Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে বঙ্গবন্ধু: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 March 2021
ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে বঙ্গবন্ধু: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন দার্শনিক। তিনি বলেন বঙ্গবন্ধু ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক যে দর্শন আমাদের কাছে রেখে গেছেন সেটি শত- সহস্রা বছর পরেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চলার পথের পাথেয় ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন বঙ্গবন্ধু মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন । ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ছিলেন বিনয়ী, ভদ্র ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তিনি বলেন বঙ্গবন্ধুর কর্মজীবন ও রাজনৈতিক দর্শন আমাদের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে তুলে ধরতে পারলে দেশের উন্নয়নের অগ্রযাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও দর্শন জাতির কাছ থেকে আড়াল করে রাখা হয়। এ কারণে ৭৫ এর পর জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায় নি। বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশ ছিল লক্ষ্যবিহীন তরীর মতো। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের ফলে বঙ্গবন্ধুর আদর্শ জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নিজেদের আত্মনিয়োগ করার সুযোগ পাচ্ছে। এর ফলে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখাতে সক্ষম হয়।

প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও কর্মময় জীবন নিজের মধ্যে ধারণ, ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ-বিদেশে ছড়িয়ে দিতে আইসিটি বিভাগের উদ্যোগে নির্মাণাধীন “মুজিব আমার পিতা” এনিমেশন ফিল্ম তৈরি করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে একটি অ্যাপ তৈরিসহ বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিভাগের অতিরিক্ত সচিব রিনা পারভিন, সানজিদা সুবহান, বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বঙ্গবন্ধুবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
নির্বাচিত

মাইক্রোসফট কর্মীদের বেতন দ্বিগুন হচ্ছে

এক সপ্তাহের মধ্যেই ট্রেসিং অ্যাপ আনছে জাপান
প্রযুক্তি সংবাদ

এক সপ্তাহের মধ্যেই ট্রেসিং অ্যাপ আনছে জাপান

১০ হাজার টাকায় চার ক্যামেরার স্মার্টফোন
লিড স্টোরি

১০ হাজার টাকায় চার ক্যামেরার স্মার্টফোন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

নগদে হাজারে ক্যাশআউট চার্জ ৯ টাকা

বাজার মাতাতে আসছে নোকিয়া ‘অরিজিনাল’ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

বাজার মাতাতে আসছে নোকিয়া ‘অরিজিনাল’ স্মার্টফোন

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’
নির্বাচিত

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2021

ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে বঙ্গবন্ধু: পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix