Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 January 2021
বাংলাদেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বিপজ্জনক পর্যায়ে দাঁড়িয়েছে। মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই তথ্য সন্ত্রাস মোককাবেলায় কাজ করতে হবে। সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওয়েবিনারে ঘাতক দালাল নির্মুল কমিটি আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃায় এসব কথা বলেন।

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এর সভাপতিত্বে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মুল কমিটির নেতা শ্যামলী নাসরিন চৌধুরী, কাজী মকুল,আনিস মনির, অমি রহমান পিয়াল , লিনা পারভিনপ্রমূখ বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করতে চেয়েছিল। ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ২১ বছর বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন, রাজনীতির মহাকাব্যের মহানায়ক। ষাটের দশকে পৃথিবীর অনেক নেতার জীবনী অধ্যয়ন করেছি কিন্তু এখন তূলনা করলে দেখি বঙ্গবন্ধু ছিলেন এক এবং অদ্বিতীয়।

মন্ত্রী দেশ ও জাতির বিরুদ্ধে অপপ্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা তুলে ধরে বলেন, ক্ষতিকর যে কোন ওয়েবসাইট বন্ধ করার সক্ষমতা সরকারের আছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের কনটেন্ট বন্ধ করা যায় না। এ ব্যাপারে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও সিঙ্গপুরসহ কয়েকটি দেশের গৃহীত আইনগত প্রক্রিয়ার দৃষ্টান্ত তুলে ধরে মন্ত্রী বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তারা খুব বেশী একটা সাড়া এক্ষেত্রে দিচ্ছে না। দেশ ও জাতির প্রয়োজনে সরকার এ বিষয়ে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের সাথে কয়েকটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

দেশে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, মুক্তিযুদ্ধের শক্তির বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে কিন্তু প্রতিবাদের জন্য সুংসগঠিত প্লাটফর্ম গড়ে ওঠেনি। তাদেরকে আইনগতভাবে এবং মিথ্যাচার মোকাবেলায় অনলাইন বাহিনীর দরকার। তারা সক্রিয় হলে গুজব রটনাকারীরা সুবিধা করতে পারবে না। তিনি বলেন, পরাজিত শক্তির অপপ্রচারের বিপরীতে সত্য তথ্য তুলে ধরতে আমরা পারিনা। এই শুন্যতা পূরণ করতে উদ্যোগ নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে অনলাইন আন্দোলন গড়ে তুলতে হবে।

বক্তারা অন লাইনে জ্ঞানভিত্তিক লড়াই চালিয়ে যাওযার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রচারণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনালেখ্য তুলে ধরতে হবে। তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী মাধ্যম যারা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেই অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমকে দেশে নৈরাজ্য, অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়াতে সবচেয়ে বেশী তৎপর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ISPAB নির্বাচন: ISP UNITED টিম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া
প্রযুক্তি সংবাদ

ISPAB নির্বাচন: ISP UNITED টিম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু

এবার অ্যাপেই মিলবে সঞ্চয়পত্রের সব তথ্য
প্রযুক্তি সংবাদ

এবার অ্যাপেই মিলবে সঞ্চয়পত্রের সব তথ্য

সারাইয়ের জন্য পৌনে পাঁচ লাখ গাড়ি ডেকে পাঠিয়েছে টেসলা
প্রযুক্তি বাজার

সারাইয়ের জন্য পৌনে পাঁচ লাখ গাড়ি ডেকে পাঠিয়েছে টেসলা

আলিবাবার শীর্ষপদ ছাড়লেন জ্যাক মা, নতুন প্রধান ঝাং
ই-কমার্স

২৮ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা আলিবাবার

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
নির্বাচিত

আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি নিয়ে প্রশ্ন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 January 2021

বাংলাদেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

Techzoom.TV |
TechzoomTV