Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করবে হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 January 2021
ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করবে হোয়াটসঅ্যাপ
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের কাছ থেকে নেয়া তথ্য মালিক সংস্থা ফেসবুক ইনকরপোরেশনের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে গ্রাহকরা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পেতে শুরু করেছেন। ভারতে অ্যান্ড্রয়েড বা আইওএস উভয় অপারেটিং সিস্টেমে চলা মোবাইলে হোয়াটসঅ্যাপ এই ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে।

এতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ তার শর্ত ও গোপনীয়তার নীতি বদল করছে। এতে ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্মতি না দিলে এই অ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যাবে ওই গ্রাহকের জন্য। তারা এটাও বলেছে, চাইলে যে কেউ হেল্প সেন্টারে গিয়ে তার অ্যাকাউন্ট মুছেও ফেলতে পারেন।

বিজ্ঞপ্তিটিতে তিনটি ক্ষেত্রে আপডেটের কথা উল্লেখ রয়েছে। এক. হোয়াটসঅ্যাপ পরিষেবা ও আপনার (গ্রাহকের) তথ্য আমরা যেভাবে ‘প্রসেস’ করি। দুই. ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিভাবে ফেসবুকের পরিষেবাগুলো ও হোয়াটসঅ্যাপ চ্যাট সংরক্ষণ ও ব্যবহার করতে পারবে। তিন. ফেসবুকের সঙ্গে আমাদের অংশীদারি কি ধরনের, কিভাবে ফেসবুকের অন্যান্য প্রোডাক্টকে আমরা তথ্য সরবরাহ করি।

গত কয়েক বছর ধরে আর্থিক লেনদেন পরিষেবার দিকে এগুতে চাইছে ফেসবুক। সেই লেনদেন সংক্রান্ত বার্তা বিনিময় হয় হোয়াটসঅ্যাপে। সেই সব বার্তা নিজের মতো করে ব্যবহার করতে বা রাখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে। গোপনীয়তার শর্তাবলি সেই উপযোগী করতে হচ্ছে হোয়াটসঅ্যাপকে। ব্যবসায়িক সংস্থাগুলোর জন্য হোয়াটসঅ্যাপের এনক্রিপটেড মেসেজ ও ফেসবুকের খোলা খাতার মধ্যে একটা স্থায়ী যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে মার্ক জাকারবার্গ।

তৃতীয় পক্ষের কাছে ফেসবুকের তথ্য বিক্রির কারণে গত কয়েক বছরে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে জাকারবার্গকে। হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা মূলত ভাল যোগাযোগ ব্যবস্থা ও এনক্রিপশনের কারণে। অথচ প্রতিদিন বা মাসে একবার হলেও কোনো ইমেইল অ্যাকাউন্টে যখন বার্তা ও মিডিয়া ফাইল ‘ব্যাক আপ’ করা হয়, তখন গোপন সেসব বার্তার এনক্রিপশন নামের রক্ষাকবচটি আর থাকে না।

হোয়াটসঅ্যাপ এবার সরাসরি জানিয়ে দিয়েছে, গ্রাহকদের নাম, ফোন নম্বর, ফোনের তথ্য, আইপি অ্যাড্রেস, গ্রাহকের বার্তা বিনিময়ের ধরন, লেনদেন তথ্যসহ অন্যান্য কিছু তথ্য তারা এখন থেকে ফেসবুকের অন্য সংস্থাগুলোর সঙ্গে শেয়ার করবে। এটি তারা কখনো সরাসরি করবে আবার কখনো অনুমতি নিয়ে করবে বলে জানানো হয়েছে।

ফেসবুকের তথ্য চুরির বিষয়টি নতুন কিছু নয়। এবার বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য সরাসরি তুলে দেয়া হচ্ছে ফেসবুকের কাছে। ফেসবুক এই তথ্য নিয়ে কি করবে সেটা প্রশ্ন উঠেছে গ্রাহকদের অনেকের ভেতর।

ফেসবুক পেমেন্টস ইনকর্পোরেশনের প্রয়োজনের কথা আগেই বলা হয়েছে। এছাড়া ওনাভো, ওকুলাস, ক্রাউডট্যাঙ্গল নামে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে ফেসবুকের। ওকুলাস অনলাইন গেম সংক্রান্ত সংস্থা। ক্রাউডট্যাঙ্গল একটি অনুসন্ধানী সংস্থা। নিরন্তর খুঁজে চলেছে, কোথায় কী হচ্ছে, কোনটা খবর হতে পারে, কার কথার গুরুত্ব কতটা, আমেরিকার নির্বাচনে কী হচ্ছে, রাশিয়ার কী প্রভাব আফ্রিকায়- এমন হাজারো বিষয় ঘেঁটে কোনো প্রতিষ্ঠানকে আরও বেশি নিখুঁত লক্ষ্যে তীর ছুড়তে সাহায্য করে এরা।

এনবিসি নিউজ কোন খবরকে জাতীয় স্তরে দেবে নাকি সাধারণভাবে উপস্থাপন করবে সেক্ষেত্রে এই অ্যাপের সাহায্য নেয় তারা। করোনায় কারা পিছিয়ে গেল, কি পদক্ষেপ নিলে প্রভাব বেশি হবে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে ক্রাউডট্যাঙ্গল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!
প্রযুক্তি সংবাদ

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!

১ কোটি ৬৫ লাখ ইউনিট বিক্রি হল হুয়াওয়ে পি৩০ প্রো
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও স্মার্টফোন ‘সিংহাসন’ ফেরত নেবে হুয়াওয়ে

চোখের পলক ফেলার আগে চার্জ হয়ে যাবে এই তিন ফোন
প্রযুক্তি সংবাদ

চোখের পলক ফেলার আগে চার্জ হয়ে যাবে এই তিন ফোন

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প

ফোনের ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরে পাওয়ার ৩ উপায়
নির্বাচিত

ফোনের ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরে পাওয়ার ৩ উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2021

ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করবে হোয়াটসঅ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix