Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ জানুয়ারি ২০২১
দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও আন্তরিকতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দশ বছরে দেশে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, কর্ম এবং প্রযুক্তিতে নারীরা নেতৃত্ব দিবে।ইতিহাস বলে মাতৃতান্ত্রিক সমাজই হলো আমাদের ভিত্তি আমি প্রত্যাশা করি বিশ্বটা আবার মাতৃতান্ত্রিক সমাজেই পৌছাক। কৃষিযুগ পর্যন্ত আমরা সেই যুগেই ছিলাম।মেয়েরা নিজেদের সৃজনশীলতা দিয়ে ভবিষ্যতের ব্যবসা- বাণিজ্যের নিয়ন্ত্রণ নেবেন।

মন্ত্রী গতকাল শনিবার রাতে ঢাকায় ওয়েবিনারে পিআরআই ও বণিক বার্তা আয়োজিত আর্থিক লেনদেনে জেন্ডার অসমতা দূরীকরণে প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বণিক বার্তা সম্পাদক হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে, সেলিমা আহমেদ এমপি, পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বিজিএমইএ প্রেসিডেন্ড রুবানা হক, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বিকাশ এর সিইও কামাল কাদির, ব্র্যাকের পরিচালক কেএএম মোর্শেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হুমায়ুন কবির, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী প্রমূখ বক্তৃতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন বাংলাদেশের রূপান্তরের ক্ষেত্রে মেয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে বলেন, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ পেলে নারীরা অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে ওদেরকে শেকল দিয়ে ঘরে বেধে রাখার দিন শেষ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছেন্। এরই ধারাবাহিকতায় কর্মক্ষেত্রে সুবিধা প্রসারিত হয়েছে যা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পাথেয়। নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মক্ষেত্রে নারীর অংশ গ্রহণ এই বিষয় গুলো ব্যাপক আলোচনার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, পঞ্চাশ বছর আগেও নারী শিক্ষার হার ছিলো একেবারেই কম।

আগামী দিনের ব্যবসা বাণিজ্য বড় পুজির কাছে থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সৃজনশীলতা ও মেধা নগরকেন্দ্রীক হবে না, পুরো দেশ থেকে আসবে।

তিনি বলেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আর্থিক লেনদেনে গত একযুগে নারীর অন্তর্ভুক্তিতে অভাবনীয় ভূমিকা রেখেছে।

ব্যাংকসমূহে মেধাসম্পদের মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে দেশে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার উদ্যোগ নিয়েছে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে ধন্যবাদ। মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে জাতীয় জীবনের এগিয়ে যাওয়ার এক বিস্ময়কর কর্মসূচি উল্লেখ করে বলেন, কোভিডকালে অচল জীবনযাত্রা সচল রাখার মাধ্যমে বাংলাদেশ উন্নত বিশ্বের জীবনযাত্রার সাথে কোন অংশেই পিছিয়ে নেই। তিনি মূল প্রবন্ধকার তানিয়া হক এর সাথে একমত হয়ে আর্থিক খাতে বাংলা ভাষা প্রচলনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোন বিচারে পুরুষের তুলনায় নারী উদ্যোক্তারা অনেক বেশী সফল ও সৃজনশীল। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে ঋণ নেওয়ার পরিবর্তে নারীরা এখনো অনানুষ্ঠানিক খাত থেকে বেশী ঋণ নিচ্ছেন। গত কয়েক দশকে নারী পুরুষের বিদ্যমান বৈষম্য কমে এসেছে বলে তারা উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম!
কিভাবে করবেন

ফোন দেরিতে চার্জ হয় যে সকল কারণে

জাপানে কোম্পানিগুলোর আস্থা তৈরিতে কাজ করছে বেসিস: পলক
প্রযুক্তি সংবাদ

জাপানে কোম্পানিগুলোর আস্থা তৈরিতে কাজ করছে বেসিস: পলক

যতোসব টিকটক কেলেঙ্কারী !
প্রযুক্তি সংবাদ

১০ মিনিট হচ্ছে টিকটকের ভিডিও দৈর্ঘ্য

গ্যালাক্সি এস২৪ আল্ট্রা: স্যামসাং আনছে কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন
নির্বাচিত

গ্যালাক্সি এস২৪ আল্ট্রা: স্যামসাং আনছে কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন

স্মার্টফোনের গতি কমায় যেসব অ্যাপ
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের গতি কমায় যেসব অ্যাপ

বেজোসের ফোন হ্যাকিং তদন্তে এফবিআই
নির্বাচিত

বেজোসের ফোন হ্যাকিং তদন্তে এফবিআই

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ
ই-কমার্স

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ জানুয়ারি ২০২১

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV