Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একাডেমিয়ার সকল উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তবে রূপদান করবে ইউনিবেটর: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 January 2021
শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানালেন পলক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং আইইবি এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো “ইউনিবেটর” প্রোগ্রাম। আজ সকাল ১০ ঘটিকাটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সদর দপ্তরে ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে পলক বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, গ্র্যাজুয়েট কিংবা গবেষকদের থিসিস, ফাইনাল ইয়ার প্রজেক্ট কিংবা এসাইনমেন্টগুলোর সকল উদ্ভাবনী চিন্তা এবং সেগুলোকে পন্য বা সেবায় রুপান্তরের মাধ্যমে বিজনেস ভেঞ্চারে পরিনত করার জন্যেই ইউনিভার্সিটি ইনকিউবেটর তথা সংক্ষেপে “ইউনিবেটর” প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রতি বছর প্রায় ১০ লক্ষ গ্র্যাজুয়েট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো হতে পাস করে বের হয়। নিয়মানুসারে তাদের প্রত্যেককেই কোনো না কোনো থিসিস, রিসার্চ কিংবা ফাইনাল ইয়ার প্রজেক্ট জমা দিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হয়। শিক্ষক, শিক্ষার্থী, গ্র্যাজুয়েট কিংবা গবেষকদের এই রিপোর্টগুলোতে বেশ কিছু ডিজরাপটিভ প্রযুক্তি ও উদ্ভাবনী আইডিয়া থাকে। সেগুলো বাস্তব জীবনে পণ্য কিংবা সেবায় রুপান্তর করে সেটার ভিত্তিতে নতুন নতুন বিজনেস ভেঞ্চার তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেন্টর তৈরির জন্য ইউনিবেটর প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার চুয়েট প্রকল্প এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টার।

ইউনিবেটর প্রোগ্রামের প্রথম ধাপে ২০টি বাছাইকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেন্টর হিসেবে গড়ে তোলার জন্য চারদিন ব্যাপী বাংলাদেশের প্রথম মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প আয়োজন, দেশ সেরা ১০টি একাডেমিক প্রজেক্ট বাছাই এর প্রতিযোগিতা এবং সেই ১০টি প্রজেক্টকে মাস ব্যাপী ইনকিউবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের স্টার্টআপ হিসেবে বাজারে আনার পরিকল্পনা করা হয়েছে। সেরা ১০টি প্রকল্পকে বিনামূল্যে এক মাসের ইনকিউবেশন, স্টার্টআপ লঞ্চিং প্রোগ্রামসহ যাবতীয় ট্রেনিং এবং মেন্টরিং সুবিধা দেয়া হবে এই প্ল্যাটফর্ম থেকে। এছাড়াও দেশব্যাপী স্থাপিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার ও সফটওয়্যার টেকনোলজি পার্কের মত স্থাপনাগুলোতে এক বছরের জন্য বিজনেস স্পেস প্রদান করার পাশাপাশি ইনোভেশন ডিজাইন এন্ড অন্ট্রাপ্রেনরশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্প এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড হতে ১০ লক্ষ টাকার অনুদানসহ ইক্যুইটি ফান্ডিং এর জন্যও সুযোগ প্রদান করা হবে।

ইউনিবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ এন এম সফিকুল ইসলাম (যুগ্ম সচিব) সহ আরও অনেকেই।

অনুষ্ঠানে আগত এবং ভার্চুয়ালি যুক্ত সকলকে স্বাগত জানান চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (টেকনিক্যাল) সৈয়দ জাহুরুল ইসলাম (যুগ্ম সচিব), উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার। ইউনিবেটর সম্পর্কে বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরামর্শক (স্টার্টআপ পলিসি ও ইনকিউবেশন স্ট্র্যাটেজি) আশিকুর রহমান রুপক এবং সঞ্চালনা করেন আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী মো. রনক আহসান। এছাড়াও সারাদেশ হতে বাছাইকৃত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে মেন্টর হিসেবে নির্বাচিত ২০জন শিক্ষক ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

ইউনিবেটর সম্পর্কে বিস্তারিত জানা যাবে (www.unibatorbd.org) এই ওয়েবসাইটে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি সংবাদ

ডেটিং অ্যাপে প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন তরুণরা

গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠার প্রত্যয়ে ওয়ালটন ক্যাবলসের
প্রযুক্তি সংবাদ

গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠার প্রত্যয়ে ওয়ালটন ক্যাবলসের

জিডি করা যাবে ঘরে বসেই
প্রযুক্তি সংবাদ

জিডি করা যাবে ঘরে বসেই

নগদের প্রায় ২৪০০ কোটি টাকা লোপাট
প্রযুক্তি সংবাদ

নগদের প্রায় ২৪০০ কোটি টাকা লোপাট

বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি প্রফেশনালদের চাহিদা আকাশচুম্বী
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি প্রফেশনালদের চাহিদা আকাশচুম্বী

জার্মানির রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড পেল রিয়েলমি এক্স২ প্রো মাস্টার এডিশন
নির্বাচিত

জার্মানির রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড পেল রিয়েলমি এক্স২ প্রো মাস্টার এডিশন

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2021

একাডেমিয়ার সকল উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তবে রূপদান করবে ইউনিবেটর: পলক

Techzoom.TV |
TechzoomTV