Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং নিয়ে এই অদ্ভুত ফ্যাক্ট গুলো কি আপনি জানেন ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 February 2021
উৎপাদন ভিয়েতনামে সরানোর খবর ‘অসত্য’: স্যামসাং
Share on FacebookShare on Twitter

‘স্যামসাং’ ব্র্যান্ড আমাদের খুব পরিচিত। এই ব্র্যান্ডের সাথে অনেকেই পরিচিত এর বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী বা স্মার্টফোনের মাধ্যমে। স্মার্টফোন উৎপাদনের দিক দিয়ে বিশ্বের এক নাম্বার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে বর্তমানে ‘স্যামসাং’। কিন্তু, অনেকেই হয়তো জানেনা এই ‘স্যামসাং’ এর পিছনের ইতিহাস। সেই ইতিহাস পার করেই আজ এই অবস্থানে এসেছে ‘স্যামসাং’। আজ আপনাদের জানানোর চেষ্টা করবো এই ‘স্যামসাং’ এর অজানা কিছু ইতিহাস বা ফ্যাক্টস নিয়ে। তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক বিস্তারিতঃ⤵

‘স্যামসাং’কে অনেকেই চিনে থাকি মোবাইল ব্র্যান্ড হিসেবে। এর বাইরে হয়তো ইলেকট্রনিকস। কিন্তু, অদ্ভুত হলেও সত্য, এই ব্র্যান্ডের ‘জাহাজ নির্মান কেন্দ্র’ রয়েছে। এই কেন্দ্রের আয়তন ৪০কোটি বর্গফুট।

অদ্ভুত ব্যাপার হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচু দালান ‘বুর্জ খালিফা’ও নির্মান করেছে ‘স্যামসাং’।

কিন্তু, এই ‘স্যামসাং’ এর শুরুটা হয়েছিলো সামান্য একজন নুডলস বিক্রেতার হাত ধরে। ব্যাবসায়িক চিন্তাভাবনার শুরুতেই তার ভাবনা ছিলো মুদি দোকান গড়ে তোলা।
যাই হোক এই ‘স্যামসাং’ ব্র্যান্ড হচ্ছে মূলত দক্ষিন কোরিয়ান একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ‘লি বিয়ং চল’। তিনি দক্ষিন কোরিয়ার ‘ইউরিয়ং’ এ এক ধনাঢ্য পরিবারে ১৯১০ সালে জন্মগ্রহণ করেন। গ্রাজুয়েশন শেষ করতে তাকে পাঠানো হয়েছিলো টোকিও’র ‘ওয়াসেডা’ বিশ্ববিদ্যালয়ে।

১৯৩৮ সালের ১লা মার্চ মাত্র ২৭ ডলার দিয়ে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলেন। যেটির নাম দিলেন ‘স্যামসাং’। ৪০ জন কর্মচারী এবং কয়েকটি ট্রাক নিয়ে একটি গ্যারেজে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। গ্যারেজটি ছিল একটি গুদাম ঘরের মতো। শহরের মধ্যে যেসব মুদি দোকান রয়েছে সেখানে তারা পণ্য পরিবহন করতো।

আস্তে আস্তে এই ব্যবসা সামনে এগুতে থাকলো। ‘লি’ তখন তার সব সঞ্চয় একেবারে বিনিয়োগ করে বিশাল পরিমাণ পণ্য কিনলেন এবং সেইসাথে সেই পণ্যগুলোর ভিতরে দিলেন আকর্ষণীয় ছাড়। ফলে মানুষজন তার পণ্যের প্রতি ঝুঁকতে থাকলো। কয়েকদিনের মধ্যেই দেখা গেল অসংখ্য ট্রাক নানারকম মুদি দ্রব্য নিয়ে চীনের উদ্দেশ্যে যাতায়াত করছে। এভাবেই এগিয়ে যেতে থাকলো ‘স্যামসাং’।খুব অল্প সময়ের মধ্যেই তখন স্যামসাংয়ের পাবলিসিটি বেড়ে চলেছিল। কিছুদিনের মধ্যেই সেই দেশের গণ্ডি পেরিয়ে এটির প্রতি অন্যদেশের জনপ্রিয়তা শুরু হয়ে যায়।

