Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল দুনিয়ার নিরাপত্তায় অবশ্য অনুসরণীয় ৫ নীতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ মার্চ ২০২১
ডিজিটাল দুনিয়ার নিরাপত্তায় অবশ্য অনুসরণীয় ৫ নীতি
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আমাদের ব্যবহারও পরিবর্তন হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যেকোনো সময় আমাদের সুরক্ষা জালও পরিবর্তন হচ্ছে। নতুন কোনো অ্যাপ ব্যবহারের সময় আপনি কখন যে আপনার ঠিকানা সেখানে ব্যবহার করে ফেলেন তা খেয়াল রাখেন কী? অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি শেয়ারের মাধ্যমে আপনি আপনার অবস্থান জানান দিচ্ছেন না কি?

অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান পিনড্রপের শীর্ষ নির্বাহী বিজয় বালাসুব্রমানিয়ান জানান, অনলাইনে উপস্থাপিত যেকোনো ব্যক্তিগত তথ্যই আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে হ্যাকার বা প্রতারকরা। তিনি আরো বলেন, আপনার ছবি, ভিডিও ও অডিওর মাধ্যমে যে আইডেনটিটি তৈরি হয় এর মাধ্যমে আপনার মতো সম্পূর্ণ আরেকটি ডিজিটাল পার্সোনালিটি তৈরিতে সক্ষম হ্যাকাররা।

আপনার অনলাইন বিচরণ নিরাপদ করতে অবশ্যপালনীয় পাঁচটি পদক্ষেপ:

১. কখনই দুর্বল পাসওয়ার্ড নয়

আট ক্যারেক্টার বা তার চেয়ে কম ক্যারেক্টারের পাসওয়ার্ড হলো দুর্বল পাসওয়ার্ড। সিকিউরিটি ডট ওআরজি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে প্রায় ৪৫ শতাংশ আমেরিকানের পাসওয়ার্ড এ রকম দুর্বল পাসওয়ার্ড। এছাড়া বিভিন্ন সাইটে একই ধরনের পাসওয়ার্ড ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে অধিকাংশ আমেরিকান। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকাররা সহজেই তা অনুমান করতে পারে। একই পাসওয়ার্ড ব্যাংক অ্যাকাউন্টসহ সব জায়গায় ব্যবহার হলে কোনো একটি অ্যাকাউন্ট হ্যাক হলে আপনার পুরো ডিজিটাল দুনিয়াই হুমকিতে পড়বে।

২. মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন

আপনি যত শক্তিশালী পাসওয়ার্ডই ব্যবহার করেন না কেন হ্যাকার যদি কোম্পানি সার্ভার নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে আপনার ব্যক্তিগত তথ্য দখলে নেয়া কঠিন নয়। এজন্য নিরাপত্তা বিশেষজ্ঞরা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের পরামর্শ দেন। এটা দুই ধাপের ভেরিফিকেশন হিসেবেও উল্লেখ করা হয়। ফেসবুক, জিমেইলসহ বেশির ভাগ আধুনিক ব্যাংকই অ্যাকাউন্টে দুই ধাপের এ ভেরিফিকেশন ব্যবহার করে থাকে। যদি কোনো কোম্পানির এ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন না থাকে, তাহলে তা ব্যবহার না করাই উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক বালাসুব্রমানিয়ান।

৩. অতিরিক্ত শেয়ার নয়

প্রাত্যহিক ক্যামেরার প্রয়োজন আমরা এখন হাতে থাকা স্মার্টফোন দিয়েই সারি। কিন্তু মনে রাখতে হবে স্মার্টফোনগুলো আমাদের সম্পর্কে অনেক ডাটা সংগ্রহ করে। যেমন বিভিন্ন ক্যামেরা সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলার স্থান লেখা হয়ে যায়। এটা সুবিধার চেয়ে অনেক সময় আপনার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

৪. আপনার বন্ধুর ডাটা শেয়ার নয়

কোনো অ্যাপে অ্যাড্রেস বুক শেয়ারের সময় আপনি সম্ভাব্য সব জিনিসই শেয়ার করেন। আবার অনেক অ্যাপে আপনার বন্ধুদের ইনভাইট করা যায়। এর মাধ্যমে আপনার বন্ধুর ডাটাও ওই কোম্পানির নিয়ন্ত্রণে চলে আসার পরিস্থিতি সৃষ্টি হয়।

৫. কোনো প্রতিষ্ঠানকেই অন্ধ বিশ্বাস নয়

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক যখন ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করে, তখন তা অনেকেরই নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় এবং সেখানে সব ধরনের ব্যক্তিগত তথ্য-উপাত্ত শেয়ার করতে শুরু করে। কিন্তু ক্যামব্রিজ অ্যানালিটিকা কাণ্ডের পর সামনে চলে আসে কীভাবে ফেসবুক লাখো লাখো ব্যবহারকারীর ডাটা অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে। এ রকম ঘটনা বেশির ভাগ আইটি জায়ান্টের বেলাতেই ঘটছে। এজন্য সব নিরাপত্তা বিশ্লেষকের অভিন্ন পরামর্শ, ‘কাউকে বিশ্বাস নয়’।

কারো কাছ থেকে আসা ই-মেইলে যদি আপনার ব্যক্তিগত তথ্য চেয়ে কোনো লিংক পাঠানো হয়, তাহলে সেখানে কখনই ক্লিক দেয়া যাবে না। —নিউইয়র্ক টাইমস

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার ওয়ালটন কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার ওয়ালটন কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা

ইরানে ফের ইন্টারনেট বন্ধ
নির্বাচিত

ইরানে ফের ইন্টারনেট বন্ধ

আসছে রেডমি ৯ সিরিজ
নির্বাচিত

আসছে রেডমি ৯ সিরিজ

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাসহ আসছে রেডমি নোট ৮
প্রযুক্তি সংবাদ

আগস্টের শেষেই আসছে রেডমি নোট ৮

নতুন প্রজন্মের নতুন ফোন: স্যামসাং গ্যালাক্সি এ৩০এস
নির্বাচিত

নতুন প্রজন্মের নতুন ফোন: স্যামসাং গ্যালাক্সি এ৩০এস

Load More

ট্রেন্ডিং টপিক

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix