Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল ও স্যামসাং থেকে রয়্যালটি আদায় করবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

অ্যাপল ইনকরপোরেশন ও স্যামসাংয়ের মতো প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো থেকে ফাইভজি নেটওয়ার্কের জন্য রয়্যালটি আদায় করবে হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি। আগামী প্রজন্মের এ নেটওয়ার্কের অন্যতম নেতৃত্বদানকারী চীনা প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব বৃদ্ধির জন্য এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খবর ব্লুমবার্গ

বিশ্বের বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে। পাশাপাশি দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন নির্মাতার তকমাটিও তাদের দখলে। বৈশ্বিক নেটওয়ার্কের ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার জন্য গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি ফাইভজি অবকাঠামো বৃদ্ধি করেই চলেছে। ধারণা করা হচ্ছে, আগামী প্রজন্মের এ নেটওয়ার্কের একচ্ছত্র আধিপত্যও তাদের দখলে থাকবে। আধিপত্য বাড়াতে অন্য প্রতিষ্ঠানের তুলনায় কম, তবে যৌক্তিক ফি আরোপের চিন্তা করছে তারা।

ফাইভজি নেটওয়ার্ক পেটেন্টের সবচেয়ে বৃহৎ পোর্টফোলিও এখন হুয়াওয়ের দখলে। যে কারণে আইফোন নির্মাতা অ্যাপল ও স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানির সঙ্গে প্রতিষ্ঠানটি এখন আলোচনায় যেতে চায়। উদ্দেশ্য যৌক্তিকভাবে পেটেন্ট বা স্বত্বের ফি আদায় করা।

হুয়াওয়ের চিফ লিগ্যাল অফিসার সং লিউওপিং জানিয়েছেন, তারা এখন আলোচনার মাধ্যমে ক্রস লাইসেন্সিংয়ের জন্য ফি আদায়ের কথা ভাবছে। তবে এটি অবশ্যই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কোয়ালকম ইনকরপোরেশন, এরিকসন ও নকিয়ার চেয়ে কম হবে।

চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের লাগাম টেনে ধরতে দীর্ঘদিন ধরেই কাজ করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল ছিল প্রতিষ্ঠানটি। এজন্য প্রতিষ্ঠানটির ওপরএকের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প সরকার। মার্কিন বাজারে নিষিদ্ধ করার পাশাপাশি মিত্র দেশগুলোতেও হুয়াওয়ের ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করেছেন ট্রাম্প।

তবে হুয়াওয়ে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণে অপ্রতিরোধ্য। হুয়াওয়ের শীর্ষ নির্বাহীরা বলছেন, তারা ২০২১ সালের মধ্যেই ফাইভজি নেটওয়ার্কের পেটেন্ট থেকে ১২০ কোটি থেকে ১৩০ কোটি ডলার আদায় করবে। হুয়াওয়ের মেধাসম্পদ সুরক্ষা বিভাগের প্রধান জ্যাসন ডিং জানিয়েছেন, ফাইভজি নেটওয়ার্কের রয়্যালটি হিসেবে স্মার্টফোনপ্রতি ২ ডলার ৫০ সেন্ট করে আদায় করবে তারা।

রাজস্ব আয়ের দিক থেকে চীনের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এখন কানেকটেড কার, স্মার্টহোম ও রোবোটিক সার্জারির মতো খাতগুলোতেও নিজেদের প্রতিযোগিতা বৃদ্ধি করতে চায়। এজন্য তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ এটির ফলে বাইরের দেশগুলোতে প্রতিষ্ঠানটির ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ বেশ বাধাগ্রস্ত হচ্ছে।

একই কারণে ফাইভজি নেটওয়ার্কের রয়্যালটি আদায়ের ক্ষেত্রে কিছুটা নমনীয়ভাবে এগোতে চায় হুয়াওয়ে। জ্যাসন ডিং বলছেন, পানি পরিমাপক যন্ত্র থেকে শুরু করে স্মার্ট কার, সব ধরনের ফাইভজি প্রযুক্তি পণ্য থেকেই তারা রয়্যালটি আদায় করবে। এখন পর্যন্ত সেটি কত হবে, তা নিশ্চিত হয়নি। তবে স্মার্টফেনের ক্ষেত্রে এটির পরিমাণ হবে ২ ডলার ৫০ সেন্ট।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শেষের দিকে এসে হুয়াওয়ের বিরুদ্ধে একের পর এক আগ্রাসী পদক্ষেপ নেয়। এর ফলে জায়ান্ট প্রতিষ্ঠানটির ফাইভজি নেটওয়ার্কের অনেক চুক্তি হাতছাড়া হয়ে যায়। বিশেষ করে কানাডাসহ অনেক দেশে নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণ নকিয়া ও এরিকসনের কাছে হাতছাড়া হয়। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পরও হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের এ চাপ অব্যাহত রয়েছে।

তবে তা সত্ত্বেও হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে আগ্রাসীভাবে এগিয়ে নিতে চায়। এজন্য যাতায়াত, কৃষি, উৎপাদনসহ শিল্প খাতের প্রযুক্তি পণ্যের নিজেদের হিস্যা আরো বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানটি যদি প্রতিদ্বন্দ্বী শাওমি করপোরেশন, লেনোভো গ্রুপ লিমিটেড ও অপোর মতো প্রতিষ্ঠানগুলো থেকে রয়্যালটি আদায় করতে পারে, তাহলে তাদের ফাইভজি নেটওয়ার্কের প্রবৃদ্ধি নতুন উচ্চতায় গিয়ে পৌঁছবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই
নির্বাচিত

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই

১০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি জ্যাক ডরসির
প্রযুক্তি সংবাদ

১০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি জ্যাক ডরসির

বাটন ফোনে ৫জি নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে ফিরছে তরুণরা

ইনস্টাগ্রামে ছদ্মবেশীদের শনাক্তের উপায়
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে ছদ্মবেশীদের শনাক্তের উপায়

অনলাইন প্রশিক্ষণে শহর-গ্রামের বৈষম্য দূর হবে: পলক
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রশিক্ষণে শহর-গ্রামের বৈষম্য দূর হবে: পলক

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়
ছাড় ও অফার

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
সোশ্যাল মিডিয়া

‘সরকারি সেবা বন্ধ, অতিরিক্ত চার্জ ও এজেন্ট নির্যাতন’: বিকাশ ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মার্চ ২০২১

অ্যাপল ও স্যামসাং থেকে রয়্যালটি আদায় করবে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix