Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপে শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে আইসিটি বিভাগের সঙ্গে রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ মার্চ ২০২১
অ্যাপে শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে আইসিটি বিভাগের সঙ্গে রবি
Share on FacebookShare on Twitter

মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডি অ্যাপসের (www.bdapps.com) মাধ্যমে ডিজিটাল শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং টেলিকম অপারেটর রবি।

এজন্য আইসিটি বিভাগ ও রবি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তবে প্রয়োজনে পাঁচ বছরের পরেও চুক্তির মেয়াদ বাড়ানো যাবে।

বৃহস্পতিবার বিসিসি মিলনায়তনে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই চুক্তির মাধ্যমে ডেভেলপাররা আইসিটি বিভাগের বর্তমান প্রশিক্ষণ সুবিধা পাবেন এবং বিডিঅ্যাপসের মাধ্যমে তাদের দক্ষতা গ্রাহকদের কাছে পৌঁছানোর মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হবেন।

বিডিঅ্যাপসের অগ্রগতির কথা উল্লেখ করে পলক বলেন, “অ্যাপ ডেভেলপার হিসেবে ক্যারিয়ার নির্বাচনে সারা দেশের তরুণ প্রজন্ম এবং উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হবে বিডিঅ্যাপস। বিডিঅ্যাপস রবির থাকলেও আইসিটি বিভাগের সঙ্গে আসায় তা ন্যাশনাল অ্যাপস্টোর হবে, এতে যেকোনো অপারেটর বা উদ্যোগ এর সঙ্গে যোগ হতে পারবে।”

২০২৫ সালের মধ্যে এক লাখ দক্ষ মোবাইল অ্যাপ ডেভলপার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে তরুণদের অ্যাপ তৈরিতে দক্ষতা তৈরি করতে পারলে বিলিয়ন ডলার আয়ের পথ রয়েছে।”

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “এই চুক্তির মাধ্যমে বিডিঅ্যাপস অ্যাপ্লিকেশন ডেভালপারদের জন্য আইসিটি বিভাগের হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে যুবসমাজের ডিজিটাল দক্ষতা তৈরিতে সকল আইসিটি বিভাগের প্রতিষ্ঠান; যেমন হাই টেক পার্ক, ডিজিটাল ল্যাব এবং অন্য সুযোগ সুবিধার ব্যবহার আরও সহজ হবে।”

মাহতাব জানান, অ্যাপ ডেভেলপমেন্টকে উৎসাহিত করতে বিডিঅ্যাপস ডেভেলপারদের জন্য প্রথম উইজার্ড ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট সলিউশন নিয়ে আসছে। যা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের উপর ব্যাপক প্রভাব তৈরিতে সাহায্য করবে।

বিডিঅ্যাপস ডেভেলপারদের প্রাথমিক মার্কেটিংয়ের জন্য বিনিয়োগ যোগান দিতে একটি তহবিল চালু করার ঘোষনা দেন রবি সিইও। সরকারের কাছে তরুণ এবং যোগ্য ডেভেলপারদের নিজস্ব ব্যবসা শুরুতে কর ছাড়ের সুযোগ দেওয়ার আহ্বান জানান মাহতাব।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ জানান, চুক্তির আওতায় আইসিটি বিভাগ বিডিঅ্যাপসের সঙ্গে সারা দেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ বুট ক্যাম্প এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে। অনুষ্ঠানগুলোর মাধ্যমে বিডিঅ্যাপস দেশের সব আইসিটি ল্যাব ব্যবহার করে সম্ভাব্য ডিজিটাল উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের অনবোর্ড করার কাজ ত্বরান্বিত করতে সক্ষম হবে।
আইসিটি বিভাগ চেষ্টা করবে অন্যান্য অপারেটর মোবাইল ব্যবহারকারীদের এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারের সুযোগ তৈরি করতে এবং এই লক্ষ্য অর্জনে বিডিঅ্যাপস তার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজ করবে।

শিহাব আহমেদ বলেন, আইসিটি বিভাগ এবং রবি নতুন পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ কর্মসূচি তৈরিতে একসঙ্গে কাজ করবে।

বিডি অ্যাপসে স্থানীয় মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলেপাররা তাদের তৈরি অ্যাপ হোস্ট করে তা বিক্রি করে আয় করতে পারবেন।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, বিডিঅ্যাপসের ওয়েবসাইটে বর্তমানে ১২ হাজারের বেশি ডেভেলপারের পাশাপাশি ২৩ হাজারের বেশি অ্যাপ রয়েছে। যার মধ্যে ২০ শতাংশই নারী ডেভেলপার। বিডিঅ্যাপসে একজন ডেভেলপার প্রতি মাসে সর্বাধিক দুই লাখ টাকা উপার্জন করছেন এবং ৩০০ এরও বেশি ডেভেলপার প্রতি মাসে ৩০ হাজার টাকা আয় করছেন।

গত পাঁচ বছরে বিডিঅ্যাপস একটি আত্মনির্ভর প্রজন্ম গড়ে তুলতে ডেভেলপারদের মধ্যে ৫৫ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে।

যে কোনও (প্রোগ্রামার এবং নন-প্রোগ্রামার উভয়ই) http://dev.bdapps.com/ ওয়েবসাইটের এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরি এবং প্রকাশের যাত্রা শুরু করতে পারবেন। যেকোনো চ্যালেঞ্জ বা সাহায্যর জন্য ডেভেলপাররা যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন এই ইমেইলে (support@bdapps.com)|

অনুষ্ঠানে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ভ্যাস এন্ড নিউ বিজনেস) আহমেদ আরমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড মিডিয়া কমিউনিকেশন্স) অনামিকা ভক্ত, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক অ্যাফেয়ার্স) শরীফ শাহ জামাল রাজসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০
নির্বাচিত

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট

এখনকার স্মার্টফোনে কেন একাধিক ক্যামেরা লেন্স থাকে?
প্রযুক্তি পরামর্শ

এখনকার স্মার্টফোনে কেন একাধিক ক্যামেরা লেন্স থাকে?

অনলাইন প্রতারণার ফাঁদ: কেউ হারাচ্ছেন সর্বস্ব কারও ভাঙছে সংসার
নির্বাচিত

অনলাইন প্রতারণার ফাঁদ: কেউ হারাচ্ছেন সর্বস্ব কারও ভাঙছে সংসার

ডিজাইন, পারফরম্যান্স ও দৈনন্দিন ব্যবহারের সমন্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

ডিজাইন, পারফরম্যান্স ও দৈনন্দিন ব্যবহারের সমন্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ
নির্বাচিত

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

ইলন মাস্ককে এবার ইউটিউব কিনতে বলছেন ভক্তরা
নির্বাচিত

ইলন মাস্ককে এবার ইউটিউব কিনতে বলছেন ভক্তরা

Load More

ট্রেন্ডিং টপিক

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

লন্ডনে বসছে স্যামসাংয়ের দ্বিতীয় ‘আনপ্যাকড’: জুলাইয়ে আসছে নতুন ৩টি ফোল্ডেবল ফোন!
প্রযুক্তি সংবাদ

লন্ডনে বসছে স্যামসাংয়ের দ্বিতীয় ‘আনপ্যাকড’: জুলাইয়ে আসছে নতুন ৩টি ফোল্ডেবল ফোন!

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই
প্রযুক্তি সংবাদ

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix