্রাইস ৩১৫ টাকা নির্ধারণ করা হয়। তবে, আইপিওতে সাধারন বিনিয়োগকীদের কাছে কাট-অব প্রাইসের চেয়ে ২০ শতাংশ কমে অর্থাৎ ২৫২ টাকায় শেয়ার ইস্যু করে ওয়ালটন। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু হয়। ওয়ালটন শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ সৃষ্টির ফলে লেনদেন শুরুর দিন থেকে টানা আট কার্য দিবস কোম্পাটির শেয়ার দর বৃদ্ধিতে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। যা পুঁজিবাজার ইতিহাস বিরল।

সূত্রমতে, করোনাভাইরাসের মহামারির মধ্যেও ওয়ালটনের তৈরি ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বেড়েছে। বর্তমানে ওয়ালটনের তৈরি প্রযুক্তি পণ্য রপ্তানি হচ্ছে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের জার্মানি, পোল্যান্ড ও গ্রিসের মতো উন্নত বিশ্বের ৪০টি দেশে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহজে অনলাইনে ট্রেনের ঈদের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

সহজে অনলাইনে ট্রেনের ঈদের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে

লেনোভোর নতুন ল্যাপটপে চার্জ থাকবে সাড়ে ১৬ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

লেনোভোর নতুন ল্যাপটপে চার্জ থাকবে সাড়ে ১৬ ঘণ্টা

ঈদকে ঘিরে ‘অপো’র মেগা গিফট ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

ঈদকে ঘিরে ‘অপো’র মেগা গিফট ক্যাম্পেইন

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো

ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো
নির্বাচিত

ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্সের নৈরাজ্যের দায় ই-ক্যাব নেতাদেরও

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 December 2020

টানা ৫ বছর ‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix