Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ মার্চ ২০২১
গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন
Share on FacebookShare on Twitter

যেকোন কিছু জানতে বা ছবি দেখতে সচরাচর মানুষ গুগলে অনুসন্ধান করেন৷ নারীদের ছবি অনুসন্ধানের ক্ষেত্রে সার্চ ইঞ্জিনটির অ্যালগরিদম কেমন সেটি জানতে ২০ হাজার ছবি ও ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করেছে ডয়চে ভেলে৷ তাতে গুগলের অ্যালগরিদমের কিছু একপাক্ষিক আচরণ লক্ষ্য করা গেছে৷

ইমেজ বা ছবি অনুসন্ধানের ক্ষেত্রে ‘ব্রাজিলিয়ান উইমেন’, ‘থাই উইমেন’ অথবা ‘ইউক্রেনিয়ান উইমেন’ লিখে সার্চে নারীদের যে ফলাফল আসে বা তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয় তা ‘আমেরিকান উইমেন’ বা ‘জার্মান উইমেন’ এর সার্চের ফলাফলের চেয়ে আলাদা৷

যেমন ‘জার্মান উইমেন’ এর ক্ষেত্রে সাধারণত রাজনীতিবিদ ও অ্যাথলিটদের ছবি বেশি দেখা যায়৷ অন্যদিকে ‘ডমিনিকান’ অথবা ‘ব্রাজিলিয়ান উইম্যান’ এর সার্চে নারীদের কম বয়সী সাঁতারের পোশাক পরা ও যৌন আবেদনময়ী ভঙ্গিমায় দেখায়৷

কয়েক হাজার ছবির বিশ্লেষণের জন্য গুগলের ক্লাউড ভিশন সেইফসার্চ সফটওয়্যারটি ব্যবহার করেছে ডয়চে ভেলে৷ এর মাধ্যমে যৌনতা অথবা অন্য আপত্তিকর ইমেজকে শনাক্ত করা যায়৷ এ ধরনের ছবির সংজ্ঞায়নে গুগল যে শব্দগুলো যুক্ত করেছে তার মধ্যে রয়েছে, ‘‘স্বল্প পোশাক, প্রায় নগ্ন অবস্থা, অশ্লীল বা উত্তেজনাপূর্ণ ভঙ্গিমা কিংবা শরীরের সংবেদনশীল অংশের কাছের ছবি৷’’

ডেটা বিশ্লেষণে দেখা যায়, ডমিনিকান রিপাবলিক ও ব্রাজিলের নারীদের নিয়ে গুগলের সার্চের ৪০ ভাগ ছবি এই ধরনের৷ এই হার ২০ শতাংশের উপরে থাইল্যান্ড, ইউক্রেন, চেক রিপাবলিক, ফিলিপাইন্স ও কলম্বিয়ার ক্ষেত্রেও৷ যেখানে আমেরিকার নারীদের ক্ষেত্রে তা মাত্র হার চার শতাংশ ও জার্মানির নারীদের মধ্যে পাঁচ শতাংশ৷

অর্থাৎ, দক্ষিণ আমেরিকাসহ পূর্ব ইউরোপ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে নারীদের একটি নির্দিষ্ট ধাঁচে উপস্থাপন করছে গুগল৷ সার্চের ফলাফলে আসা এই ছবিগুলোর বর্ণনা বা ওয়েবসাইটের সঙ্গে যেসব শব্দ থাকছে তার মধ্যে রয়েছে, ‘ম্যারি’, ‘ডেটিং’, ‘সেক্স’ বা ‘হটেস্ট’৷

বিশ্লেষণে দেখা যায় ‘ইউক্রেনিয়ান উইমেন’ এর সার্চের ফলাফলে আসা প্রথম ১০০টি ছবির মধ্যে ৬১টি লিংকই এমন কোন না কোন কনটেন্টের সঙ্গে সম্পর্কিত৷ চেক রিপাবলিক, মলদোভা এবং রোমানিয়ার ক্ষেত্রেও প্রায় একই চিত্র দেখা যায়৷ দক্ষিণ আমেরিকা বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্যেও এই প্রবণতা দেখা গেছে৷

বিপরীত দিক থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে এমন চিত্র খুব একটা দেখা যায় না৷ জার্মান নারীদের ক্ষেত্রে প্রথম ১০০ টি ছবির সঙ্গে মাত্র ১৬ টি কনটেন্টকে আপত্তিকর হিসেবে চিহ্নিত করা যায়৷ আর ফরাসি নারীদের ছবি অনুসন্ধানে এই হার ছয় শতাংশ৷

ছবির অনুসন্ধানে গুগলের অ্যালগরিদমের এমন পক্ষপাতমূলক ফলাফলের বিষয়ে গুগলের প্রেস অফিসে এই সংক্রান্ত প্রশ্নের একটি তালিকা পাঠানো হয় ডয়চে ভেলের পক্ষ থেকে৷ কিন্তু এই বিষয়ে বিস্তারিত জবাব তারা দেয়নি৷ এক বিবৃতিতে তারা বলেছে, সার্চের ফলাফলে ‘খোলামেলা কিংবা বিরক্তিকর’ কনটেন্ট আসতে পারে যা নারীদের নিয়ে ওয়েবে থাকা নেতিবাচক ও একপাক্ষিক ধারণা তুলে ধরতে পারে৷ প্রতিষ্ঠানটি বলছে ইন্টারনেটে যেইভাবে তথ্য সাজানো তার কারণেই সার্চের ফলাফলে এই ধরনের কনটেন্ট আসে৷ এই ব্যবস্থা পরিবর্তনে সমাধান খোঁজার কাজ চলছে উল্লেখ করলেও এই বিস্তারিত কিছু আর তারা জানায়নি৷

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

পেগাসাস নির্মাতাকে সেবা বন্ধের ঘোষণা দিলো অ্যামাজন
প্রযুক্তি বাজার

পেগাসাস নির্মাতাকে সেবা বন্ধের ঘোষণা দিলো অ্যামাজন

কম্পিউটার সিটি সেন্টারে প্রযুক্তিপণ্যের মেলা শুরু ১ ডিসেম্বর
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার সিটি সেন্টারে প্রযুক্তিপণ্যের মেলা শুরু ১ ডিসেম্বর

অর্থ নয়, শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের স্বর্ণের আংটি দেবে ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

অর্থ নয়, শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের স্বর্ণের আংটি দেবে ইনস্টাগ্রাম

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’
প্রযুক্তি সংবাদ

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’

ইমো অ্যাপে হেল্পলাইন ৩৩৩
নির্বাচিত

ইমো অ্যাপে হেল্পলাইন ৩৩৩

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ
বিবিধ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ

টানা তিন মাস বিক্রি বাড়ল বিওয়াইডির
অটোমোবাইল

টানা তিন মাস বিক্রি বাড়ল বিওয়াইডির

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
টেলিকম

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
প্রযুক্তি পরামর্শ

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন শুধু প্রযুক্তিপ্রেমীদের মধ্যেই...

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মার্চ ২০২১

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন

Techzoom.TV |
TechzoomTV