Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ পর্বের অ্যানিমেশন সিরিজে আসছে বঙ্গবন্ধুর জীবনী: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 March 2021
১০ পর্বের অ্যানিমেশন সিরিজে আসছে বঙ্গবন্ধুর জীবনী: পলক
Share on FacebookShare on Twitter

মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীকে ১০০ মিনিটের অ্যানিমেশন সিরিজে তুলে ধরার উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি মিলনায়তনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, বঙ্গবন্ধু জীবনের পাঁচটি স্তরকে ১০ পর্বের অ্যানিমেশন সিরিজে তুলে ধরা হবে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ১০ মিনিট।

এ সময় জুনাইদ আহমেদ পলক আরও জানান, জাতির জনকের জন্মশতবার্ষিকীতে শিশুদের জন্য আমরা একটা অ্যানিমেশন ফিল্ম ‘মুজিব আমার পিতা’র নির্মাণকাজ শেষ করেছি। এই ফিল্মই হবে বাংলাদেশের প্রথম অ্যানিমেশন ফিল্ম।

আনুষ্ঠানিকভাবে প্রদর্শনের আগে কারিগরি কিছু ত্রুটি দেখা দিয়েছে, যা দ্রুত সংশোধন করে প্রদর্শনের জন্য প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিব আমার পিতা’ এই সিনেমায় বঙ্গবন্ধু জন্ম, শৈশব-কৈশোর এবং তার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরা হবে। বিশেষ করে মহান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে প্রাধান্য দেয়া হয়েছে এই সিনেমায়।

জাতির পিতার স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও ভার্সনকে হাই ডেফিনেশনে রূপান্তরিত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের এই আধুনিক ভার্সনের মাধ্যমে বঙ্গবন্ধুর দেশপ্রেম সম্পর্কে জানতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম।

এ সময় ২০১৭ সালে ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টস হিসেবে অন্তর্ভুক্ত করায় ইউনেসকোকে ধন্যবাদ জানান জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু সারাজীবন মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন। ৫৫ বছরের জীবনকালে বঙ্গবন্ধু মানুষের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেয়ার জন্য ১৪ বছরই কারাগারে পাঠিয়েছেন। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রে সোনার বাংলার গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি।

বর্তমান সরকার তারই স্বপ্নের বাস্তবায়নে কাজ করছে বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন জুয়ায় জড়িত দেশের ৫০ লাখ মানুষ: পলক
নির্বাচিত

অনলাইন জুয়ায় জড়িত দেশের ৫০ লাখ মানুষ: পলক

প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: পলক
উই

প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: পলক

ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি
নির্বাচিত

ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি

সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার দুরন্ত ফোন
ছাড় ও অফার

স্যামসাংয়ের স্মার্টফোনে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়!

নিনতেনদো সুইচ ও পিএসফাইভে আসছে এক্সবক্সের গেম
প্রযুক্তি সংবাদ

নিনতেনদো সুইচ ও পিএসফাইভে আসছে এক্সবক্সের গেম

বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 March 2021

১০ পর্বের অ্যানিমেশন সিরিজে আসছে বঙ্গবন্ধুর জীবনী: পলক

Techzoom.TV |
TechzoomTV