‘স্যামসাং’ শব্দটি হচ্ছে একটি কোরিয়ান শব্দ। যেখানে স্যাম অর্থ হচ্ছে তিন এবং সাং অর্থ হচ্ছে তারা। অর্থাৎ পুরোটা মিলে হয় থ্রি স্টার বা তিন তারা। এছাড়াও কোরিয়ান ভাষায় স্যাম শব্দটির আরেকটি অর্থ হচ্ছে শক্তিশালী। স্থানীয় পণ্যের পাশাপাশি তারা যে নুডুলস বিক্রি করতো সেটার প্যাকেটে দেয়া থাকতো এই থ্রি স্টারের চিহ্ন। যেটি ছিলো তাদের কোম্পানির লোগো। ১৯৪৫ সালে শুরু হওয়া যুদ্ধ এবং কিছু রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে এই কোম্পানিটিকে নানান দুর্ভোগ পোহাতে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়ান জাপানি এবং উপনিবেশিক শাসনের পতন ঘটে। এসময় বিচক্ষণ এবং দূরদর্শী সেই ‘লি’ কোম্পানিটির সদরদপ্তর সরিয়ে নিয়ে খুব দ্রুত ‘সিউলে’ নিয়ে আসেন। বিভিন্ন ধরনের বিভিন্ন পদের মানুষের সাথে সে সময় ‘লি’ এর ছিল ভালো সম্পর্ক। ফলে নানা বিপদ আপদের মধ্য দিয়েও তিনি তার এ প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যান। সে সময়ে সেই সিউলে আক্রমণ হলে ‘লি’ তার এই প্রতিষ্ঠানটি আবারও পরিবর্তন করে নিয়ে যান উত্তর কোরিয়াতে। সেই সাথে তিনি ‘বুসাণ’ শহরে একটি গোল্ফ নির্মাণ করেন।

১৯৬১ সালে ‘লি’ নতুন সরকারের সাথে একটি লেনদেনের চুক্তি করেন। তার পরিকল্পনা ছিল কোরিয়ার পাশাপাশি বিশ্ববাজারে তার এই ব্যবসাকে নতুনভাবে আবারো গড়ে তুলবেন। ১৯৬৯ সালে প্রথমবারের মতো স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ নামে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর নির্মাতা প্রতিষ্ঠান যুক্ত হয় ‘স্যামসাং’ কর্পোরেশনের সঙ্গে। ১৯৭০ সালে ‘স্যামসাং’ তাদের প্রথম তৈরীকৃত সাদাকালো টেলিভিশন বাজারে ছাড়ে। মূলত এই টেলিভিশনের মাধ্যমেই তারা তাদের ইলেকট্রনিকস যাত্রা শুরু করে। এরপর আস্তে আস্তে ইলেকট্রনিকস দুনিয়ায় ‘স্যামসাং’ আস্তে আস্তে তাদের অবস্থান অনেক শক্ত করতে থাকে। ইলেকট্রনিক্স দুনিয়ায় ব্যাপক সফলতার আভাস পেয়ে, পরের বছরগুলোতে ‘স্যামসাং’ তাদের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করে।

১৯৮০ সালে ‘স্যামসাং’ ইলেকট্রনিকস গবেষণা ও উন্নয়ন কাজে ব্যাপকভাবে বিনিয়োগ করতে শুরু করে। এর ফলে গড়ে ওঠে স্যামসাং ইলেকট্রনিক্স ডিভাইস, স্যামসাং কর্নিং, স্যামসাং ইলেক্ট্রো মেকানিক্স এবং স্যামসাং টেলিকমিউনিকেশনের মত নানান শাখা। ১৯৯০ সালে স্যামসাং আন্তর্জাতিক কর্পোরেশন হওয়া শুরু করে। ১৯৯২ সালে বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ প্রস্তুতকারক হয়ে ওঠে এই স্যামসাং।

২০০০ সালে সব ইলেকট্রনিক্স কোম্পানি কে পিছনে ফেলে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নাম করে নেয় ‘স্যামসাং’। ২০১০ সালে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সারা বিশ্বে ১৯তম স্থান দখল করে ‘স্যামসাং ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে হুয়াওয়ের নতুন চমক
কিভাবে করবেন

নতুন স্মার্টফোন কিনছেন? এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে ওয়ানপ্লাস
প্রযুক্তি বাজার

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে ওয়ানপ্লাস

স্টারলিংকের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল`র বৈঠক
প্রযুক্তি সংবাদ

স্টারলিংকের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল`র বৈঠক

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সম্পর্কে না জেনেও ইউটিউবে মাসে আয় ৭০ হাজার

বাজারে আসছে উড়ন্ত সাইকেল!
অটোমোবাইল

বাজারে আসছে উড়ন্ত সাইকেল!

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত
প্রযুক্তি সংবাদ

ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে বিটিআরসিকে নির্দেশনা

Load More

ট্রেন্ডিং টপিক

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 February 2021

স্যামসাং নিয়ে এই অদ্ভুত ফ্যাক্ট গুলো কি আপনি জানেন ?

Techzoom.TV |
TechzoomTV